Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মদন পরিবারের উপর ইডির নজর, দুই ছেলের পর জেরার মুখে স্ত্রী অর্চনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬
মদন পরিবারের উপর ইডির নজর, দুই ছেলের পর জেরার মুখে স্ত্রী অর্চনা
ছবি সংগৃহীত

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডির মুখোমুখি হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ ছোট ছেলে শুভরূপ মিত্রকে সঙ্গে নিয়ে তিনি সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছন। 

এর আগে এই মামলায় ইডির তলবে বুধবার হাজিরা দিয়েছিলেন মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্র। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বৃহস্পতিবার হাজিরা দেন বড় ছেলে স্বরূপ মিত্রও। শুক্রবার ইডির ডাকে হাজির হলেন মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। ইডি সূত্রে খবর, মামলার তদন্তে প্রয়োজনীয় ব্যাঙ্কের নথি-সহ একাধিক আর্থিক তথ্য অর্চনা মিত্রকে সঙ্গে আনতে বলা হয়েছিল। এদিন জিজ্ঞাসাবাদের পাশাপাশি সেই নথিগুলিও খতিয়ে দেখা হতে পারে। উল্লেখ্য, টিটাগড় পুরসভার নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্ত করতে গিয়েই মদন মিত্র ও তাঁর পরিবারের নাম উঠে আসে বলে দাবি ইডির। অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রায় ১২৫ জনকে চাকরি দেওয়া হয়েছিল। সেই তদন্তের সূত্রে এর আগে মদন মিত্রের বাড়ি, অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিধায়ককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


প্রসঙ্গত, ইডির নোটিস পাওয়ার পরই মদন মিত্র রাজনৈতিক অবস্থান বদল করেন। তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানিয়েছিলেন, প্রয়োজন হলে তাঁর পরিবারের সদস্যরাও তদন্তে সহযোগিতা করবেন। সেই ধারাবাহিকতায় বুধবার ও বৃহস্পতিবার দুই ছেলে এবং শুক্রবার স্ত্রী অর্চনা মিত্র ইডির মুখোমুখি হলেন। তবে আগামী ২৯ জুলাই মদন মিত্রকেও আবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।

বিষয় : BengalPolitics madanmitra RECRUITMENTSCAM archanamitra

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬


মদন পরিবারের উপর ইডির নজর, দুই ছেলের পর জেরার মুখে স্ত্রী অর্চনা

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image
পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডির মুখোমুখি হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ ছোট ছেলে শুভরূপ মিত্রকে সঙ্গে নিয়ে তিনি সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছন। এর আগে এই মামলায় ইডির তলবে বুধবার হাজিরা দিয়েছিলেন মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্র। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বৃহস্পতিবার হাজিরা দেন বড় ছেলে স্বরূপ মিত্রও। শুক্রবার ইডির ডাকে হাজির হলেন মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। ইডি সূত্রে খবর, মামলার তদন্তে প্রয়োজনীয় ব্যাঙ্কের নথি-সহ একাধিক আর্থিক তথ্য অর্চনা মিত্রকে সঙ্গে আনতে বলা হয়েছিল। এদিন জিজ্ঞাসাবাদের পাশাপাশি সেই নথিগুলিও খতিয়ে দেখা হতে পারে। উল্লেখ্য, টিটাগড় পুরসভার নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্ত করতে গিয়েই মদন মিত্র ও তাঁর পরিবারের নাম উঠে আসে বলে দাবি ইডির। অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রায় ১২৫ জনকে চাকরি দেওয়া হয়েছিল। সেই তদন্তের সূত্রে এর আগে মদন মিত্রের বাড়ি, অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিধায়ককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।প্রসঙ্গত, ইডির নোটিস পাওয়ার পরই মদন মিত্র রাজনৈতিক অবস্থান বদল করেন। তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানিয়েছিলেন, প্রয়োজন হলে তাঁর পরিবারের সদস্যরাও তদন্তে সহযোগিতা করবেন। সেই ধারাবাহিকতায় বুধবার ও বৃহস্পতিবার দুই ছেলে এবং শুক্রবার স্ত্রী অর্চনা মিত্র ইডির মুখোমুখি হলেন। তবে আগামী ২৯ জুলাই মদন মিত্রকেও আবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত