Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দুপুরের মধ্যেই দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস! কলকাতা-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যেই দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস! কলকাতা-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস?
ফাইল চিত্র

কলকাতা: বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ কাটলেও রাজ্যজুড়ে কাটছে না দুর্যোগের মেঘ। সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তর থেকে দক্ষিণ— গোটা রাজ্যেই ফের বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে সকাল থেকেই আকাশ মূলত মেঘলা। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার জেরে বেলা বাড়তেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা শহরবাসীর, তবে দুপুর বা বিকেলের দিকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। টানা ভারী বর্ষণ না হলেও এই বৃষ্টি মহানগরের স্বাভাবিক জনজীবনে সাময়িক প্রভাব ফেলতে পারে।

বর্তমানে মৌসুমি অক্ষরেখাটি ফিরোজপুর, কারনাল, হারদই এবং উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বিহারের উপর অবস্থান করছে। এর ফলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় দুর্যোগের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও আজ থেকেই বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে চলেছে উত্তরবঙ্গে। বিশেষ করে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির স্পষ্ট বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalWeather RainForecast AliporeWeatherOffice KOLKATAWEATHER HiddenStoriesNews MonsoonUpdate WeatherAlert

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬


দুপুরের মধ্যেই দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস! কলকাতা-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস?

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ কাটলেও রাজ্যজুড়ে কাটছে না দুর্যোগের মেঘ। সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তর থেকে দক্ষিণ— গোটা রাজ্যেই ফের বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে সকাল থেকেই আকাশ মূলত মেঘলা। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার জেরে বেলা বাড়তেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা শহরবাসীর, তবে দুপুর বা বিকেলের দিকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। টানা ভারী বর্ষণ না হলেও এই বৃষ্টি মহানগরের স্বাভাবিক জনজীবনে সাময়িক প্রভাব ফেলতে পারে।বর্তমানে মৌসুমি অক্ষরেখাটি ফিরোজপুর, কারনাল, হারদই এবং উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বিহারের উপর অবস্থান করছে। এর ফলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় দুর্যোগের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও আজ থেকেই বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে চলেছে উত্তরবঙ্গে। বিশেষ করে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির স্পষ্ট বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত