উত্তরবঙ্গে টানা দুর্যোগের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। আগামী ২ বা ৩ জুলাইয়ের মধ্যে সেটি বছরের প্রথম নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
প্লেসবো এফেক্ট: বিজ্ঞান নাকি স্রেফ মনের ভুল?
এদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের পার্বত্য ও সংলগ্ন এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে শনিবার ও রবিবার আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকলেও অধিকাংশ জেলায় বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। বৃষ্টি না হওয়ায় গরম ও ভ্যাপসা অস্বস্তি বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ১০০ শতাংশে পৌঁছতে পারে, ফলে অনুভূত তাপমাত্রা অনেক জায়গায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে। কলকাতাতেও শনিবার সকালে রোদের দাপট বজায় রয়েছে। দুপুরের পর মেঘ জমলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে রবিবার বিকেলের পর থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। সোমবার থেকে শহরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়লেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কলকাতায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন