Hidden Stories (বাংলা)
সর্বশেষ

স্বজনহারা পরিবারগুলোকে চাকরি ও আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর, পরিযায়ী শ্রমিকদের ফিরতে বিশেষ বার্তা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬
স্বজনহারা পরিবারগুলোকে চাকরি ও আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর, পরিযায়ী শ্রমিকদের ফিরতে বিশেষ বার্তা!
স্বজনহারা পরিবারগুলোকে চাকরি ও আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর। ছবি-সংগৃহীত

জলপাইগুড়ি: সিকিমের নামচিতে নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ ধস নেমে প্রাণ হারানো বাংলার ১১ জন শ্রমিকের শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে গিয়ে স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে নিজে হাতে মোট ২১ লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেন তিনি। শুধু আর্থিক সাহায্যই নয়, ১১টির মধ্যে ৯টি পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। এর মধ্যে সাতটি পরিবার পাবে হোমগার্ডের চাকরি এবং দুটি পরিবারের সদস্যরা যুক্ত হবেন সিভিক পুলিশে।

গত সপ্তাহে সিকিমের ওই নির্মম দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে ৯ জনই ছিলেন মালবাজারের বাসিন্দা। বিপর্যয়ের পর থেকেই সিকিম সরকারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে উদ্ধারকাজ সহজ করতে ও মৃতদেহ বাংলায় ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন নিহতদের প্রবীণ মা, বাবা ও ভাইবোনদের সমবেদনা জানানোর পাশাপাশি রাজপথে রুজিরুটির টানে রাজ্য ছাড়া পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনারও বিশেষ আহ্বান জানান তিনি। রাজ্যে নতুন জবকার্ড তৈরি করে ১২৫ দিনের কাজ, কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্যবিমা প্রকল্পসহ সমস্ত সরকারি সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি শ্রমিকদের নিজের ভিটায় ফিরে আসার বার্তা দেন।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews BengalPolitics BreakingNews SuvenduAdhikari HiddenStoriesNews MIGRANTWORKERS jalpaigurinews SikkimTunnelAccident JobAndCompensation

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৭ জুলাই ২০২৬


স্বজনহারা পরিবারগুলোকে চাকরি ও আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর, পরিযায়ী শ্রমিকদের ফিরতে বিশেষ বার্তা!

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image
জলপাইগুড়ি: সিকিমের নামচিতে নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ ধস নেমে প্রাণ হারানো বাংলার ১১ জন শ্রমিকের শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে গিয়ে স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে নিজে হাতে মোট ২১ লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেন তিনি। শুধু আর্থিক সাহায্যই নয়, ১১টির মধ্যে ৯টি পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। এর মধ্যে সাতটি পরিবার পাবে হোমগার্ডের চাকরি এবং দুটি পরিবারের সদস্যরা যুক্ত হবেন সিভিক পুলিশে।গত সপ্তাহে সিকিমের ওই নির্মম দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে ৯ জনই ছিলেন মালবাজারের বাসিন্দা। বিপর্যয়ের পর থেকেই সিকিম সরকারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে উদ্ধারকাজ সহজ করতে ও মৃতদেহ বাংলায় ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন নিহতদের প্রবীণ মা, বাবা ও ভাইবোনদের সমবেদনা জানানোর পাশাপাশি রাজপথে রুজিরুটির টানে রাজ্য ছাড়া পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনারও বিশেষ আহ্বান জানান তিনি। রাজ্যে নতুন জবকার্ড তৈরি করে ১২৫ দিনের কাজ, কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্যবিমা প্রকল্পসহ সমস্ত সরকারি সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি শ্রমিকদের নিজের ভিটায় ফিরে আসার বার্তা দেন।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত