Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাম মন্দিরে দান চুরি রুখতে কড়া ব্যবস্থা, কর্মীদের জন্য পকেটবিহীন পোশাক

রাম মন্দিরে দান চুরি রুখতে কড়া ব্যবস্থা, কর্মীদের জন্য পকেটবিহীন পোশাক
FILE IMAGE

অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দানের টাকা চুরির ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের সরকার বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে পুরো ঘটনার তদন্তে।


সূত্রের খবর, তদন্তের অংশ হিসেবে SIT মন্দির ট্রাস্টকে একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা যায়। তার মধ্যে অন্যতম হল - যে কর্মীরা ভক্তদের কাছ থেকে দান গ্রহণ করবেন, তাঁদের জন্য বিশেষ পোশাকবিধি চালু করা। প্রস্তাব অনুযায়ী, ওই পোশাকে কোনও পকেট থাকবে না, যাতে টাকা লোপাটের সম্ভাবনা কমে। এর পাশাপাশি দানবাক্স থেকে টাকা বের করা থেকে শুরু করে গণনা ও পরিবহণ - পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ডিংয়ের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে, টাকা গণনার দায়িত্বে থাকা দল এবং মন্দির থেকে টাকা ব্যাঙ্কে নিয়ে যাওয়া দল - দুটিই বদলে দেওয়া হয়েছে।

সব্যসাচী দত্তের জেরায় উঠে এল নাম, তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশি অভিযান


নতুন ব্যবস্থায় স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পুনর্বিন্যাস করা হচ্ছে বলেও সূত্রের দাবি। টাকা গণনার পর সংশ্লিষ্ট কর্মীদের তল্লাশিও করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই ইস্যুটি প্রথম সামনে আনেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি সোশাল মিডিয়ায় অভিযোগ করেন,  "বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রামভক্তদের জন্য এটি অত্যন্ত দুঃখের খবর। রামমন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনা মন্দির ট্রাস্টের জন্য অত্যন্ত লজ্জাজনক ও অস্বস্তিকর। কেউই সামনে এসে এই ইস্যুতে মুখ খুলতে চাইছেন না।"


এরপরই ট্রাস্টের চিঠির ভিত্তিতে যোগী সরকার ৩ সদস্যের SIT গঠন করে। ইতিমধ্যেই দুই কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁদের কাছ থেকে নগদ টাকা ও সোনার হদিশ মিলেছে বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। এদিকে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মন্দির নির্মাণ কমিটির প্রধান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী পুরো বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং মন্দিরের সিস্টেম আরও শক্তিশালী করার ওপর জোর দিচ্ছেন।

বিষয় : SITINVESTINVESTIGATION rammandir ayodhya templesecurity donationtheft

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


রাম মন্দিরে দান চুরি রুখতে কড়া ব্যবস্থা, কর্মীদের জন্য পকেটবিহীন পোশাক

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দানের টাকা চুরির ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের সরকার বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে পুরো ঘটনার তদন্তে।সূত্রের খবর, তদন্তের অংশ হিসেবে SIT মন্দির ট্রাস্টকে একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা যায়। তার মধ্যে অন্যতম হল - যে কর্মীরা ভক্তদের কাছ থেকে দান গ্রহণ করবেন, তাঁদের জন্য বিশেষ পোশাকবিধি চালু করা। প্রস্তাব অনুযায়ী, ওই পোশাকে কোনও পকেট থাকবে না, যাতে টাকা লোপাটের সম্ভাবনা কমে। এর পাশাপাশি দানবাক্স থেকে টাকা বের করা থেকে শুরু করে গণনা ও পরিবহণ - পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ডিংয়ের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে, টাকা গণনার দায়িত্বে থাকা দল এবং মন্দির থেকে টাকা ব্যাঙ্কে নিয়ে যাওয়া দল - দুটিই বদলে দেওয়া হয়েছে।সব্যসাচী দত্তের জেরায় উঠে এল নাম, তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশি অভিযাননতুন ব্যবস্থায় স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পুনর্বিন্যাস করা হচ্ছে বলেও সূত্রের দাবি। টাকা গণনার পর সংশ্লিষ্ট কর্মীদের তল্লাশিও করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই ইস্যুটি প্রথম সামনে আনেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি সোশাল মিডিয়ায় অভিযোগ করেন,  "বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রামভক্তদের জন্য এটি অত্যন্ত দুঃখের খবর। রামমন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনা মন্দির ট্রাস্টের জন্য অত্যন্ত লজ্জাজনক ও অস্বস্তিকর। কেউই সামনে এসে এই ইস্যুতে মুখ খুলতে চাইছেন না।"এরপরই ট্রাস্টের চিঠির ভিত্তিতে যোগী সরকার ৩ সদস্যের SIT গঠন করে। ইতিমধ্যেই দুই কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁদের কাছ থেকে নগদ টাকা ও সোনার হদিশ মিলেছে বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। এদিকে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মন্দির নির্মাণ কমিটির প্রধান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী পুরো বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং মন্দিরের সিস্টেম আরও শক্তিশালী করার ওপর জোর দিচ্ছেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার