Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ঘটকপুকুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬
ঘটকপুকুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, খোঁজে পুলিশ
ছবি সংগৃহীত

২৬ বছরের এক গৃহবধূর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুর এলাকায়। জানা গিয়েছে, নিখোঁজ মহিলার নাম মীনাক্ষী সওদাগর। রবিবার শ্বশুরবাড়ি ফেরার পথে আচমকাই তাঁর হদিশ মিলছে না। ইতিমধ্যেই ভাঙড় থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


পরিবার সূত্রে খবর, হাড়োয়া থানার কচুরহুলার বাসিন্দা মীনাক্ষী সওদাগর প্রতি সপ্তাহেই ছেলেকে নিয়ে বামনঘাটায় বাপের বাড়িতে আসতেন। এ সপ্তাহে রথের মেলা উপলক্ষে দু'দিন আগেই এসেছিলেন। রবিবার স্বামী সৌরভ সওদাগর ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি ফেরার সময় ঘটকপুকুর বাজারের কাছে মাদুহাটা এলাকায় তাঁকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে বাজারে যান স্বামী। ফিরে এসে আর মীনাক্ষীকে খুঁজে পাননি। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান মেলেনি বলেই খবর। এরপরই ভাঙড় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, এলাকার একাধিক সিসিটিভি ফুটেজে মীনাক্ষীকে রাস্তা পার হয়ে এগিয়ে যেতে দেখা গিয়েছে। এমনকি তাঁকে ২১৩ নম্বর বাসে উঠতেও দেখা যায়, যে বাস ঘটকপুকুর থেকে ধর্মতলার উদ্দেশ্যে যায়।


পরিবারের দাবি, কলকাতায় তাঁদের কোনও আত্মীয় বা পরিচিত নেই। ফলে তিনি কোথায় যেতে পারেন, তা নিয়ে সকলেই বেশ দুশ্চিন্তায় রয়েছেন। জানা গিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন মীনাক্ষী। প্রায় সাত-আট বছর আগে জলে ডুবে মৃত্যু হয়েছিল মীনাক্ষীর ছোট মেয়ের। সেই ঘটনার পর থেকেই তাঁর এই অবস্থা। পরিবারের সদস্যদের কথায়, তিনি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেননি। পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

বিষয় : Bhangar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৭ জুলাই ২০২৬


ঘটকপুকুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, খোঁজে পুলিশ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image
২৬ বছরের এক গৃহবধূর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুর এলাকায়। জানা গিয়েছে, নিখোঁজ মহিলার নাম মীনাক্ষী সওদাগর। রবিবার শ্বশুরবাড়ি ফেরার পথে আচমকাই তাঁর হদিশ মিলছে না। ইতিমধ্যেই ভাঙড় থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পরিবার সূত্রে খবর, হাড়োয়া থানার কচুরহুলার বাসিন্দা মীনাক্ষী সওদাগর প্রতি সপ্তাহেই ছেলেকে নিয়ে বামনঘাটায় বাপের বাড়িতে আসতেন। এ সপ্তাহে রথের মেলা উপলক্ষে দু'দিন আগেই এসেছিলেন। রবিবার স্বামী সৌরভ সওদাগর ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি ফেরার সময় ঘটকপুকুর বাজারের কাছে মাদুহাটা এলাকায় তাঁকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে বাজারে যান স্বামী। ফিরে এসে আর মীনাক্ষীকে খুঁজে পাননি। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান মেলেনি বলেই খবর। এরপরই ভাঙড় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, এলাকার একাধিক সিসিটিভি ফুটেজে মীনাক্ষীকে রাস্তা পার হয়ে এগিয়ে যেতে দেখা গিয়েছে। এমনকি তাঁকে ২১৩ নম্বর বাসে উঠতেও দেখা যায়, যে বাস ঘটকপুকুর থেকে ধর্মতলার উদ্দেশ্যে যায়।পরিবারের দাবি, কলকাতায় তাঁদের কোনও আত্মীয় বা পরিচিত নেই। ফলে তিনি কোথায় যেতে পারেন, তা নিয়ে সকলেই বেশ দুশ্চিন্তায় রয়েছেন। জানা গিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন মীনাক্ষী। প্রায় সাত-আট বছর আগে জলে ডুবে মৃত্যু হয়েছিল মীনাক্ষীর ছোট মেয়ের। সেই ঘটনার পর থেকেই তাঁর এই অবস্থা। পরিবারের সদস্যদের কথায়, তিনি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেননি। পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত