Hidden Stories (বাংলা)
সর্বশেষ

১৩ হাজার ব্লকের মধ্যে শেষ মাত্র ২১টিতে! জনগণনায় চরম ব্যর্থ মুর্শিদাবাদ, আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬
 ১৩ হাজার ব্লকের মধ্যে শেষ মাত্র ২১টিতে! জনগণনায় চরম ব্যর্থ মুর্শিদাবাদ, আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি?
জনগণনার কাজে কর্মীরা। ছবি-সংগৃহীত

মুর্শিদাবাদ: রাজ্যজুড়ে যখন জোরকদমে জনগণনার কাজ চলছে, তখন বাড়ি তালিকাভুক্তির ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতার চিত্র ধরা পড়ল নবাবের জেলা মুর্শিদাবাদে। ২২ অগস্টের প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী, জেলায় থাকা মোট ১৩ হাজার ২৮০টি ব্লকের মধ্যে কাজ শেষ হয়েছে মাত্র ২১টিতে। অর্থাৎ শতকরা হিসেবে জেলায় কাজের অগ্রগতি মোটে ০.১৬ শতাংশ। আরও উদ্বেগজনক বিষয় হল, এখনও পর্যন্ত ৩ হাজার ৮৭০টি ব্লকে জনগণনার কাজ শুরুই করা যায়নি, বাকি ৯ হাজার ৩৮৯টি ব্লকে কাজ চলছে বলে নথিতে উল্লেখ রয়েছে।

জেলায় সার্বিক পরিস্থিতির অবনতি হলেও সামান্য এগিয়ে রয়েছে জঙ্গিপুর পুরসভা, যেখানে ১৬৫টি ব্লকের মধ্যে ২টির কাজ শেষ করে ১.২১ শতাংশ অগ্রগতি হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ফরাক্কা ও সাগরদিঘি, যেখানে ৫টি করে ব্লকের কাজ শেষ হয়েছে। তবে জেলার ১৫টিরও বেশি ব্লকে এখনও একটিও কাজ শেষ করা যায়নি। ডোমকল পুরসভা, বহরমপুর পুরসভা, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, নবগ্রাম, রানিনগর ও ভগবানগোলার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সমাপ্তির খাতা শূন্য। অন্যদিকে কাজ শুরু না হওয়ার তালিকায় সবচেয়ে খারাপ অবস্থা বেলডাঙা ১ ব্লকের, যেখানে ২৭০টি ব্লকে কাজ এখনও থমকে। এর পরেই রয়েছে জলঙ্গি, সুতি ২ ও সাগরদিঘি।

এই চরম শ্লথগতির মুখে পড়ে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। জনগণনাকারীদের স্পষ্ট বার্তা দিয়ে দ্রুত কাজ শেষ করার চরম নির্দেশ দেওয়া হয়েছে। কাজে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষ আধিকারিকরা। তবে এই কড়া বার্তার পর জেলার কাজের গতি দ্রুত বৃদ্ধি পাবে বলেই আশাবাদী প্রশাসন।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : MurshidabadNews BengalNews HiddenStoriesNews CensusUpdate BengalCensus WestBengalUpdates AdministrationAlert

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ২৩ আগস্ট ২০২৬


১৩ হাজার ব্লকের মধ্যে শেষ মাত্র ২১টিতে! জনগণনায় চরম ব্যর্থ মুর্শিদাবাদ, আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি?

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image
মুর্শিদাবাদ: রাজ্যজুড়ে যখন জোরকদমে জনগণনার কাজ চলছে, তখন বাড়ি তালিকাভুক্তির ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতার চিত্র ধরা পড়ল নবাবের জেলা মুর্শিদাবাদে। ২২ অগস্টের প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী, জেলায় থাকা মোট ১৩ হাজার ২৮০টি ব্লকের মধ্যে কাজ শেষ হয়েছে মাত্র ২১টিতে। অর্থাৎ শতকরা হিসেবে জেলায় কাজের অগ্রগতি মোটে ০.১৬ শতাংশ। আরও উদ্বেগজনক বিষয় হল, এখনও পর্যন্ত ৩ হাজার ৮৭০টি ব্লকে জনগণনার কাজ শুরুই করা যায়নি, বাকি ৯ হাজার ৩৮৯টি ব্লকে কাজ চলছে বলে নথিতে উল্লেখ রয়েছে।জেলায় সার্বিক পরিস্থিতির অবনতি হলেও সামান্য এগিয়ে রয়েছে জঙ্গিপুর পুরসভা, যেখানে ১৬৫টি ব্লকের মধ্যে ২টির কাজ শেষ করে ১.২১ শতাংশ অগ্রগতি হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ফরাক্কা ও সাগরদিঘি, যেখানে ৫টি করে ব্লকের কাজ শেষ হয়েছে। তবে জেলার ১৫টিরও বেশি ব্লকে এখনও একটিও কাজ শেষ করা যায়নি। ডোমকল পুরসভা, বহরমপুর পুরসভা, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, নবগ্রাম, রানিনগর ও ভগবানগোলার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সমাপ্তির খাতা শূন্য। অন্যদিকে কাজ শুরু না হওয়ার তালিকায় সবচেয়ে খারাপ অবস্থা বেলডাঙা ১ ব্লকের, যেখানে ২৭০টি ব্লকে কাজ এখনও থমকে। এর পরেই রয়েছে জলঙ্গি, সুতি ২ ও সাগরদিঘি।এই চরম শ্লথগতির মুখে পড়ে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। জনগণনাকারীদের স্পষ্ট বার্তা দিয়ে দ্রুত কাজ শেষ করার চরম নির্দেশ দেওয়া হয়েছে। কাজে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষ আধিকারিকরা। তবে এই কড়া বার্তার পর জেলার কাজের গতি দ্রুত বৃদ্ধি পাবে বলেই আশাবাদী প্রশাসন।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত