Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘আদি-নব্য’ দ্বন্দ্বেই কি হামলা? বিজেপি নেতার বাড়িতে ঢুকে তাণ্ডব, আক্রান্ত স্বামী-স্ত্রী ও নাবালক ছেলে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
‘আদি-নব্য’ দ্বন্দ্বেই কি হামলা? বিজেপি নেতার বাড়িতে ঢুকে তাণ্ডব, আক্রান্ত স্বামী-স্ত্রী ও নাবালক ছেলে
ছবি সংগৃহীত

তারকেশ্বরঃ গোষ্ঠীকোন্দল মেটাতে বারবার শৃঙ্খলার বার্তা দিচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার মধ্যেই নিচুতলায় ফের প্রকাশ্যে এল কোন্দলের ছবি। হুগলির তারকেশ্বরে গভীর রাতে এক বিজেপি নেতার বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠল। মারধর করা হয়েছে ওই নেতা ও তাঁর স্ত্রীকে। বাদ যায়নি তাঁদের নাবালক ছেলেও। 


ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে চাঁপাডাঙা কলেজ রোডের স্কুলপাড়া এলাকায়। সেখানে বাড়ি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি গণেশ চক্রবর্তীর। তাঁর স্ত্রী মিতা চক্রবর্তী তারকেশ্বর ৪ নম্বর মণ্ডলের সম্পাদক। অভিযোগ, রাতের দিকে একদল দুষ্কৃতী তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির আলো নিভিয়ে দিয়ে চলে তাণ্ডব। এরপর পরিবারের সদস্যদের উপর চড়াও হয় হামলাকারীরা। গণেশের অভিযোগ, হামলাকারীদের কয়েকজনকে তিনি চেনেন এবং তাঁরা বিজেপিরই সঙ্গে যুক্ত। 


হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু কেন রাতের অন্ধকারে এমন হামলা? গণেশ চক্রবর্তী দীর্ঘদিন ধরেই এলাকায় বিজেপির পুরনো বা ‘আদি’ মুখ হিসেবে পরিচিত। সম্প্রতি তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন তিনি। পরে উত্তমকে গ্রেফতার করা হয়। ওই ঘটনার জেরেই তাঁর সঙ্গে দলেরই একটি অংশের বিরোধ তৈরি হয়েছিল। সেই টানাপোড়েন থেকেই এই হামলা মনে করা হচ্ছে। 

বিষয় : West Bengal BJP Bengal BJP Arambag Hooghly

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬


‘আদি-নব্য’ দ্বন্দ্বেই কি হামলা? বিজেপি নেতার বাড়িতে ঢুকে তাণ্ডব, আক্রান্ত স্বামী-স্ত্রী ও নাবালক ছেলে

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image
তারকেশ্বরঃ গোষ্ঠীকোন্দল মেটাতে বারবার শৃঙ্খলার বার্তা দিচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার মধ্যেই নিচুতলায় ফের প্রকাশ্যে এল কোন্দলের ছবি। হুগলির তারকেশ্বরে গভীর রাতে এক বিজেপি নেতার বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠল। মারধর করা হয়েছে ওই নেতা ও তাঁর স্ত্রীকে। বাদ যায়নি তাঁদের নাবালক ছেলেও। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে চাঁপাডাঙা কলেজ রোডের স্কুলপাড়া এলাকায়। সেখানে বাড়ি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি গণেশ চক্রবর্তীর। তাঁর স্ত্রী মিতা চক্রবর্তী তারকেশ্বর ৪ নম্বর মণ্ডলের সম্পাদক। অভিযোগ, রাতের দিকে একদল দুষ্কৃতী তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির আলো নিভিয়ে দিয়ে চলে তাণ্ডব। এরপর পরিবারের সদস্যদের উপর চড়াও হয় হামলাকারীরা। গণেশের অভিযোগ, হামলাকারীদের কয়েকজনকে তিনি চেনেন এবং তাঁরা বিজেপিরই সঙ্গে যুক্ত। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু কেন রাতের অন্ধকারে এমন হামলা? গণেশ চক্রবর্তী দীর্ঘদিন ধরেই এলাকায় বিজেপির পুরনো বা ‘আদি’ মুখ হিসেবে পরিচিত। সম্প্রতি তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন তিনি। পরে উত্তমকে গ্রেফতার করা হয়। ওই ঘটনার জেরেই তাঁর সঙ্গে দলেরই একটি অংশের বিরোধ তৈরি হয়েছিল। সেই টানাপোড়েন থেকেই এই হামলা মনে করা হচ্ছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত