Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ধরপাকড়ের ভয়ে বেঙ্গালুরু ছেড়ে বাংলায়! রায়দিঘিতে আত্মীয়ের বাড়ি থেকে আটক ১০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬
ধরপাকড়ের ভয়ে বেঙ্গালুরু ছেড়ে বাংলায়! রায়দিঘিতে আত্মীয়ের বাড়ি থেকে আটক ১০ বাংলাদেশি
ছবি সংগৃহীত

দক্ষিণ ২৪ পরগনাঃ বেঙ্গালুরু থেকে পালিয়ে এসে রায়দিঘিতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একই পরিবারের ১০ বাংলাদেশি নাগরিককে আটক করল রায়দিঘি থানার পুলিশ। আটকদের মধ্যে রয়েছেন ২ শিশু, ৩ মহিলা এবং ৫ পুরুষ। 


পুলিশ সূত্রে খবর, আটক ওই পরিবারের বাড়ি বাংলাদেশের পিরোজপুরে। প্রায় ৬ বছর আগে তাঁরা অবৈধভাবে ভারতে ঢুকে কাজের খোঁজে বেঙ্গালুরুতে চলে যান। সেখানে ভাঙরির কাজ করতেন বলে পুলিশকে জানিয়েছেন তাঁরা। সম্প্রতি বেঙ্গালুরুতে বাংলাদেশি নাগরিকদের ধরপাকড়ের খবর ছড়াতেই ওই পরিবারটি সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি পুলিশের। প্রায় এক সপ্তাহ আগে তাঁরা দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নগেন্দ্রপুরে এক আত্মীয়ের বাড়িতে এসে ওঠেন। সেখানেই লুকিয়ে ছিলেন তাঁরা।


বুধবার রাতে পুলিশ নগেন্দ্রপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। তাঁদের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নথি যাচাই এবং জিজ্ঞাসাবাদের পর তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সকলকে লক্ষ্মীকান্তপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। নিয়ম মেনে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

বিষয় : Bangladeshi Raidighi

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬


ধরপাকড়ের ভয়ে বেঙ্গালুরু ছেড়ে বাংলায়! রায়দিঘিতে আত্মীয়ের বাড়ি থেকে আটক ১০ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image
দক্ষিণ ২৪ পরগনাঃ বেঙ্গালুরু থেকে পালিয়ে এসে রায়দিঘিতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একই পরিবারের ১০ বাংলাদেশি নাগরিককে আটক করল রায়দিঘি থানার পুলিশ। আটকদের মধ্যে রয়েছেন ২ শিশু, ৩ মহিলা এবং ৫ পুরুষ। পুলিশ সূত্রে খবর, আটক ওই পরিবারের বাড়ি বাংলাদেশের পিরোজপুরে। প্রায় ৬ বছর আগে তাঁরা অবৈধভাবে ভারতে ঢুকে কাজের খোঁজে বেঙ্গালুরুতে চলে যান। সেখানে ভাঙরির কাজ করতেন বলে পুলিশকে জানিয়েছেন তাঁরা। সম্প্রতি বেঙ্গালুরুতে বাংলাদেশি নাগরিকদের ধরপাকড়ের খবর ছড়াতেই ওই পরিবারটি সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি পুলিশের। প্রায় এক সপ্তাহ আগে তাঁরা দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নগেন্দ্রপুরে এক আত্মীয়ের বাড়িতে এসে ওঠেন। সেখানেই লুকিয়ে ছিলেন তাঁরা।বুধবার রাতে পুলিশ নগেন্দ্রপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। তাঁদের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নথি যাচাই এবং জিজ্ঞাসাবাদের পর তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সকলকে লক্ষ্মীকান্তপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। নিয়ম মেনে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত