Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বন্যায় বিপর্যস্ত সবং, ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! এলাকা পরিদর্শনের পর পরিবারপিছু আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬
বন্যায় বিপর্যস্ত সবং, ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! এলাকা পরিদর্শনের পর পরিবারপিছু আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
ছবি সংগৃহীত

পশ্চিম মেদিনীপুরঃ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সবংয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে সবং, ভগবানপুর ও পটাশপুরের বিস্তীর্ণ বন্যাকবলিত এলাকা আকাশপথে পরিদর্শন করেন তিনি। এরপর প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি মোকাবিলায় একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।


মুখ্যমন্ত্রী জানান, সবংয়ে বন্যার জেরে প্রায় ৩,২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন তিনি। এদিন কেলেঘাই নদীর পরিস্থিতিও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নদীর জলস্তর বেড়ে গেলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি জলবন্দি এলাকাগুলিতে দ্রুত রেশন ও পানীয় জল পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উপর নজরদারির জন্য স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন ১০ জন। তাঁদের প্রত্যেককেই উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিন নিজের সফর নিয়ে শুভেন্দু বলেন, “এলাকার মানুষজন বলছিলেন, ১৯৮৬ সালে জ্যোতি বসু এখানে এসেছিলেন। তারপরে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী এখানে এল। কী করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। আর আমার সঙ্গে গ্রামের মানুষের নাড়ির টান। গ্রামেই আমার শুরু, গ্রামেই শেষ।” 

বিষয় : WestBengalNews paschim medinipur suvendu adhikari floodsituation RELIEFPACKAGE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬


বন্যায় বিপর্যস্ত সবং, ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! এলাকা পরিদর্শনের পর পরিবারপিছু আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image
পশ্চিম মেদিনীপুরঃ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সবংয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে সবং, ভগবানপুর ও পটাশপুরের বিস্তীর্ণ বন্যাকবলিত এলাকা আকাশপথে পরিদর্শন করেন তিনি। এরপর প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি মোকাবিলায় একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী জানান, সবংয়ে বন্যার জেরে প্রায় ৩,২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন তিনি। এদিন কেলেঘাই নদীর পরিস্থিতিও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নদীর জলস্তর বেড়ে গেলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি জলবন্দি এলাকাগুলিতে দ্রুত রেশন ও পানীয় জল পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উপর নজরদারির জন্য স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন ১০ জন। তাঁদের প্রত্যেককেই উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিন নিজের সফর নিয়ে শুভেন্দু বলেন, “এলাকার মানুষজন বলছিলেন, ১৯৮৬ সালে জ্যোতি বসু এখানে এসেছিলেন। তারপরে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী এখানে এল। কী করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। আর আমার সঙ্গে গ্রামের মানুষের নাড়ির টান। গ্রামেই আমার শুরু, গ্রামেই শেষ।” 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত