Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Abhishek Sharma: শতরানের পর মাঠেই ধ্যানমগ্ন অভিষেক, জ্ঞানমুদ্রার এই ভঙ্গি কীভাবে করবেন? জানুন উপকারিতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Sharma: শতরানের পর মাঠেই ধ্যানমগ্ন অভিষেক, জ্ঞানমুদ্রার এই ভঙ্গি কীভাবে করবেন? জানুন উপকারিতা
ছবিঃ সংগৃহীত

দিল্লির মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। ভারতের তোলা বিরাট স্কোরের সামনে দাঁড়াতেই পারেননি রশিদ খানরা। শতরান পূর্ণ করার পর অবশ্য তাঁর উদ্‌যাপনের ধরন ছিল একেবারেই আলাদা। মাঠের মাঝেই সুখাসনে বসে চোখ বন্ধ করে জ্ঞানমুদ্রার ভঙ্গিতে ধ্যান করতে দেখা যায় ভারতীয় ওপেনারকে। 


অভিষেক জানিয়েছেন, মাঠের বাইরের জীবনে নিজেকে শান্ত রাখতে তিনি নিয়মিত যোগাসন করেন। তাঁর দাবি, এক বছরেরও বেশি সময় ধরে যোগাসনের অভ্যাস তাঁকে শরীরের পাশাপাশি মনকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে। শতরানের পর অভিষেক যে ভঙ্গিতে বসেছিলেন, সেটিই আসলে জ্ঞানমুদ্রা। যোগ ও ধ্যানের সময় বহুল ব্যবহৃত এই হস্তমুদ্রায় তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠের ডগা একসঙ্গে রাখা হয়। সাধারণত আরাম করে বসে, পিঠ সোজা রেখে চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নেওয়া-ছাড়ার সঙ্গে এই মুদ্রা অনুশীলন করা হয়।

বাড়িতে জ্ঞানমুদ্রা অভ্যাস করতে চাইলে কী করবেন ভাবছেন? প্রথমে সুখাসনে বসুন। চাইলে নিজের পছন্দ অনুযায়ী পদ্মাসনেও বসতে পারেন। দুই হাত হাঁটুর উপর রাখুন। এ বার তর্জনীর ডগা বৃদ্ধাঙ্গুষ্ঠের ডগার সঙ্গে স্পর্শ করিয়ে রাখুন। বাকি তিনটি আঙুল আলগা ও স্বাভাবিক থাকবে। হাত বা কাঁধে অতিরিক্ত চাপ না দিয়ে চোখ বন্ধ করে ধীরে, স্বাভাবিক ছন্দে শ্বাস নিন ও ছাড়ুন। নিয়মিত ধ্যান ও যোগচর্চা মানসিক চাপ সামলাতে, মনোযোগ ধরে রাখতে এবং শরীরকে কিছুটা শিথিল করতে সাহায্য করতে পারে। তবে দীর্ঘদিনের ঘুমের সমস্যা, অতিরিক্ত উদ্বেগ বা অবসাদের মতো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই জরুরি। 

বিষয় : Abhishek Sharma Health and Wellness

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


Abhishek Sharma: শতরানের পর মাঠেই ধ্যানমগ্ন অভিষেক, জ্ঞানমুদ্রার এই ভঙ্গি কীভাবে করবেন? জানুন উপকারিতা

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দিল্লির মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। ভারতের তোলা বিরাট স্কোরের সামনে দাঁড়াতেই পারেননি রশিদ খানরা। শতরান পূর্ণ করার পর অবশ্য তাঁর উদ্‌যাপনের ধরন ছিল একেবারেই আলাদা। মাঠের মাঝেই সুখাসনে বসে চোখ বন্ধ করে জ্ঞানমুদ্রার ভঙ্গিতে ধ্যান করতে দেখা যায় ভারতীয় ওপেনারকে। অভিষেক জানিয়েছেন, মাঠের বাইরের জীবনে নিজেকে শান্ত রাখতে তিনি নিয়মিত যোগাসন করেন। তাঁর দাবি, এক বছরেরও বেশি সময় ধরে যোগাসনের অভ্যাস তাঁকে শরীরের পাশাপাশি মনকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে। শতরানের পর অভিষেক যে ভঙ্গিতে বসেছিলেন, সেটিই আসলে জ্ঞানমুদ্রা। যোগ ও ধ্যানের সময় বহুল ব্যবহৃত এই হস্তমুদ্রায় তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠের ডগা একসঙ্গে রাখা হয়। সাধারণত আরাম করে বসে, পিঠ সোজা রেখে চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নেওয়া-ছাড়ার সঙ্গে এই মুদ্রা অনুশীলন করা হয়।বাড়িতে জ্ঞানমুদ্রা অভ্যাস করতে চাইলে কী করবেন ভাবছেন? প্রথমে সুখাসনে বসুন। চাইলে নিজের পছন্দ অনুযায়ী পদ্মাসনেও বসতে পারেন। দুই হাত হাঁটুর উপর রাখুন। এ বার তর্জনীর ডগা বৃদ্ধাঙ্গুষ্ঠের ডগার সঙ্গে স্পর্শ করিয়ে রাখুন। বাকি তিনটি আঙুল আলগা ও স্বাভাবিক থাকবে। হাত বা কাঁধে অতিরিক্ত চাপ না দিয়ে চোখ বন্ধ করে ধীরে, স্বাভাবিক ছন্দে শ্বাস নিন ও ছাড়ুন। নিয়মিত ধ্যান ও যোগচর্চা মানসিক চাপ সামলাতে, মনোযোগ ধরে রাখতে এবং শরীরকে কিছুটা শিথিল করতে সাহায্য করতে পারে। তবে দীর্ঘদিনের ঘুমের সমস্যা, অতিরিক্ত উদ্বেগ বা অবসাদের মতো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই জরুরি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত