Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দেওয়াল থেকে সরল তিতুমীরের ছবি! জেলা পরিষদের নাম বদলে 'শ্যামাপ্রসাদ ভবন', বারাসতে কেন এই পদক্ষেপ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬
দেওয়াল থেকে সরল তিতুমীরের ছবি! জেলা পরিষদের নাম বদলে 'শ্যামাপ্রসাদ ভবন', বারাসতে কেন এই পদক্ষেপ?
ছবি সংগৃহীত

বারাসত: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ভবনে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম প্রতীক তিতুমীরের নাম মুছে দিয়ে নতুন নামকরণ করা হলো 'শ্যামাপ্রসাদ ভবন'। বুধবার হিন্দু জাগরণ মঞ্চের ‘অখণ্ড ভারত সংকল্প’ সপ্তাহের একটি অনুষ্ঠানে এই নামবদল করা হয়। শুধুমাত্র সভাকক্ষের নাম পরিবর্তনই নয়, দেওয়াল থেকে বাঁশের কেল্লার ঐতিহাসিক রূপকার তিতুমীরের ছবি নামিয়ে দিয়ে সেখানে 'ভারত কেশরী' ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে জেলার রাজনৈতিক ও সামাজিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।


১৯৮৬ সালের ২৬ জুন অবিভক্ত ২৪ পরগনা বিভাজনের পর যখন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ গঠিত হয়, তখন থেকেই এই মাটির ভূমিপুত্র তথা নীল বিদ্রোহ ও কৃষক আন্দোলনের অন্যতম মুখ সৈয়দ মীর নিসার আলি ওরফে তিতুমীরের স্মরণে এই সভাকক্ষের নামকরণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘ কয়েক দশক পর সেই নাম ও ছবি পরিবর্তন নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফে যুক্তি দেওয়া হয়েছে যে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি সামাজিক স্তরে সংকল্প রক্ষার তাগিদেই এই পদক্ষেপ।


অন্যদিকে, বিজেপি নেতৃত্বের তরফেও এই নামবদলকে সমর্থন করে দাবি তোলা হয়েছে যে ভারতের সামগ্রিক স্বাধীনতা সংগ্রামে তিতুমীরের তুলনায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদান অনেক বেশি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইতিহাসপ্রেমী ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিষয় : WestBengalPolitics north24parganas shyamaprasadmukherjee BARASATNEWS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬


দেওয়াল থেকে সরল তিতুমীরের ছবি! জেলা পরিষদের নাম বদলে 'শ্যামাপ্রসাদ ভবন', বারাসতে কেন এই পদক্ষেপ?

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image
বারাসত: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ভবনে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম প্রতীক তিতুমীরের নাম মুছে দিয়ে নতুন নামকরণ করা হলো 'শ্যামাপ্রসাদ ভবন'। বুধবার হিন্দু জাগরণ মঞ্চের ‘অখণ্ড ভারত সংকল্প’ সপ্তাহের একটি অনুষ্ঠানে এই নামবদল করা হয়। শুধুমাত্র সভাকক্ষের নাম পরিবর্তনই নয়, দেওয়াল থেকে বাঁশের কেল্লার ঐতিহাসিক রূপকার তিতুমীরের ছবি নামিয়ে দিয়ে সেখানে 'ভারত কেশরী' ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে জেলার রাজনৈতিক ও সামাজিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।১৯৮৬ সালের ২৬ জুন অবিভক্ত ২৪ পরগনা বিভাজনের পর যখন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ গঠিত হয়, তখন থেকেই এই মাটির ভূমিপুত্র তথা নীল বিদ্রোহ ও কৃষক আন্দোলনের অন্যতম মুখ সৈয়দ মীর নিসার আলি ওরফে তিতুমীরের স্মরণে এই সভাকক্ষের নামকরণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘ কয়েক দশক পর সেই নাম ও ছবি পরিবর্তন নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফে যুক্তি দেওয়া হয়েছে যে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি সামাজিক স্তরে সংকল্প রক্ষার তাগিদেই এই পদক্ষেপ।অন্যদিকে, বিজেপি নেতৃত্বের তরফেও এই নামবদলকে সমর্থন করে দাবি তোলা হয়েছে যে ভারতের সামগ্রিক স্বাধীনতা সংগ্রামে তিতুমীরের তুলনায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদান অনেক বেশি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইতিহাসপ্রেমী ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত