Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিধানসভায় ‘কণ্ঠরোধ’-এর অভিযোগ! কুণাল ঘোষের আর্জি খারিজ কলকাতা হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬
 বিধানসভায় ‘কণ্ঠরোধ’-এর অভিযোগ! কুণাল ঘোষের আর্জি খারিজ কলকাতা হাই কোর্টের
ছবি সংগৃহীত

বিধানসভায় তাঁকে বলতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুণাল ঘোষ। কিন্তু তাঁর করা এই মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে শুনানির পর আদালতের পর্যবেক্ষণ, এই মামলার গ্রহণযোগ্যতাই নেই। স্পষ্ট করা হয়েছে, বিধানসভা সংক্রান্ত বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে চায় না।


বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের অভিযোগ ছিল, বিধানসভার অধিবেশনে গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁকে ‘পরিকল্পিতভাবে’ বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না। তিনি দাবি করেছিলেন, এতে তাঁর সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। এই অভিযোগ নিয়েই হাই কোর্টের দ্বারস্থ হন কুণাল। শুক্রবার মামলাটি গ্রহণ করে উচ্চ আদালত। পরে বিকেলে বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে শুনানি শুরু হয়। কুণালের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত জানায়, এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। মামলা দায়েরের আগে কুণাল অভিযোগ করেছিলেন, তাঁকে ‘চক্রান্ত করে’ বিধানসভায় বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করলেই মার্শাল দিয়ে তাঁকে বের করে দেওয়া হচ্ছে এবং স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা হচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি।


এর আগে বিধানসভা অধিবেশনে বিরোধী দলের মুখ্যসচেতক আখরুজ্জামানকে বলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল কুণালের বিরুদ্ধে। সেই ঘটনায় এক দিনের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। তবে বিধানসভা কক্ষে বক্তব্য রাখার সুযোগ নিয়ে কুণালের অভিযোগে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। 

বিষয় : Kunal Ghosh Calcutta High Court

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬


বিধানসভায় ‘কণ্ঠরোধ’-এর অভিযোগ! কুণাল ঘোষের আর্জি খারিজ কলকাতা হাই কোর্টের

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image
বিধানসভায় তাঁকে বলতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুণাল ঘোষ। কিন্তু তাঁর করা এই মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে শুনানির পর আদালতের পর্যবেক্ষণ, এই মামলার গ্রহণযোগ্যতাই নেই। স্পষ্ট করা হয়েছে, বিধানসভা সংক্রান্ত বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে চায় না।বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের অভিযোগ ছিল, বিধানসভার অধিবেশনে গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁকে ‘পরিকল্পিতভাবে’ বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না। তিনি দাবি করেছিলেন, এতে তাঁর সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। এই অভিযোগ নিয়েই হাই কোর্টের দ্বারস্থ হন কুণাল। শুক্রবার মামলাটি গ্রহণ করে উচ্চ আদালত। পরে বিকেলে বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে শুনানি শুরু হয়। কুণালের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত জানায়, এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। মামলা দায়েরের আগে কুণাল অভিযোগ করেছিলেন, তাঁকে ‘চক্রান্ত করে’ বিধানসভায় বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করলেই মার্শাল দিয়ে তাঁকে বের করে দেওয়া হচ্ছে এবং স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা হচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি।এর আগে বিধানসভা অধিবেশনে বিরোধী দলের মুখ্যসচেতক আখরুজ্জামানকে বলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল কুণালের বিরুদ্ধে। সেই ঘটনায় এক দিনের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। তবে বিধানসভা কক্ষে বক্তব্য রাখার সুযোগ নিয়ে কুণালের অভিযোগে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত