Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বর্ষার প্রথম ধাক্কাতেই ভাঙল সেতু, তদন্তের আশ্বাস শুভেন্দু অধিকারীর

বর্ষার প্রথম ধাক্কাতেই ভাঙল সেতু, তদন্তের আশ্বাস শুভেন্দু অধিকারীর
ছবি--প্রতীকী

মাত্র ৮ মাস আগে তৈরি হয়েছিল দুধিয়া সেতু। কিন্তু বর্ষার প্রথম ভারী বৃষ্টিতেই ভেসে গেল সেই সেতু। এর জেরে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নতুন সেতু এত দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ায় উঠছে একাধিক প্রশ্ন। নির্মাণে গাফিলতি বা আর্থিক দুর্নীতির অভিযোগও সামনে আসছে।


শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দুধিয়া সেতু নির্মাণে কোনও কাটমানির যোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি দ্রুত বিকল্প ব্যবস্থা এবং অস্থায়ী সংযোগ পুনরুদ্ধারের কাজ শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক এলাকায় ধস নেমেছে। দার্জিলিং, মিরিক-সহ বিভিন্ন পাহাড়ি অঞ্চলের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে নবান্নের কন্ট্রোল রুম থেকে। বিপজ্জনক এলাকা থেকে মানুষকে সরিয়ে আনার প্রস্তুতিও নেওয়া হয়েছে।


এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতা। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত হওয়া এবং নতুন করে ধস নামার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

বিষয় : SuvenduAdhikari landslide dudhiabridge

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৯ জুন ২০২৬


বর্ষার প্রথম ধাক্কাতেই ভাঙল সেতু, তদন্তের আশ্বাস শুভেন্দু অধিকারীর

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image
মাত্র ৮ মাস আগে তৈরি হয়েছিল দুধিয়া সেতু। কিন্তু বর্ষার প্রথম ভারী বৃষ্টিতেই ভেসে গেল সেই সেতু। এর জেরে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নতুন সেতু এত দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ায় উঠছে একাধিক প্রশ্ন। নির্মাণে গাফিলতি বা আর্থিক দুর্নীতির অভিযোগও সামনে আসছে।শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দুধিয়া সেতু নির্মাণে কোনও কাটমানির যোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি দ্রুত বিকল্প ব্যবস্থা এবং অস্থায়ী সংযোগ পুনরুদ্ধারের কাজ শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক এলাকায় ধস নেমেছে। দার্জিলিং, মিরিক-সহ বিভিন্ন পাহাড়ি অঞ্চলের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে নবান্নের কন্ট্রোল রুম থেকে। বিপজ্জনক এলাকা থেকে মানুষকে সরিয়ে আনার প্রস্তুতিও নেওয়া হয়েছে।এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতা। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত হওয়া এবং নতুন করে ধস নামার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার