Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পরপর দুই ঘটনায় থানায় অভিযোগ, মহিলাদের সতর্ক করলেন অভিনেত্রী

 পরপর দুই ঘটনায় থানায় অভিযোগ, মহিলাদের সতর্ক করলেন অভিনেত্রী
FILE IMAGE

কলকাতার পাটুলিতে পরপর দু’দিন প্রকাশ্য রাস্তায় হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুললেন টেলি অভিনেত্রী রূপা ভট্টাচার্য। দুই পৃথক ঘটনার পর তিনি পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে এলাকার মহিলাদের সতর্ক থাকার আবেদনও জানিয়েছেন। তাঁর অভিযোগ ঘিরে নতুন করে শহরে নারী নিরাপত্তার প্রশ্ন উঠেছে।


রূপার দাবি, প্রথম ঘটনাটি ঘটে ২৪ জুন সন্ধ্যায়। পাটুলির আর ব্লক এলাকায় হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় সাইকেলে থাকা এক যুবক তাঁকে অনুসরণ করতে শুরু করে। কিছু দূর গিয়ে ইউ-টার্ন নিয়ে আচমকাই তাঁর দিকে ধেয়ে আসে। নিজেকে বাঁচাতে গিয়ে ধাক্কা লাগে অভিনেত্রীর হাতে এবং তিনি আহত হন। এরপর অভিযুক্ত দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। অভিযোগ জানাতে থানায় গিয়ে রূপা জানতে পারেন, আগের দিন একই ধরনের ঘটনার শিকার হয়েছেন আরও এক তরুণী। তাই তাঁর আশঙ্কা, এলাকায় একই ব্যক্তি বা একটি নির্দিষ্ট চক্র মহিলাদের লক্ষ্য করে হেনস্তা করছে। যদিও পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।


প্রথম ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৬ জুন ফের বিপত্তি। রূপার অভিযোগ, পাটুলির টি ব্লকের মাঠের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় এক ডেলিভারি বয় বাইক নিয়ে তাঁর গা ঘেঁষে চলে যায়। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ ও ভয় দেখানোরও অভিযোগ তুলেছেন তিনি। প্রতিবাদ করলে কিছুক্ষণ বচসা চললেও, এক টোটোচালক ঘটনাস্থলে এগিয়ে আসতেই অভিযুক্ত বাইক নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর ফেসবুকে নিজের অভিজ্ঞতা তুলে ধরে রূপা লেখেন, আগের মতো নিরাপদ নেই পাটুলি। কোনও ধরনের ইভটিজিং বা হেনস্তার ঘটনা দেখলে চুপ না থেকে সবাইকে একসঙ্গে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রশাসনের কাছে আরও কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন অভিনেত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা-সহ অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

বিষয় : Tollywood rupabhattacharya patuli womansafety

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৭ জুন ২০২৬


পরপর দুই ঘটনায় থানায় অভিযোগ, মহিলাদের সতর্ক করলেন অভিনেত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image
কলকাতার পাটুলিতে পরপর দু’দিন প্রকাশ্য রাস্তায় হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুললেন টেলি অভিনেত্রী রূপা ভট্টাচার্য। দুই পৃথক ঘটনার পর তিনি পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে এলাকার মহিলাদের সতর্ক থাকার আবেদনও জানিয়েছেন। তাঁর অভিযোগ ঘিরে নতুন করে শহরে নারী নিরাপত্তার প্রশ্ন উঠেছে।রূপার দাবি, প্রথম ঘটনাটি ঘটে ২৪ জুন সন্ধ্যায়। পাটুলির আর ব্লক এলাকায় হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় সাইকেলে থাকা এক যুবক তাঁকে অনুসরণ করতে শুরু করে। কিছু দূর গিয়ে ইউ-টার্ন নিয়ে আচমকাই তাঁর দিকে ধেয়ে আসে। নিজেকে বাঁচাতে গিয়ে ধাক্কা লাগে অভিনেত্রীর হাতে এবং তিনি আহত হন। এরপর অভিযুক্ত দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। অভিযোগ জানাতে থানায় গিয়ে রূপা জানতে পারেন, আগের দিন একই ধরনের ঘটনার শিকার হয়েছেন আরও এক তরুণী। তাই তাঁর আশঙ্কা, এলাকায় একই ব্যক্তি বা একটি নির্দিষ্ট চক্র মহিলাদের লক্ষ্য করে হেনস্তা করছে। যদিও পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।প্রথম ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৬ জুন ফের বিপত্তি। রূপার অভিযোগ, পাটুলির টি ব্লকের মাঠের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় এক ডেলিভারি বয় বাইক নিয়ে তাঁর গা ঘেঁষে চলে যায়। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ ও ভয় দেখানোরও অভিযোগ তুলেছেন তিনি। প্রতিবাদ করলে কিছুক্ষণ বচসা চললেও, এক টোটোচালক ঘটনাস্থলে এগিয়ে আসতেই অভিযুক্ত বাইক নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর ফেসবুকে নিজের অভিজ্ঞতা তুলে ধরে রূপা লেখেন, আগের মতো নিরাপদ নেই পাটুলি। কোনও ধরনের ইভটিজিং বা হেনস্তার ঘটনা দেখলে চুপ না থেকে সবাইকে একসঙ্গে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রশাসনের কাছে আরও কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন অভিনেত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা-সহ অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার