Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বালির নীচে পুঁতে রাখা ছিল দেহ, বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে খুনের অভিযোগে চাঞ্চল্য

 বালির নীচে পুঁতে রাখা ছিল দেহ, বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে খুনের অভিযোগে চাঞ্চল্য
ছবি সংগৃহীত

টানা ২৩ দিন নিখোঁজ থাকার পর বকখালির হেনরি আইল্যান্ডের গভীর জঙ্গল থেকে উদ্ধার হল এক বিবাহিত মহিলার পচাগলা দেহ। মৃতার নাম রাবিয়া ফকির (৩৪)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার সঙ্গে একই এলাকার বাসিন্দা জহিরুল সর্দারের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। কিছুদিন ধরে সম্পর্কে টানাপড়েন ও অশান্তি চলছিল বলেও জানা যায়। এর পর ২৬ মে হঠাৎ নিখোঁজ হয়ে যান রাবিয়া। পরিবারের তরফে বকুলতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।


তদন্তে নেমে ১৮ জুন জহিরুল সর্দারকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে তিনি নাকি স্বীকার করেন, ২৬ মে রাবিয়াকে বকখালি নিয়ে গিয়ে হেনরি আইল্যান্ডের গভীর জঙ্গলে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে বালির নিচে দেহ পুঁতে রাখেন। অভিযুক্তকে সঙ্গে নিয়ে শুক্রবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।


নিহতের পরিবারের অভিযোগ, প্রেমের ফাঁদে ফাঁসিয়ে রাবিয়াকে ব্ল্যাকমেল করা হতো এবং শেষে খুন করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার ভাই। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ ও পুরো ঘটনার ধারা আরও স্পষ্ট হবে।

বিষয় : CrimeNews MURDERCASE bakkhali henryisland

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২০ জুন ২০২৬


বালির নীচে পুঁতে রাখা ছিল দেহ, বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে খুনের অভিযোগে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image
টানা ২৩ দিন নিখোঁজ থাকার পর বকখালির হেনরি আইল্যান্ডের গভীর জঙ্গল থেকে উদ্ধার হল এক বিবাহিত মহিলার পচাগলা দেহ। মৃতার নাম রাবিয়া ফকির (৩৪)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার সঙ্গে একই এলাকার বাসিন্দা জহিরুল সর্দারের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। কিছুদিন ধরে সম্পর্কে টানাপড়েন ও অশান্তি চলছিল বলেও জানা যায়। এর পর ২৬ মে হঠাৎ নিখোঁজ হয়ে যান রাবিয়া। পরিবারের তরফে বকুলতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।তদন্তে নেমে ১৮ জুন জহিরুল সর্দারকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে তিনি নাকি স্বীকার করেন, ২৬ মে রাবিয়াকে বকখালি নিয়ে গিয়ে হেনরি আইল্যান্ডের গভীর জঙ্গলে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে বালির নিচে দেহ পুঁতে রাখেন। অভিযুক্তকে সঙ্গে নিয়ে শুক্রবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।নিহতের পরিবারের অভিযোগ, প্রেমের ফাঁদে ফাঁসিয়ে রাবিয়াকে ব্ল্যাকমেল করা হতো এবং শেষে খুন করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার ভাই। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ ও পুরো ঘটনার ধারা আরও স্পষ্ট হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার