Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নদীর জল বাড়তেই বিপর্যয়ের আশঙ্কা, পাহাড়ে ধস-ঝুঁকিতে ব্যাহত জনজীবন

 নদীর জল বাড়তেই বিপর্যয়ের আশঙ্কা, পাহাড়ে ধস-ঝুঁকিতে ব্যাহত জনজীবন
ছবি সংগৃহীত

বর্ষা শুরু হতেই ফের বিপর্যয়ের ছায়া উত্তরবঙ্গে। তোর্ষা, তিস্তা থেকে মহানন্দা -  একাধিক নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করেছে। প্রবল বৃষ্টির জেরে ইতিমধ্যেই পাহাড়ি ও সমতল এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।


সেবক শিবমন্দির এলাকায় ধসের কারণে এখনও বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমগামী যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত। প্রশাসনের নির্দেশে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাগরাকোট ও গোরুবাথান রুট দিয়ে। একইসঙ্গে বালাসন নদীর জলস্তরও দ্রুত বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় বালাসনের ফুটব্রিজ সরিয়ে দেওয়া হয়েছে। জল কমলেই ফের সেটি বসানো হবে বলে জানানো হয়েছে। তবে সেনাবাহিনীর বেইলি ব্রিজ তৈরি না হওয়া পর্যন্ত শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যান চলাচল বন্ধ থাকবে।


আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবার থেকে টানা বৃষ্টি চলবে ১ জুলাই পর্যন্ত। ২৮ ও ২৯ জুন উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। পাহাড়ে ভারী বৃষ্টির প্রভাব পড়লে আলিপুরদুয়ারে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা। একইসঙ্গে দার্জিলিং-কালিম্পংয়ে ধসের ঝুঁকি বাড়ছে, ফলে একাধিক পাহাড়ি রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজন ছাড়া পাহাড়ি রুটে যাতায়াত এড়াতে বলা হয়েছে।

বিষয় : WEATHER UPDATE darjeeling NorthBengalRain heavyrainfall FLOODALERT

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৬ জুন ২০২৬


নদীর জল বাড়তেই বিপর্যয়ের আশঙ্কা, পাহাড়ে ধস-ঝুঁকিতে ব্যাহত জনজীবন

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image
বর্ষা শুরু হতেই ফের বিপর্যয়ের ছায়া উত্তরবঙ্গে। তোর্ষা, তিস্তা থেকে মহানন্দা -  একাধিক নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করেছে। প্রবল বৃষ্টির জেরে ইতিমধ্যেই পাহাড়ি ও সমতল এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।সেবক শিবমন্দির এলাকায় ধসের কারণে এখনও বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমগামী যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত। প্রশাসনের নির্দেশে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাগরাকোট ও গোরুবাথান রুট দিয়ে। একইসঙ্গে বালাসন নদীর জলস্তরও দ্রুত বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় বালাসনের ফুটব্রিজ সরিয়ে দেওয়া হয়েছে। জল কমলেই ফের সেটি বসানো হবে বলে জানানো হয়েছে। তবে সেনাবাহিনীর বেইলি ব্রিজ তৈরি না হওয়া পর্যন্ত শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যান চলাচল বন্ধ থাকবে।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবার থেকে টানা বৃষ্টি চলবে ১ জুলাই পর্যন্ত। ২৮ ও ২৯ জুন উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। পাহাড়ে ভারী বৃষ্টির প্রভাব পড়লে আলিপুরদুয়ারে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা। একইসঙ্গে দার্জিলিং-কালিম্পংয়ে ধসের ঝুঁকি বাড়ছে, ফলে একাধিক পাহাড়ি রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজন ছাড়া পাহাড়ি রুটে যাতায়াত এড়াতে বলা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার