Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পুরনো ‘চুক্তি’ ঘিরে ৬ বছর পর ফের বিতর্ক! কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর বাপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
 পুরনো ‘চুক্তি’ ঘিরে ৬ বছর পর ফের বিতর্ক! কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর বাপি
ছবি সংগৃহীত

কলকাতাঃ ফ্ল্যাট তৈরির জন্য জমি নেওয়ার পর চুক্তির টাকা না দেওয়ার অভিযোগ। আবার টাকা চাইতে গেলে ভয়ও দেখানো হয়েছে। এমনই অভিযোগ উঠল কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর বাপি ঘোষের বিরুদ্ধে। শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন অনিতা সাউ নামে এক মহিলা। ইতিমধ্যেই পুলিশ এফআইআর দায়ের করেছে।

অভিযোগকারীর দাবি, শ্যামপুকুরের গোপীমোহন লেন সংলগ্ন একটি জমিতে ফ্ল্যাট তৈরির জন্য ২০২০ সালে তাঁর স্বামীর কাছ থেকে জমি নেওয়া হয়। তৎকালীন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ এবং তাঁর সহযোগী দেবব্রত আকুলি ভয় দেখিয়ে ওই জমির চুক্তিতে সই করতে বাধ্য করেছিলেন। চুক্তি অনুযায়ী, নির্মাণকাজ শেষ হলে ওই পরিবারকে একটি ফ্ল্যাট, একটি দোকানঘর এবং নগদ সাড়ে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই কথা রাখা হয়নি। পরে টাকা চাইতে গেলে তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।

সম্প্রতি শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিতা। অভিযোগ এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত প্রাক্তন কাউন্সিলর বাপি ঘোষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

বিষয় : KMC bapi ghosh land dispute bengal news

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


পুরনো ‘চুক্তি’ ঘিরে ৬ বছর পর ফের বিতর্ক! কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর বাপি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ ফ্ল্যাট তৈরির জন্য জমি নেওয়ার পর চুক্তির টাকা না দেওয়ার অভিযোগ। আবার টাকা চাইতে গেলে ভয়ও দেখানো হয়েছে। এমনই অভিযোগ উঠল কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর বাপি ঘোষের বিরুদ্ধে। শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন অনিতা সাউ নামে এক মহিলা। ইতিমধ্যেই পুলিশ এফআইআর দায়ের করেছে।অভিযোগকারীর দাবি, শ্যামপুকুরের গোপীমোহন লেন সংলগ্ন একটি জমিতে ফ্ল্যাট তৈরির জন্য ২০২০ সালে তাঁর স্বামীর কাছ থেকে জমি নেওয়া হয়। তৎকালীন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ এবং তাঁর সহযোগী দেবব্রত আকুলি ভয় দেখিয়ে ওই জমির চুক্তিতে সই করতে বাধ্য করেছিলেন। চুক্তি অনুযায়ী, নির্মাণকাজ শেষ হলে ওই পরিবারকে একটি ফ্ল্যাট, একটি দোকানঘর এবং নগদ সাড়ে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই কথা রাখা হয়নি। পরে টাকা চাইতে গেলে তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।সম্প্রতি শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিতা। অভিযোগ এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত প্রাক্তন কাউন্সিলর বাপি ঘোষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত