Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডার্বির সকালেই ময়দানে তোলপাড়! বিয়ের তিন মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬
ডার্বির সকালেই ময়দানে তোলপাড়! বিয়ের তিন মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার
অভিযুক্ত মানস দাস। ছবি: সংগৃহীত

কলকাতা: রবিবার বড় ম্যাচের উত্তেজনার মাঝেই ময়দানে নেমে এল ঘোর অন্ধকার। দ্বিতীয় বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগে বরানগর থেকে গ্রেফতার হলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মানস দাস। শনিবার অশোকগড় এলাকায় নিজের বাড়ি থেকেই ফুটবলারের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উত্তরবঙ্গের বাসিন্দা ওই মহিলার সঙ্গে বিয়ের পর থেকেই চরম অশান্তি ও শারীরিক নির্যাতন চালাতেন মানস, এবং শেষ পর্যন্ত তিনিই স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন।

ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় বরানগরের অশোকগড় চত্বর। স্থানীয় বাসিন্দাদের দাবি, মহিলার রহস্যমৃত্যুর পরেও পুলিশ মানসকে দ্রুত আটক না করে উল্টে গোপনে দেহ সরিয়ে ফেলার চেষ্টা করছিল। ক্ষুব্ধ জনতা দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশের সঙ্গে তীব্র বচসা ও ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে। অবশেষে রবিবার সকালে বরানগর থানার পুলিশ মানস দাসকে গ্রেফতার করে। টাটা ফুটবল অ্যাকাডেমির ২০০২ ব্যাচের প্রাক্তনী মানস একসময় মহামেডান, টালিগঞ্জ অগ্রগামী এবং সাদার্ন সমিতির পাশাপাশি ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত মোহনবাগানের রক্ষণে নিয়মিত খেলেছেন। সেই ফুটবলারের এমন লজ্জাজনক পরিণতির খবর সামনে আসতেই হতবাক ক্রীড়াপ্রেমীরা।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : KOLKATAPOLICE HiddenStoriesNews mohunbagan BengalCrimeNews IndianFootball ManasDas BaranagarCrime

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ২৩ আগস্ট ২০২৬


ডার্বির সকালেই ময়দানে তোলপাড়! বিয়ের তিন মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: রবিবার বড় ম্যাচের উত্তেজনার মাঝেই ময়দানে নেমে এল ঘোর অন্ধকার। দ্বিতীয় বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগে বরানগর থেকে গ্রেফতার হলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মানস দাস। শনিবার অশোকগড় এলাকায় নিজের বাড়ি থেকেই ফুটবলারের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উত্তরবঙ্গের বাসিন্দা ওই মহিলার সঙ্গে বিয়ের পর থেকেই চরম অশান্তি ও শারীরিক নির্যাতন চালাতেন মানস, এবং শেষ পর্যন্ত তিনিই স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন।ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় বরানগরের অশোকগড় চত্বর। স্থানীয় বাসিন্দাদের দাবি, মহিলার রহস্যমৃত্যুর পরেও পুলিশ মানসকে দ্রুত আটক না করে উল্টে গোপনে দেহ সরিয়ে ফেলার চেষ্টা করছিল। ক্ষুব্ধ জনতা দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশের সঙ্গে তীব্র বচসা ও ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে। অবশেষে রবিবার সকালে বরানগর থানার পুলিশ মানস দাসকে গ্রেফতার করে। টাটা ফুটবল অ্যাকাডেমির ২০০২ ব্যাচের প্রাক্তনী মানস একসময় মহামেডান, টালিগঞ্জ অগ্রগামী এবং সাদার্ন সমিতির পাশাপাশি ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত মোহনবাগানের রক্ষণে নিয়মিত খেলেছেন। সেই ফুটবলারের এমন লজ্জাজনক পরিণতির খবর সামনে আসতেই হতবাক ক্রীড়াপ্রেমীরা।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত