Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে পা পড়ার মাসুল? কেষ্টপুরে দেড় ঘণ্টার চেষ্টায় উদ্ধার সুমিত্রার দেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে পা পড়ার মাসুল? কেষ্টপুরে দেড় ঘণ্টার চেষ্টায় উদ্ধার সুমিত্রার দেহ
ড্রাইভিং শিখতে গিয়ে কেষ্টপুরে দুর্ঘটনা, মৃত্যু বধূর। ছবি-সংগৃহীত

কলকাতা: নতুন গাড়ি নিয়ে ড্রাইভিং শিখতে গিয়ে মুহূর্তের ভুলে ঘটল মর্মান্তিক বিপর্যয়। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়ি তলিয়ে গিয়ে সলিলসমাধি ঘটলো এক গৃহবধূর। বুধবার সকালে কলকাতার উপকণ্ঠে কেষ্টপুরের প্রফুল্ল কানন এলাকায় ঘটেছে এই করুণ দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম সুমিত্রা দাস। পেশায় গৃহবধূ সুমিত্রা বুধবার সকালে প্রথমে নিজের স্কুটিতে চেপে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন। তারপর স্কুটিটি রেখে সম্প্রতি তাঁর স্বামী কৃষ্ণেন্দু দাসের কেনা নতুন চারচাকা গাড়িটি নিয়ে একাই ড্রাইভিং অনুশীলনে বের হন।

পুলিশ সূত্রের খবর, সুমিত্রাদেবীর কাছে এখনও ড্রাইভিং লাইসেন্স ছিল না; আগামী ২২ অগস্ট তাঁর ড্রাইভিং পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষার প্রস্তুতি হিসেবেই তিনি গাড়িটি নিয়ে একা বেরিয়েছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় ভুলবশত ব্রেকের জায়গায় সজোরে অ্যাক্সিলারেটরে পা পড়ে যায় তাঁর, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজাসুজি রাস্তার পাশের একটি গভীর পুকুরে গিয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই বাগুইআটি থানার পুলিশ ও দমকল বাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার যৌথ প্রচেষ্টায় পুকুরের মাঝখান থেকে ডুবন্ত গাড়িটিকে উদ্ধার করে। গাড়িটি উদ্ধারের পর সুমিত্রাদেবীর অচৈতন্য দেহ উদ্ধার হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। উদ্ধারের সময় গাড়ির ভেতরের পরিস্থিতি দেখে পুলিশ জানিয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন ওই বধূ; তাঁর মুখ পিছনের দরজার দিকে ও পা স্টিয়ারিংয়ে আটকে ছিল। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : KolkataNews HiddenStoriesNews tragicaccident KestopurAccident BaguiatiPolice

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১২ আগস্ট ২০২৬


ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে পা পড়ার মাসুল? কেষ্টপুরে দেড় ঘণ্টার চেষ্টায় উদ্ধার সুমিত্রার দেহ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: নতুন গাড়ি নিয়ে ড্রাইভিং শিখতে গিয়ে মুহূর্তের ভুলে ঘটল মর্মান্তিক বিপর্যয়। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়ি তলিয়ে গিয়ে সলিলসমাধি ঘটলো এক গৃহবধূর। বুধবার সকালে কলকাতার উপকণ্ঠে কেষ্টপুরের প্রফুল্ল কানন এলাকায় ঘটেছে এই করুণ দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম সুমিত্রা দাস। পেশায় গৃহবধূ সুমিত্রা বুধবার সকালে প্রথমে নিজের স্কুটিতে চেপে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন। তারপর স্কুটিটি রেখে সম্প্রতি তাঁর স্বামী কৃষ্ণেন্দু দাসের কেনা নতুন চারচাকা গাড়িটি নিয়ে একাই ড্রাইভিং অনুশীলনে বের হন।পুলিশ সূত্রের খবর, সুমিত্রাদেবীর কাছে এখনও ড্রাইভিং লাইসেন্স ছিল না; আগামী ২২ অগস্ট তাঁর ড্রাইভিং পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষার প্রস্তুতি হিসেবেই তিনি গাড়িটি নিয়ে একা বেরিয়েছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় ভুলবশত ব্রেকের জায়গায় সজোরে অ্যাক্সিলারেটরে পা পড়ে যায় তাঁর, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজাসুজি রাস্তার পাশের একটি গভীর পুকুরে গিয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই বাগুইআটি থানার পুলিশ ও দমকল বাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার যৌথ প্রচেষ্টায় পুকুরের মাঝখান থেকে ডুবন্ত গাড়িটিকে উদ্ধার করে। গাড়িটি উদ্ধারের পর সুমিত্রাদেবীর অচৈতন্য দেহ উদ্ধার হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। উদ্ধারের সময় গাড়ির ভেতরের পরিস্থিতি দেখে পুলিশ জানিয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন ওই বধূ; তাঁর মুখ পিছনের দরজার দিকে ও পা স্টিয়ারিংয়ে আটকে ছিল। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত