Hidden Stories (বাংলা)
সর্বশেষ

যুবভারতীর বিতর্কিত অনুষ্ঠান, বিশৃঙ্খলা ও অভিযোগ ঘিরে দ্বিতীয় দফার প্রশ্নবাণে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী

যুবভারতীর বিতর্কিত অনুষ্ঠান, বিশৃঙ্খলা ও অভিযোগ ঘিরে দ্বিতীয় দফার প্রশ্নবাণে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী
FILE IMAGE

মেসি-কাণ্ডের তদন্তে ফের বিধাননগর দক্ষিণ থানায় হাজির হলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গত ১৮ জুন প্রথম দফার জিজ্ঞাসাবাদের পর সোমবার তাঁকে দ্বিতীয়বার তলব করে পুলিশ। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেই বিতর্কিত অনুষ্ঠান এবং সেখানে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে এদিনও তাঁকে একাধিক প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর।


গত বৃহস্পতিবার প্রায় তিন ঘণ্টা ধরে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। অভিযোগে অনুষ্ঠানের আয়োজন, দর্শক প্রবেশের ব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রশ্ন তোলা হয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মাঠে দর্শকদের প্রবেশ করানোর পদ্ধতি, অতিরিক্ত ভিড় এবং তার ফলে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে এদিনও বিস্তারিত জানতে চান তদন্তকারীরা। পাশাপাশি অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন করা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে।


উল্লেখ্য, মেসি-কাণ্ড ঘিরে বিতর্কের জেরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া দপ্তরের দায়িত্ব থেকে অরূপ বিশ্বাসকে সরিয়ে দেন। সরকার পরিবর্তনের পর বিষয়টি নতুন করে সামনে আসে। এরপর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। তদন্তের স্বার্থে একাধিকবার নোটিস পাঠানো হলেও প্রথম দিকে হাজিরা এড়িয়ে যান অরূপ। পরে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি।  


আদালত শর্তসাপেক্ষে সুরক্ষা দিলেও তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয়। এর মধ্যেই তৃতীয় নোটিসের পরও হাজিরা না দেওয়ায় কড়া অবস্থান নেয় পুলিশ। তদন্তে অসহযোগিতার বিষয়টি আদালতের নজরে আনার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন অরূপ বিশ্বাস। জিজ্ঞাসাবাদ শেষে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “তদন্তের স্বার্থে আমি প্রকাশ্যে কিছু বলব না।”

বিষয় : WestBengalPolitics arupbiswas yubabharatistadium LionelMessiKolkata MessiControversy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২২ জুন ২০২৬


যুবভারতীর বিতর্কিত অনুষ্ঠান, বিশৃঙ্খলা ও অভিযোগ ঘিরে দ্বিতীয় দফার প্রশ্নবাণে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image
মেসি-কাণ্ডের তদন্তে ফের বিধাননগর দক্ষিণ থানায় হাজির হলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গত ১৮ জুন প্রথম দফার জিজ্ঞাসাবাদের পর সোমবার তাঁকে দ্বিতীয়বার তলব করে পুলিশ। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেই বিতর্কিত অনুষ্ঠান এবং সেখানে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে এদিনও তাঁকে একাধিক প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর।গত বৃহস্পতিবার প্রায় তিন ঘণ্টা ধরে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। অভিযোগে অনুষ্ঠানের আয়োজন, দর্শক প্রবেশের ব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রশ্ন তোলা হয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মাঠে দর্শকদের প্রবেশ করানোর পদ্ধতি, অতিরিক্ত ভিড় এবং তার ফলে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে এদিনও বিস্তারিত জানতে চান তদন্তকারীরা। পাশাপাশি অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন করা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে।উল্লেখ্য, মেসি-কাণ্ড ঘিরে বিতর্কের জেরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া দপ্তরের দায়িত্ব থেকে অরূপ বিশ্বাসকে সরিয়ে দেন। সরকার পরিবর্তনের পর বিষয়টি নতুন করে সামনে আসে। এরপর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। তদন্তের স্বার্থে একাধিকবার নোটিস পাঠানো হলেও প্রথম দিকে হাজিরা এড়িয়ে যান অরূপ। পরে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি।  আদালত শর্তসাপেক্ষে সুরক্ষা দিলেও তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয়। এর মধ্যেই তৃতীয় নোটিসের পরও হাজিরা না দেওয়ায় কড়া অবস্থান নেয় পুলিশ। তদন্তে অসহযোগিতার বিষয়টি আদালতের নজরে আনার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন অরূপ বিশ্বাস। জিজ্ঞাসাবাদ শেষে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “তদন্তের স্বার্থে আমি প্রকাশ্যে কিছু বলব না।”

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার