Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বড়সড় সাইবার হানা ব্যাঙ্ক অফ বরোদায়! ডার্ক ওয়েবে বেহাত কোটি কোটি গ্রাহকের গোপন তথ্য?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬
বড়সড় সাইবার হানা ব্যাঙ্ক অফ বরোদায়! ডার্ক ওয়েবে বেহাত কোটি কোটি গ্রাহকের গোপন তথ্য?
বড়সড় সাইবার হানা ব্যাঙ্ক অফ বরোদায়। ফাইল চিত্র

নয়াদিল্লি: দেশের অন্যতম শীর্ষ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ‘ব্যাঙ্ক অফ বরোদা’য় এক ভয়াবহ সাইবার হামলার ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। হ্যাকারদের একটি দল ব্যাঙ্কের মূল সার্ভারে হানা দিয়ে প্রায় ১ টেরাবাইট (১ টিবি) সংবেদনশীল তথ্য চুরি করে ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উদ্ধার হওয়া নথির মধ্যে গ্রাহকদের নাম, ফোন নম্বর, সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের রেকর্ড, ঋণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র, নেট ব্যাঙ্কিংয়ের তথ্য থেকে শুরু করে এনআরআই ও কর্পোরেট ব্যাঙ্কিং সংক্রান্ত বহু নথিপত্র রয়েছে। ‘ক্যাশলেসকনজিউমার’-এর প্রতিষ্ঠাতা শ্রীকান্ত লক্ষ্মণ এই ফাঁস হয়ে যাওয়া তথ্যের নমুনা প্রকাশ করে ঘটনাটিকে একটি বড় মাপের ‘সাইবার বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন।

গত ২৫ জুলাই ডার্ক ওয়েব ট্র্যাকিং সাইট ‘ransomeware.live’-এর মাধ্যমে এই বড়সড় তথ্য ফাঁসের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। ফাঁস হওয়া নথিপত্র বিশ্লেষণ করে ব্রাঞ্চ অডিট, লোন অ্যাপ্রাইজাল ও অভ্যন্তরীণ যোগাযোগের বহু গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। এই হামলার নেপথ্যে ‘ট্রিপলএক্স’ নামের একটি উদীয়মান হ্যাকার গোষ্ঠীর হাত রয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে, যারা এর আগে ইন্দোনেশিয়ার একটি ব্যাঙ্কের প্রায় ২ টিবি তথ্য চুরি করেছিল। অন্যদিকে, সম্প্রতি তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু কেন্দ্রের ঠিকাদার প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে ১৯ হাজার সংবেদনশীল ফাইল ফাঁসের ঘটনাও সামনে এসেছে। ফলে পরপর এমন সাইবার হানার ঘটনায় দেশের আমজনতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গিয়েছে, যদিও এই ঘটনা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক বা ব্যাঙ্ক অফ বরোদার তরফে এখনও কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : IndiaNews HiddenStoriesNews CYBERCRIME BankOfBaroda CyberAttack DataLeak DarkWeb BankingSecurity FinancialNews IndiaNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৭ জুলাই ২০২৬


বড়সড় সাইবার হানা ব্যাঙ্ক অফ বরোদায়! ডার্ক ওয়েবে বেহাত কোটি কোটি গ্রাহকের গোপন তথ্য?

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image
নয়াদিল্লি: দেশের অন্যতম শীর্ষ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ‘ব্যাঙ্ক অফ বরোদা’য় এক ভয়াবহ সাইবার হামলার ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। হ্যাকারদের একটি দল ব্যাঙ্কের মূল সার্ভারে হানা দিয়ে প্রায় ১ টেরাবাইট (১ টিবি) সংবেদনশীল তথ্য চুরি করে ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উদ্ধার হওয়া নথির মধ্যে গ্রাহকদের নাম, ফোন নম্বর, সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের রেকর্ড, ঋণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র, নেট ব্যাঙ্কিংয়ের তথ্য থেকে শুরু করে এনআরআই ও কর্পোরেট ব্যাঙ্কিং সংক্রান্ত বহু নথিপত্র রয়েছে। ‘ক্যাশলেসকনজিউমার’-এর প্রতিষ্ঠাতা শ্রীকান্ত লক্ষ্মণ এই ফাঁস হয়ে যাওয়া তথ্যের নমুনা প্রকাশ করে ঘটনাটিকে একটি বড় মাপের ‘সাইবার বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন।গত ২৫ জুলাই ডার্ক ওয়েব ট্র্যাকিং সাইট ‘ransomeware.live’-এর মাধ্যমে এই বড়সড় তথ্য ফাঁসের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। ফাঁস হওয়া নথিপত্র বিশ্লেষণ করে ব্রাঞ্চ অডিট, লোন অ্যাপ্রাইজাল ও অভ্যন্তরীণ যোগাযোগের বহু গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। এই হামলার নেপথ্যে ‘ট্রিপলএক্স’ নামের একটি উদীয়মান হ্যাকার গোষ্ঠীর হাত রয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে, যারা এর আগে ইন্দোনেশিয়ার একটি ব্যাঙ্কের প্রায় ২ টিবি তথ্য চুরি করেছিল। অন্যদিকে, সম্প্রতি তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু কেন্দ্রের ঠিকাদার প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে ১৯ হাজার সংবেদনশীল ফাইল ফাঁসের ঘটনাও সামনে এসেছে। ফলে পরপর এমন সাইবার হানার ঘটনায় দেশের আমজনতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গিয়েছে, যদিও এই ঘটনা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক বা ব্যাঙ্ক অফ বরোদার তরফে এখনও কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত