Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘স্যাটাভাঙা মার’ হুঁশিয়ারির পরই পুলিশের তৎপরতা, রেজিনগরের বিধায়ক হুমায়ুনের বাড়িতে নোটিস

‘স্যাটাভাঙা মার’ হুঁশিয়ারির পরই পুলিশের তৎপরতা, রেজিনগরের বিধায়ক হুমায়ুনের বাড়িতে নোটিস
FILE IMAGE

‘স্যাটাভাঙা মার’ মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের আবহে এবার আইনি চাপে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর। ওই মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া দুইটি পৃথক মামলায় তাঁকে থানায় হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ। সূত্রের খবর, ৩ জুলাই এবং ৫ জুলাই এই দুই দিন নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে বিধায়ককে।

জনস্বার্থে ভালো বিল হলে সমর্থন: UCC ইস্যুতে হুমায়ুন কবীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত এগিয়ে নিয়ে যেতে বিধায়কের বক্তব্য রেকর্ড করা জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা। সেই কারণেই তাঁকে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। সম্প্রতি জনসভা থেকে দেওয়া ওই বক্তব্য নিয়েই বিতর্ক শুরু হয়। সেখানে হুমায়ুন কবীর বলেন, ‘‘বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু, একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না।” এরপর আরও এক সভায় তিনি বলেন, ‘‘কেস হবে? ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে।” পাশাপাশি শক্তিপুরের সভায় তাঁর হুঁশিয়ারি ছিল, ‘‘ভোটের আগেরদিন আমার ভাইপোকে গ্রেপ্তার করেছেন ওসি। তাঁকে আগে দেখব। তারপর ওর বাবাকে দেখব। ১০ হাজার লোক নিয়ে থানা ঘিরে থানা থেকে একে বের করব। পারলে রুখে দেখান।”

এই মন্তব্যগুলো নিয়েই একাধিক মামলা দায়ের হয়, যার ভিত্তিতে এখন পুলিশি তদন্ত চলছে। সেই মামলাতেই বিধায়কের হাজিরা চাওয়া হয়েছে। অন্যদিকে, নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে হুমায়ুন কবীর জানান, ‘‘আমি বাড়িতে নেই। তবে বাড়িতে লোক রয়েছে। নোটিস পেলে ঠিক জানতে পারব। তারপর হাজিরা নিয়ে ভাবব। তবে কারও দাসত্ব করব না।”

বিষয় : BengalPolitics HUMAYUNKABIR reginagar murshidaad policenotice

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


‘স্যাটাভাঙা মার’ হুঁশিয়ারির পরই পুলিশের তৎপরতা, রেজিনগরের বিধায়ক হুমায়ুনের বাড়িতে নোটিস

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
‘স্যাটাভাঙা মার’ মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের আবহে এবার আইনি চাপে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর। ওই মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া দুইটি পৃথক মামলায় তাঁকে থানায় হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ। সূত্রের খবর, ৩ জুলাই এবং ৫ জুলাই এই দুই দিন নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে বিধায়ককে।জনস্বার্থে ভালো বিল হলে সমর্থন: UCC ইস্যুতে হুমায়ুন কবীরপুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত এগিয়ে নিয়ে যেতে বিধায়কের বক্তব্য রেকর্ড করা জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা। সেই কারণেই তাঁকে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। সম্প্রতি জনসভা থেকে দেওয়া ওই বক্তব্য নিয়েই বিতর্ক শুরু হয়। সেখানে হুমায়ুন কবীর বলেন, ‘‘বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু, একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না।” এরপর আরও এক সভায় তিনি বলেন, ‘‘কেস হবে? ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে।” পাশাপাশি শক্তিপুরের সভায় তাঁর হুঁশিয়ারি ছিল, ‘‘ভোটের আগেরদিন আমার ভাইপোকে গ্রেপ্তার করেছেন ওসি। তাঁকে আগে দেখব। তারপর ওর বাবাকে দেখব। ১০ হাজার লোক নিয়ে থানা ঘিরে থানা থেকে একে বের করব। পারলে রুখে দেখান।”এই মন্তব্যগুলো নিয়েই একাধিক মামলা দায়ের হয়, যার ভিত্তিতে এখন পুলিশি তদন্ত চলছে। সেই মামলাতেই বিধায়কের হাজিরা চাওয়া হয়েছে। অন্যদিকে, নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে হুমায়ুন কবীর জানান, ‘‘আমি বাড়িতে নেই। তবে বাড়িতে লোক রয়েছে। নোটিস পেলে ঠিক জানতে পারব। তারপর হাজিরা নিয়ে ভাবব। তবে কারও দাসত্ব করব না।”

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার