Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নেপালের ভয়াবহ বিপর্যয়ে মোদীর ‘মানবিক হাত’! ত্রাণ ও ওষুধ পৌঁছল কাঠমাণ্ডুতে, প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসায় সুকান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
নেপালের ভয়াবহ বিপর্যয়ে মোদীর ‘মানবিক হাত’! ত্রাণ ও ওষুধ পৌঁছল কাঠমাণ্ডুতে, প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসায় সুকান্ত
হিডেন স্টোরিজ নিউজ

কাঠমাণ্ডু: ভয়াবহ বন্যা ও ধসে বিপর্যস্ত নেপাল। কঠিন সময়ে পড়শি দেশের পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী। সেইমতোই ভারতের তরফে ইতিমধ্যেই উদ্ধার ও ত্রাণ অভিযানে হাত বাড়ানো হয়েছে। নেপালে পাঠানো হয়েছে ১০ টন মানবিক সহায়তা এবং প্রয়োজনীয় ওষুধ। ত্রাণসামগ্রীগুলি ইতিমধ্যেই কাঠমাণ্ডুতে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। 

আচমকা হড়পা বানে নেপালের একাধিক এলাকা বিপর্যস্ত। বন্যা ও ধসের জেরে ভেসে গিয়েছে একাধিক ঘরবাড়ি, সেতু এবং রাস্তাঘাট। নিখোঁজ রয়েছেন বহু পর্যটক। এই পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণকাজ আরও জোরদার করতে ভারতের এই সহায়তা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নেপালের এই সংকটকালীন সময়ে ভারতের উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি জানান, সংকটের সময় বরাবরই ভারত তার বন্ধু দেশগুলির পাশে দাঁড়িয়েছে। নেপালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

সুকান্ত লিখেছেন, নেপালের কঠিন সময়ে ভারত সহমর্মিতা, সংহতি এবং মানবিকতার বার্তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত নেপালের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বলেও জানান তিনি। এই উদ্যোগকে ভারতীয় ঐতিহ্যের ‘সমগ্র বিশ্বই এক পরিবার’ ভাবনার সঙ্গেও যুক্ত করেছেন। তাঁর কথায়, বিপদের সময়ে প্রতিবেশী দেশের পাশে দাঁড়ানোই ভারতের মানবিক দায়িত্বের প্রতিফলন।


বিষয় : landslide nepal floood india narenra modi sukanta majumder rescue operation

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


নেপালের ভয়াবহ বিপর্যয়ে মোদীর ‘মানবিক হাত’! ত্রাণ ও ওষুধ পৌঁছল কাঠমাণ্ডুতে, প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসায় সুকান্ত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
কাঠমাণ্ডু: ভয়াবহ বন্যা ও ধসে বিপর্যস্ত নেপাল। কঠিন সময়ে পড়শি দেশের পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী। সেইমতোই ভারতের তরফে ইতিমধ্যেই উদ্ধার ও ত্রাণ অভিযানে হাত বাড়ানো হয়েছে। নেপালে পাঠানো হয়েছে ১০ টন মানবিক সহায়তা এবং প্রয়োজনীয় ওষুধ। ত্রাণসামগ্রীগুলি ইতিমধ্যেই কাঠমাণ্ডুতে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। আচমকা হড়পা বানে নেপালের একাধিক এলাকা বিপর্যস্ত। বন্যা ও ধসের জেরে ভেসে গিয়েছে একাধিক ঘরবাড়ি, সেতু এবং রাস্তাঘাট। নিখোঁজ রয়েছেন বহু পর্যটক। এই পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণকাজ আরও জোরদার করতে ভারতের এই সহায়তা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নেপালের এই সংকটকালীন সময়ে ভারতের উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি জানান, সংকটের সময় বরাবরই ভারত তার বন্ধু দেশগুলির পাশে দাঁড়িয়েছে। নেপালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।সুকান্ত লিখেছেন, নেপালের কঠিন সময়ে ভারত সহমর্মিতা, সংহতি এবং মানবিকতার বার্তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত নেপালের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বলেও জানান তিনি। এই উদ্যোগকে ভারতীয় ঐতিহ্যের ‘সমগ্র বিশ্বই এক পরিবার’ ভাবনার সঙ্গেও যুক্ত করেছেন। তাঁর কথায়, বিপদের সময়ে প্রতিবেশী দেশের পাশে দাঁড়ানোই ভারতের মানবিক দায়িত্বের প্রতিফলন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত