Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অশোকনগরে যুগল মৃতদেহ ঘিরে ধোঁয়াশা - খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ

 অশোকনগরে যুগল মৃতদেহ ঘিরে ধোঁয়াশা - খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ
ছবি সংগৃহীত

অশোকনগরের মাহানা গ্রাম সংলগ্ন ইশাগড় রোডের পাশে দাঁড়ানো একটি লাল রঙের গাড়ির ভিতর থেকে উদ্ধার হল এক তরুণ ও এক তরুণীর নিথর দেহ। ঘটনাকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ও রহস্য।


কুণাল ঘোষের ফোনে তৃণমূল কর্মীদের বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা


পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ঋত্বিক সোনি (২৬) এবং মুসকান জৈন (২৪)। দু’জনেই অশোকনগরের বাসিন্দা। বুধবার রাতে নিখোঁজ হওয়ার পর পরিবারের তরফে থানায় ডায়েরি করা হয়। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে বৃহস্পতিবার ভোরে ইশাগড় রোডের পাশে দাঁড়ানো গাড়ি থেকে তাঁদের দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে পিস্তল, রক্তমাখা কুড়ুল, করাত, বিষের প্যাকেট ও একটি চিরকূট। গাড়ির পিছনের সিট পোড়া অবস্থায় ছিল। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে তিনটি মোবাইল ফোন, টুপি ও একটি লাইটারও উদ্ধার হয়েছে।


পুলিশ সূত্রে খবর, চিরকূটে লেখা তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, প্রথমে তরুণীকে খুন করে পরে তরুণ আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। ফরেনসিক টিম ও বিশেষ তদন্তকারী দল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। 


অন্যদিকে, নিহতদের পরিবার এই ঘটনার পিছনে বড় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। ঋত্বিকের বাবার দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। তাঁর মতে, ঘটনাস্থলে একাধিক অস্ত্রের উপস্থিতি এবং পরিস্থিতি সন্দেহজনক। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। বর্তমানে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করে পুরো ঘটনার তদন্ত চলছে।

বিষয় : investigation mysteriousdeath policecase SUSPICIOUSDEATH COUPLEDEATH

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৬ জুন ২০২৬


অশোকনগরে যুগল মৃতদেহ ঘিরে ধোঁয়াশা - খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image
অশোকনগরের মাহানা গ্রাম সংলগ্ন ইশাগড় রোডের পাশে দাঁড়ানো একটি লাল রঙের গাড়ির ভিতর থেকে উদ্ধার হল এক তরুণ ও এক তরুণীর নিথর দেহ। ঘটনাকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ও রহস্য।কুণাল ঘোষের ফোনে তৃণমূল কর্মীদের বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাপুলিশ জানিয়েছে, মৃতদের নাম ঋত্বিক সোনি (২৬) এবং মুসকান জৈন (২৪)। দু’জনেই অশোকনগরের বাসিন্দা। বুধবার রাতে নিখোঁজ হওয়ার পর পরিবারের তরফে থানায় ডায়েরি করা হয়। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে বৃহস্পতিবার ভোরে ইশাগড় রোডের পাশে দাঁড়ানো গাড়ি থেকে তাঁদের দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে পিস্তল, রক্তমাখা কুড়ুল, করাত, বিষের প্যাকেট ও একটি চিরকূট। গাড়ির পিছনের সিট পোড়া অবস্থায় ছিল। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে তিনটি মোবাইল ফোন, টুপি ও একটি লাইটারও উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে খবর, চিরকূটে লেখা তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, প্রথমে তরুণীকে খুন করে পরে তরুণ আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। ফরেনসিক টিম ও বিশেষ তদন্তকারী দল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, নিহতদের পরিবার এই ঘটনার পিছনে বড় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। ঋত্বিকের বাবার দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। তাঁর মতে, ঘটনাস্থলে একাধিক অস্ত্রের উপস্থিতি এবং পরিস্থিতি সন্দেহজনক। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। বর্তমানে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করে পুরো ঘটনার তদন্ত চলছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার