গ্ল্যামার আর আভিজাত্যের মিশেলে আবারও খবরের শিরোনামে ঊর্বশী রাউতেলা। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মঞ্চে জাতীয় পতাকার রঙে অনুপ্রাণিত একটি কাস্টম-মেড গাউনে নজর কাড়লেন এই বলিউড ডিভা।
নজরকাড়া এই লুক নিয়ে উর্বশী নিজেই জানালেন, পোশাকটি তৈরি করতে সময় লেগেছে টানা ৩ মাস। আন্তর্জাতিক ডিজাইনারের নিখুঁত হাতের কাজে তৈরি এই আউটফিটে র্যাম্পে হাঁটলেন লাস্যময়ী।
দেশীয় ঐতিহ্য ও আন্তর্জাতিক ফ্যাশনের এমন মেলবন্ধন সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল। উর্বশীর এই দেশাত্মবোধক ফ্যাশন স্টেটমেন্ট একদিকে যেমন প্রশংসা কুড়োচ্ছে, তেমনই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন