Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ভাতায় বড় চমক! বাড়ল অনুদান, এবার অ্যাকাউন্টে ঢুকবে কত টাকা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ভাতায় বড় চমক! বাড়ল অনুদান, এবার অ্যাকাউন্টে ঢুকবে কত টাকা?
প্রতীকী ছবি

কলকাতাঃ রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে ফের ভাতা বাড়ানোর ঘোষণা। বার্ধক্যভাতা, বিধবাভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা মাসে আরও ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ফলে নতুন নিয়মে যোগ্য উপভোক্তারা মাসে ২০০০ টাকা করে পাবেন।


সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সকলেই পাচ্ছেন না এই বাড়তি টাকা। প্রশাসনের তরফে নতুন করে তথ্য যাচাই করা হবে। যোগ্য উপভোক্তাদের ক্ষেত্রেই ৫০০ টাকা বাড়িয়ে মাসে ২০০০ টাকা করা হবে। এই ঘোষণার সঙ্গে পুরনো আবেদনগুলিও বাতিল করার কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগের সরকারের আমল পর্যন্ত জমা পড়া আবেদনগুলি আর বৈধ বলে গণ্য হবে না।


এর আগে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর বার্ধক্য, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার ঘোষণা হয়েছিল। আগস্ট থেকে সেই বর্ধিত ভাতা পাওয়ার কথা। তার মধ্যেই এবার আরও ৫০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত সামনে এল। অর্থাৎ, ধাপে ধাপে তিনটি সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা ১০০০ টাকা থেকে বেড়ে ২০০০ টাকায় পৌঁছতে চলেছে। 

বিষয় : CM Suvendu Adhikari Government Scheme

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬


বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ভাতায় বড় চমক! বাড়ল অনুদান, এবার অ্যাকাউন্টে ঢুকবে কত টাকা?

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে ফের ভাতা বাড়ানোর ঘোষণা। বার্ধক্যভাতা, বিধবাভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা মাসে আরও ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ফলে নতুন নিয়মে যোগ্য উপভোক্তারা মাসে ২০০০ টাকা করে পাবেন।সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সকলেই পাচ্ছেন না এই বাড়তি টাকা। প্রশাসনের তরফে নতুন করে তথ্য যাচাই করা হবে। যোগ্য উপভোক্তাদের ক্ষেত্রেই ৫০০ টাকা বাড়িয়ে মাসে ২০০০ টাকা করা হবে। এই ঘোষণার সঙ্গে পুরনো আবেদনগুলিও বাতিল করার কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগের সরকারের আমল পর্যন্ত জমা পড়া আবেদনগুলি আর বৈধ বলে গণ্য হবে না।এর আগে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর বার্ধক্য, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার ঘোষণা হয়েছিল। আগস্ট থেকে সেই বর্ধিত ভাতা পাওয়ার কথা। তার মধ্যেই এবার আরও ৫০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত সামনে এল। অর্থাৎ, ধাপে ধাপে তিনটি সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা ১০০০ টাকা থেকে বেড়ে ২০০০ টাকায় পৌঁছতে চলেছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত