Hidden Stories (বাংলা)
সর্বশেষ

স্ত্রীর সামনেই স্বামীকে এলোপাথাড়ি কোপ! বারুইপুরে বিজেপি কর্মী খুনে নাটকীয় মোড়, জালে খোদ দলীয় নেতা-সহ ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
স্ত্রীর সামনেই স্বামীকে এলোপাথাড়ি কোপ! বারুইপুরে বিজেপি কর্মী খুনে নাটকীয় মোড়, জালে খোদ দলীয় নেতা-সহ ৪
বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার ৪। ছবি-সংগৃহীত

বারুইপুর: দুর্গাপুজোর কমিটি গঠনকে কেন্দ্র করে চরম অশান্তির জেরে স্ত্রীর চোখের সামনেই স্বামীকে কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিকের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে সুজন মণ্ডল নামের এক সাসপেন্ডেড বিজেপি মণ্ডল সভাপতিও রয়েছেন বলে জানা গিয়েছে। বাকি তিন ধৃত হলেন কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার বারুইপুর থানা এলাকার উত্তর ট্যাঙ্গেরবেড়িয়ায় দুর্গাপুজোর কমিটি গঠন নিয়ে দু'পক্ষের মধ্যে তীব্র বচসা বাধে। সেই সময় ঘটনাস্থলে বাপি প্রামাণিকের স্ত্রী উপস্থিত ছিলেন। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই ধারালো অস্ত্র বের করে বাপির ওপর চড়াও হয় অভিযুক্তরা এবং স্ত্রীর সামনেই তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তে দলবিরোধী কাজের দায়ে আগে সাসপেন্ড হওয়া বিজেপি নেতা সুজন মণ্ডলের নাম জড়াতেই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত-সহ মোট চার জনকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনার নেপথ্যে পুরনো কোনো ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব কাজ করছে, তা খতিয়ে দেখতে তদন্ত জারি রয়েছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BengalPolitics BreakingNews CRIMEUPDATE HiddenStoriesNews BARUIPURNEWS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬


স্ত্রীর সামনেই স্বামীকে এলোপাথাড়ি কোপ! বারুইপুরে বিজেপি কর্মী খুনে নাটকীয় মোড়, জালে খোদ দলীয় নেতা-সহ ৪

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image
বারুইপুর: দুর্গাপুজোর কমিটি গঠনকে কেন্দ্র করে চরম অশান্তির জেরে স্ত্রীর চোখের সামনেই স্বামীকে কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিকের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে সুজন মণ্ডল নামের এক সাসপেন্ডেড বিজেপি মণ্ডল সভাপতিও রয়েছেন বলে জানা গিয়েছে। বাকি তিন ধৃত হলেন কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়া।স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার বারুইপুর থানা এলাকার উত্তর ট্যাঙ্গেরবেড়িয়ায় দুর্গাপুজোর কমিটি গঠন নিয়ে দু'পক্ষের মধ্যে তীব্র বচসা বাধে। সেই সময় ঘটনাস্থলে বাপি প্রামাণিকের স্ত্রী উপস্থিত ছিলেন। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই ধারালো অস্ত্র বের করে বাপির ওপর চড়াও হয় অভিযুক্তরা এবং স্ত্রীর সামনেই তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তে দলবিরোধী কাজের দায়ে আগে সাসপেন্ড হওয়া বিজেপি নেতা সুজন মণ্ডলের নাম জড়াতেই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত-সহ মোট চার জনকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনার নেপথ্যে পুরনো কোনো ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব কাজ করছে, তা খতিয়ে দেখতে তদন্ত জারি রয়েছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত