Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Sikkim: রোগের ভয় কাটিয়ে ফিরল সুখবর! সিকিমের চিড়িয়াখানায় একসঙ্গে রেড পান্ডার ৬ শাবক, সংরক্ষণে বড় সাফল্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬
Sikkim: রোগের ভয় কাটিয়ে ফিরল সুখবর! সিকিমের চিড়িয়াখানায় একসঙ্গে রেড পান্ডার ৬ শাবক, সংরক্ষণে বড় সাফল্য
ছবিঃ সংগৃহীত

একসময় রোগের দাপটে হারিয়ে গিয়েছিল একের পর এক রেড পাণ্ডা। সেই কঠিন সময় পেরিয়ে এবার নতুন আশার ছবি সিকিমের গ্যাংটকের হিমালয়ান জুলজিক্যাল পার্কে। চলতি প্রজনন মরসুমে সেখানে রেড পান্ডার পাশাপাশি হিমালয়ান ব্ল্যাক বিয়ার এবং হিমালয়ান গোরালেরও একাধিক শাবকের জন্ম হয়েছে।


পার্ক সূত্রে জানা গিয়েছে, জুন ও জুলাই মাসে তিন জোড়া রেড পান্ডার প্রজননের পর মোট ছ’টি শাবকের জন্ম হয়। তার মধ্যে এখনও জীবিত রয়েছে পাঁচটি। আপাতত তাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ লড়াই। ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে পার্কে একাধিকবার ‘ক্যানাইন ডিসটেম্পার’ রোগ ছড়িয়ে পড়েছিল। সেই সময় ১২টি রেড পান্ডার মৃত্যু হয়। নতুন পুরুষ রেড পান্ডা আনার পর ২০২৩ সালে ফের প্রজনন শুরু হয়।


এছাড়াও হিমালয়ান ব্ল্যাক বিয়ার এবং গোরাল নিয়েও সাফল্য এসেছে। ‘থমচুং’ নামে পার্কে জন্মানো একটি স্ত্রী কালো ভল্লুকের দুটি শাবক হয়েছে। এর ফলে পার্কে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়-এ। অন্যদিকে, গত বছর নভেম্বর মাসে ছ’টি পুরুষ হিমালয়ান গোরালকে সফল ভাবে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছিল। তার পরেই পার্কে চারটি গোরাল শাবকের জন্ম হয়েছে। সংরক্ষণ বিশেষজ্ঞদের কাছে এই সাফল্য গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে চিড়িয়াখানায় প্রজননের পাশাপাশি বন্য পরিবেশে প্রাণী ফিরিয়ে দেওয়ার উদ্যোগেও এর প্রভাব পড়তে পারে।

বিষয় : North Bengal Sikkim

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


Sikkim: রোগের ভয় কাটিয়ে ফিরল সুখবর! সিকিমের চিড়িয়াখানায় একসঙ্গে রেড পান্ডার ৬ শাবক, সংরক্ষণে বড় সাফল্য

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
একসময় রোগের দাপটে হারিয়ে গিয়েছিল একের পর এক রেড পাণ্ডা। সেই কঠিন সময় পেরিয়ে এবার নতুন আশার ছবি সিকিমের গ্যাংটকের হিমালয়ান জুলজিক্যাল পার্কে। চলতি প্রজনন মরসুমে সেখানে রেড পান্ডার পাশাপাশি হিমালয়ান ব্ল্যাক বিয়ার এবং হিমালয়ান গোরালেরও একাধিক শাবকের জন্ম হয়েছে।পার্ক সূত্রে জানা গিয়েছে, জুন ও জুলাই মাসে তিন জোড়া রেড পান্ডার প্রজননের পর মোট ছ’টি শাবকের জন্ম হয়। তার মধ্যে এখনও জীবিত রয়েছে পাঁচটি। আপাতত তাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ লড়াই। ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে পার্কে একাধিকবার ‘ক্যানাইন ডিসটেম্পার’ রোগ ছড়িয়ে পড়েছিল। সেই সময় ১২টি রেড পান্ডার মৃত্যু হয়। নতুন পুরুষ রেড পান্ডা আনার পর ২০২৩ সালে ফের প্রজনন শুরু হয়।এছাড়াও হিমালয়ান ব্ল্যাক বিয়ার এবং গোরাল নিয়েও সাফল্য এসেছে। ‘থমচুং’ নামে পার্কে জন্মানো একটি স্ত্রী কালো ভল্লুকের দুটি শাবক হয়েছে। এর ফলে পার্কে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়-এ। অন্যদিকে, গত বছর নভেম্বর মাসে ছ’টি পুরুষ হিমালয়ান গোরালকে সফল ভাবে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছিল। তার পরেই পার্কে চারটি গোরাল শাবকের জন্ম হয়েছে। সংরক্ষণ বিশেষজ্ঞদের কাছে এই সাফল্য গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে চিড়িয়াখানায় প্রজননের পাশাপাশি বন্য পরিবেশে প্রাণী ফিরিয়ে দেওয়ার উদ্যোগেও এর প্রভাব পড়তে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত