Hidden Stories (বাংলা)
সর্বশেষ

২০১৯ সালের ঘটনার অভিযোগ, জীবনতলা থানায় মামলা দায়ের; তদন্ত শুরু পুলিশের

২০১৯ সালের ঘটনার অভিযোগ, জীবনতলা থানায় মামলা দায়ের; তদন্ত শুরু পুলিশের
ছবি--প্রতীকী

ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় এনআইএ-র হাতে গ্রেপ্তার হওয়ার পর ফের নতুন করে বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। গত ১৫ জুন জীবনতলা থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে বলে পুলিশ সূত্রে খবর।


অভিযোগকারিণীর দাবি, ঘটনাটি ২০১৯ সালের মার্চ মাসের। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, তাঁর পাঁচ বছরের শিশুপুত্রকে আটকে রেখে তাঁকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এই ঘটনায় শওকত মোল্লা-সহ মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সন্তানকে ফিরে পাওয়ার আশায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার পর থেকেই তাঁর উপর অত্যাচার শুরু হয়। অভিযোগ অনুযায়ী, তাঁকে ভয় দেখানো, ব্ল্যাকমেল করা এবং আপত্তিকর ছবি-ভিডিয়ো প্রকাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই সুযোগেই একাধিকবার তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি অভিযোগকারিণীর।


অভিযোগপত্রে শওকত মোল্লার নাম উল্লেখ করে মহিলার দাবি, তাঁকেও নির্যাতনের শিকার হতে হয়েছে। এতদিন ভয়ে ও সামাজিক চাপে বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি বলেও জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে। তবে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে শওকত মোল্লার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, সম্প্রতি ভাঙড়ে বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার হয়ে এনআইএ হেফাজতে রয়েছেন শওকত মোল্লা। তার মধ্যেই এই নতুন অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

বিষয় : BengalPolitics CrimeNews saokatmolla

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৯ জুন ২০২৬


২০১৯ সালের ঘটনার অভিযোগ, জীবনতলা থানায় মামলা দায়ের; তদন্ত শুরু পুলিশের

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image
ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় এনআইএ-র হাতে গ্রেপ্তার হওয়ার পর ফের নতুন করে বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। গত ১৫ জুন জীবনতলা থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে বলে পুলিশ সূত্রে খবর।অভিযোগকারিণীর দাবি, ঘটনাটি ২০১৯ সালের মার্চ মাসের। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, তাঁর পাঁচ বছরের শিশুপুত্রকে আটকে রেখে তাঁকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এই ঘটনায় শওকত মোল্লা-সহ মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সন্তানকে ফিরে পাওয়ার আশায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার পর থেকেই তাঁর উপর অত্যাচার শুরু হয়। অভিযোগ অনুযায়ী, তাঁকে ভয় দেখানো, ব্ল্যাকমেল করা এবং আপত্তিকর ছবি-ভিডিয়ো প্রকাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই সুযোগেই একাধিকবার তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি অভিযোগকারিণীর।অভিযোগপত্রে শওকত মোল্লার নাম উল্লেখ করে মহিলার দাবি, তাঁকেও নির্যাতনের শিকার হতে হয়েছে। এতদিন ভয়ে ও সামাজিক চাপে বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি বলেও জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে। তবে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে শওকত মোল্লার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, সম্প্রতি ভাঙড়ে বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার হয়ে এনআইএ হেফাজতে রয়েছেন শওকত মোল্লা। তার মধ্যেই এই নতুন অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার