Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja Hairstyle: চুলে হঠাৎ টুংটাং শব্দ, নজর কাড়বে আপনার লুক! পুজোর আগে জেনে নিন ভাইরাল ‘ঘুংরু’ হেয়ারস্টাইলের কায়দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja Hairstyle: চুলে হঠাৎ টুংটাং শব্দ, নজর কাড়বে আপনার লুক! পুজোর আগে জেনে নিন ভাইরাল ‘ঘুংরু’ হেয়ারস্টাইলের কায়দা

পুজোর সাজ মানেই শাড়ি, গয়না আরও কত কী! কিন্তু সাজগোজের এত কিছুর মাঝেও চুলের স্টাইল নিয়ে অনেকেই আটকে পড়েন সেই চেনা খোঁপা, বেণী কিংবা খোলা চুলের লুকে। এবার যদি পুজোয় চুলের সাজেই একটু চমক আনতে চান, তা হলে নতুন একটি ট্রেন্ড নজরে রাখতে পারেন।


সম্প্রতি অ্যান্টিলিয়ায় গণপতি উৎসবে শানায়া কাপুরের একটি লুক নজর কেড়েছে। বেগুনি শাড়ি-ড্রেসের সঙ্গে ঝলমলে সোনালি গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। তবে তাঁর সাজের সবচেয়ে নজরকাড়া অংশ ছিল চুল। পিছন দিকে চুলের মধ্যে সাজানো ছিল ছোট ছোট ঘুঙুর। ফলে পুরো হেয়ারস্টাইলটিকে দূর থেকে মনে হচ্ছিল, যেন চুলের ফাঁকে অসংখ্য ছোট্ট জোনাকি জ্বলজ্বল করছে। ‘হ্যাশট্যাগ ঘুঙুর’ নামে এই ট্রেন্ড ইতিমধ্যেই কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

এই হেয়ারস্টাইলের মজাটা শুধু দেখতেই নয়। মাথা নাড়লে বা হাঁটার সময় ছোট ঘুঙুর থেকে হালকা টুংটাং শব্দও শোনা যায়। তবে এই স্টাইল একেবারে নতুন নয়। হেয়ার ও মেকআপ বিশেষজ্ঞদের মতে, ১৯৮০-এর দশকের বিয়ের সাজে ঘুঙুর লাগানো হেয়ারপিন বা চুলের অ্যাক্সেসারিজ ব্যবহারের চল ছিল। সেই পুরনো স্টাইলই নতুনভাবে ফিরে এসেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। বাড়িতে এই লুক তৈরি করাও খুব কঠিন নয়। প্রথমে নিজের পছন্দমতো হেয়ারস্টাইল করে নিন। 

কীভাবে করবেন ভাবছেন?

স্লিক বেণী, খোঁপা কিংবা হাফ-আপ ওয়েভ যে কোনও বেস দিয়েই শুরু করতে পারেন। এর পর ছোট ঘুঙুরের স্ট্রিং বা আলাদা ছোট ঘুঙুর জোগাড় করে নিন। খোঁপা করলে ঘুঙুরের চেনটি খোঁপার চারপাশে জড়িয়ে দিতে পারেন। বেণী করলে বিনুনি করার সময় ঘুঙুরের স্ট্রিং চুলের একটি অংশের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। আর খোলা বা হাফ-আপ চুলের ক্ষেত্রে পছন্দের জায়গায় ছোট ঘুঙুর ববি পিন বা ইউ-পিন দিয়ে আটকে দিন।

তবে ঘুঙুর লাগানোর সময় একটা বিষয় মাথায় রাখা জরুরি। চুলের এক জায়গায় খুব বেশি ঘুঙুর লাগাবেন না। সামঞ্জস্য রেখে সাজালে লুকটি আরও সুন্দর দেখাবে। সব শেষে হালকা হেয়ারস্প্রে ব্যবহার করুন। তাহলেই একদম পুজো পারফেক্ট লুক রেডি। 

বিষয় : Durga Puja Puja Look

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


Durga Puja Hairstyle: চুলে হঠাৎ টুংটাং শব্দ, নজর কাড়বে আপনার লুক! পুজোর আগে জেনে নিন ভাইরাল ‘ঘুংরু’ হেয়ারস্টাইলের কায়দা

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পুজোর সাজ মানেই শাড়ি, গয়না আরও কত কী! কিন্তু সাজগোজের এত কিছুর মাঝেও চুলের স্টাইল নিয়ে অনেকেই আটকে পড়েন সেই চেনা খোঁপা, বেণী কিংবা খোলা চুলের লুকে। এবার যদি পুজোয় চুলের সাজেই একটু চমক আনতে চান, তা হলে নতুন একটি ট্রেন্ড নজরে রাখতে পারেন।সম্প্রতি অ্যান্টিলিয়ায় গণপতি উৎসবে শানায়া কাপুরের একটি লুক নজর কেড়েছে। বেগুনি শাড়ি-ড্রেসের সঙ্গে ঝলমলে সোনালি গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। তবে তাঁর সাজের সবচেয়ে নজরকাড়া অংশ ছিল চুল। পিছন দিকে চুলের মধ্যে সাজানো ছিল ছোট ছোট ঘুঙুর। ফলে পুরো হেয়ারস্টাইলটিকে দূর থেকে মনে হচ্ছিল, যেন চুলের ফাঁকে অসংখ্য ছোট্ট জোনাকি জ্বলজ্বল করছে। ‘হ্যাশট্যাগ ঘুঙুর’ নামে এই ট্রেন্ড ইতিমধ্যেই কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।এই হেয়ারস্টাইলের মজাটা শুধু দেখতেই নয়। মাথা নাড়লে বা হাঁটার সময় ছোট ঘুঙুর থেকে হালকা টুংটাং শব্দও শোনা যায়। তবে এই স্টাইল একেবারে নতুন নয়। হেয়ার ও মেকআপ বিশেষজ্ঞদের মতে, ১৯৮০-এর দশকের বিয়ের সাজে ঘুঙুর লাগানো হেয়ারপিন বা চুলের অ্যাক্সেসারিজ ব্যবহারের চল ছিল। সেই পুরনো স্টাইলই নতুনভাবে ফিরে এসেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। বাড়িতে এই লুক তৈরি করাও খুব কঠিন নয়। প্রথমে নিজের পছন্দমতো হেয়ারস্টাইল করে নিন। কীভাবে করবেন ভাবছেন?স্লিক বেণী, খোঁপা কিংবা হাফ-আপ ওয়েভ যে কোনও বেস দিয়েই শুরু করতে পারেন। এর পর ছোট ঘুঙুরের স্ট্রিং বা আলাদা ছোট ঘুঙুর জোগাড় করে নিন। খোঁপা করলে ঘুঙুরের চেনটি খোঁপার চারপাশে জড়িয়ে দিতে পারেন। বেণী করলে বিনুনি করার সময় ঘুঙুরের স্ট্রিং চুলের একটি অংশের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। আর খোলা বা হাফ-আপ চুলের ক্ষেত্রে পছন্দের জায়গায় ছোট ঘুঙুর ববি পিন বা ইউ-পিন দিয়ে আটকে দিন।তবে ঘুঙুর লাগানোর সময় একটা বিষয় মাথায় রাখা জরুরি। চুলের এক জায়গায় খুব বেশি ঘুঙুর লাগাবেন না। সামঞ্জস্য রেখে সাজালে লুকটি আরও সুন্দর দেখাবে। সব শেষে হালকা হেয়ারস্প্রে ব্যবহার করুন। তাহলেই একদম পুজো পারফেক্ট লুক রেডি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত