Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সকাল থেকেই তুমুল বৃষ্টিতে ভাসছে শহর! ধেয়ে আসছে ভারী দুর্যোগ ও ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় প্রবল বিপদের সতর্কতা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬
সকাল থেকেই তুমুল বৃষ্টিতে ভাসছে শহর! ধেয়ে আসছে ভারী দুর্যোগ ও ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় প্রবল বিপদের সতর্কতা?
সকাল থেকেই তুমুল বৃষ্টিতে ভাসছে শহর। ফাইল চিত্র

কলকাতা: মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় থাকা নিম্নচাপ অঞ্চলের জেরে রাজ্য জুড়ে তৈরি হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির তাণ্ডব চলবে। সঙ্গে দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।

মঙ্গলবার কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দুর্যোগের কারণে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও চলতি সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে। অন্যদিকে সোমবারের পর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর জারি থাকা নিষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগ এখনই কাটছে না। মঙ্গলবার থেকেই উত্তরের সমস্ত জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা ভারী বর্ষণ চলবে। এমনকি শুক্রবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WeatherUpdate WestBengalWeather RainForecast KolkataNews HiddenStoriesNews KolkataRain IMDAlert

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬


সকাল থেকেই তুমুল বৃষ্টিতে ভাসছে শহর! ধেয়ে আসছে ভারী দুর্যোগ ও ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় প্রবল বিপদের সতর্কতা?

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় থাকা নিম্নচাপ অঞ্চলের জেরে রাজ্য জুড়ে তৈরি হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির তাণ্ডব চলবে। সঙ্গে দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।মঙ্গলবার কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দুর্যোগের কারণে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও চলতি সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে। অন্যদিকে সোমবারের পর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর জারি থাকা নিষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়া হয়েছে।দক্ষিণবঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগ এখনই কাটছে না। মঙ্গলবার থেকেই উত্তরের সমস্ত জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা ভারী বর্ষণ চলবে। এমনকি শুক্রবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত