Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের সাঁড়াশি চাপে ভারী বর্ষা, রেহাই নেই কলকাতারও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের সাঁড়াশি চাপে ভারী বর্ষা, রেহাই নেই কলকাতারও
ছবি: সংগৃহীত

কলকাতা: খাতায়কলমে বর্ষার বিদায়ঘণ্টা বাজার সময় এলেও পিছু হটছে না বৃষ্টি, বরং শরতের শুরুতেই আরও জাঁকিয়ে বসছে বর্ষণ। ইতিমধ্যেই ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, হু হু করে বাড়ছে নদীগুলির জলস্তর। এই আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যেই নতুন করে ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জোড়া ঘূর্ণাবর্ত, সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল এবং সক্রিয় বর্ষাকালীন অক্ষরেখার ত্রিমুখী প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, যার সঙ্গের ঘূর্ণাবর্তটি সমুদ্রতল থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উঁচুতে বিস্তৃত। এই নিম্নচাপটি ক্রমাগত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড হয়ে আসা সক্রিয় বর্ষাকালীন অক্ষরেখাটি পশ্চিমবঙ্গের দিঘা ছুঁয়ে বঙ্গোপসাগরে নেমে গিয়েছে। এর ওপর বাড়তি অনুঘটক হিসেবে বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই সব কটি আবহাওয়া ব্যবস্থার প্রভাবে আগামী ৯ সেপ্টেম্বর, বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্ত কিন্তু ভারী বৃষ্টির জো জোড় পূর্বাভাস রয়েছে।

শুক্রবার থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আমেজ থাকবে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় শুক্রবার ভারী বর্ষণের আশঙ্কা প্রবল। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে শনিবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টির দাপট সাময়িক কমলেও আগামী সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার থেকে আবারও বিপর্যয় বাড়বে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। শহর কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম।

উত্তরবঙ্গের পাহাড়ি ও ডুয়ার্স জেলাগুলিতেও বৃষ্টি থামার লক্ষণ নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সতর্কতা বলবৎ রাখা হয়েছে। কোচবিহারে রবি ও সোমবার এবং উত্তর দিনাজপুরে মঙ্গলবারে বর্ষণ বাড়তে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে আপাতত ভারী বৃষ্টির বড় ঝুঁকি না থাকলেও শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত পশলা অব্যাহত থাকবে। পুজোর মুখে এই দুর্যোগ কাটবে নাকি পরিস্থিতি আরও জটিল হবে, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WeatherUpdate WestBengalWeather RainForecast KolkataNews kolkatarain HiddenStoriesNews MonsoonUpdate SouthBengalAlert DVCAlert WBWeather

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬


জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের সাঁড়াশি চাপে ভারী বর্ষা, রেহাই নেই কলকাতারও

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: খাতায়কলমে বর্ষার বিদায়ঘণ্টা বাজার সময় এলেও পিছু হটছে না বৃষ্টি, বরং শরতের শুরুতেই আরও জাঁকিয়ে বসছে বর্ষণ। ইতিমধ্যেই ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, হু হু করে বাড়ছে নদীগুলির জলস্তর। এই আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যেই নতুন করে ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জোড়া ঘূর্ণাবর্ত, সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল এবং সক্রিয় বর্ষাকালীন অক্ষরেখার ত্রিমুখী প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে।আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, যার সঙ্গের ঘূর্ণাবর্তটি সমুদ্রতল থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উঁচুতে বিস্তৃত। এই নিম্নচাপটি ক্রমাগত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড হয়ে আসা সক্রিয় বর্ষাকালীন অক্ষরেখাটি পশ্চিমবঙ্গের দিঘা ছুঁয়ে বঙ্গোপসাগরে নেমে গিয়েছে। এর ওপর বাড়তি অনুঘটক হিসেবে বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই সব কটি আবহাওয়া ব্যবস্থার প্রভাবে আগামী ৯ সেপ্টেম্বর, বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্ত কিন্তু ভারী বৃষ্টির জো জোড় পূর্বাভাস রয়েছে।শুক্রবার থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আমেজ থাকবে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় শুক্রবার ভারী বর্ষণের আশঙ্কা প্রবল। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে শনিবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টির দাপট সাময়িক কমলেও আগামী সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার থেকে আবারও বিপর্যয় বাড়বে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। শহর কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম।উত্তরবঙ্গের পাহাড়ি ও ডুয়ার্স জেলাগুলিতেও বৃষ্টি থামার লক্ষণ নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সতর্কতা বলবৎ রাখা হয়েছে। কোচবিহারে রবি ও সোমবার এবং উত্তর দিনাজপুরে মঙ্গলবারে বর্ষণ বাড়তে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে আপাতত ভারী বৃষ্টির বড় ঝুঁকি না থাকলেও শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত পশলা অব্যাহত থাকবে। পুজোর মুখে এই দুর্যোগ কাটবে নাকি পরিস্থিতি আরও জটিল হবে, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত