Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সোমবার চরম ট্রাফিক দুর্ভোগে পড়তে চলেছে কলকাতা! কোন কোন রুট বন্ধ থাকবে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬
সোমবার চরম ট্রাফিক দুর্ভোগে পড়তে চলেছে কলকাতা! কোন কোন রুট বন্ধ থাকবে?
ফাইল চিত্র

কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই শহরে বিশাল যানজট ও দুর্ভোগের আশঙ্কা! আগামী ১০ আগস্ট সোমবার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উপলক্ষে কলকাতায় আয়োজিত হতে চলেছে এক মেগা মিছিল। ধর্মতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হওয়া এই মিছিলে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেবেন বলে স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। ফলে সপ্তাহের শুরুতেই নিত্যযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং নিরাপত্তা বজায় রাখতে রেড রোড, খিদিরপুর রোড-সহ মধ্য ও দক্ষিণ কলকাতার একধিক গুরুত্বপূর্ণ রুটে যান চলাচল নিয়ন্ত্রণে রাখার নির্দেশিকা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

কলকাতা পুলিশের ট্রাফিক ডিরেক্টরি অনুযায়ী, ওইদিন ময়দান অভিমুখে যাওয়া ও সংলগ্ন কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউয়ে গাড়ি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ বা সম্পূর্ণ বন্ধ রাখা হতে পারে। এমনকি পরিস্থিতি বিবেচনা করে আশেপাশের সংযোগকারী রাস্তাগুলি দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে পুলিশের। পাশাপাশি কিংসওয়ে, ডাফরিন রোড, অকল্যান্ড রোড ও স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট কিছু অংশে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সাধারণ গাড়ির পাশাপাশি ভারী ও পণ্যবাহী যানবাহন চলাচলেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং সিআর অ্যাভিনিউ ও এসপি মুখার্জি রোডের নির্দিষ্ট কিছু অংশে পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না। তবে নিত্যপ্রয়োজনীয় পরিষেবা বজায় রাখতে এলপিজি, সিএনজি, তেল, অক্সিজেন, শাকসবজি, ওষুধ, ফল ও দুধ বহনকারী জরুরি যানবাহনকে এই বিধিনিষেধের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে।

সোমবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরনোর আগে ট্রাফিক পুলিশের এই বিশেষ বার্তা ও বিকল্প রুটের কথা মাথায় রেখেই বের হওয়া বুদ্ধিমানের কাজ হবে!


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews KOLKATAPOLICE KolkataNews kolkatatraffic HiddenStoriesNews redroad HarGharTiranga

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬


সোমবার চরম ট্রাফিক দুর্ভোগে পড়তে চলেছে কলকাতা! কোন কোন রুট বন্ধ থাকবে?

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই শহরে বিশাল যানজট ও দুর্ভোগের আশঙ্কা! আগামী ১০ আগস্ট সোমবার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উপলক্ষে কলকাতায় আয়োজিত হতে চলেছে এক মেগা মিছিল। ধর্মতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হওয়া এই মিছিলে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেবেন বলে স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। ফলে সপ্তাহের শুরুতেই নিত্যযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং নিরাপত্তা বজায় রাখতে রেড রোড, খিদিরপুর রোড-সহ মধ্য ও দক্ষিণ কলকাতার একধিক গুরুত্বপূর্ণ রুটে যান চলাচল নিয়ন্ত্রণে রাখার নির্দেশিকা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।কলকাতা পুলিশের ট্রাফিক ডিরেক্টরি অনুযায়ী, ওইদিন ময়দান অভিমুখে যাওয়া ও সংলগ্ন কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউয়ে গাড়ি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ বা সম্পূর্ণ বন্ধ রাখা হতে পারে। এমনকি পরিস্থিতি বিবেচনা করে আশেপাশের সংযোগকারী রাস্তাগুলি দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে পুলিশের। পাশাপাশি কিংসওয়ে, ডাফরিন রোড, অকল্যান্ড রোড ও স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট কিছু অংশে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।সাধারণ গাড়ির পাশাপাশি ভারী ও পণ্যবাহী যানবাহন চলাচলেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং সিআর অ্যাভিনিউ ও এসপি মুখার্জি রোডের নির্দিষ্ট কিছু অংশে পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না। তবে নিত্যপ্রয়োজনীয় পরিষেবা বজায় রাখতে এলপিজি, সিএনজি, তেল, অক্সিজেন, শাকসবজি, ওষুধ, ফল ও দুধ বহনকারী জরুরি যানবাহনকে এই বিধিনিষেধের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে।সোমবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরনোর আগে ট্রাফিক পুলিশের এই বিশেষ বার্তা ও বিকল্প রুটের কথা মাথায় রেখেই বের হওয়া বুদ্ধিমানের কাজ হবে!হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত