Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আজ কি কণ্ঠস্বরের নমুনা দেবেন অভিষেক? নজর বিকেল ৪টের হাই কোর্ট শুনানিতে

আজ কি কণ্ঠস্বরের নমুনা দেবেন অভিষেক? নজর বিকেল ৪টের হাই কোর্ট শুনানিতে
ফাইল ছবি

ডিজে বাজানো নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় এবার নতুন মোড়। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ ঘিরে তৈরি হয়েছে জটিলতা। নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কথা থাকলেও, সেই প্রক্রিয়া আদৌ হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।


সূত্রের খবর, মামলাটি ইতিমধ্যেই হাই কোর্টে পৌঁছেছে। মঙ্গলবার বিকেল ৪টেয় এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে কলকাতা হাই কোর্টে। সেই শুনানির ফলাফলের উপরই নির্ভর করছে আজই কণ্ঠস্বর পরীক্ষা হবে কি না। এর আগে বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তভার নেয় সিআইডি। তদন্তের অংশ হিসেবে আদালতে আবেদন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল সংগ্রহের জন্য। পরবর্তীতে নিম্ন আদালত সেই অনুমতি দেয়।


সীমান্ত টপকে ভারতে প্রবেশ! মুর্শিদাবাদে ধৃত ৪ বাংলাদেশি, গ্রেফতার ভারতীয় যুবকও


তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এখন দুই আদালতের নির্দেশের মধ্যে তৈরি হয়েছে টানাপোড়েন। একদিকে নিম্ন আদালতের নির্দেশ কার্যকর করার প্রস্তুতি, অন্যদিকে হাই কোর্টে চলা শুনানি—এই দুইয়ের মাঝেই আটকে রয়েছে পুরো প্রক্রিয়া। 


অন্যদিকে সিআইডি সূত্রে জানা গিয়েছে, আদালতের অনুমতি অনুযায়ীই ভয়েস স্যাম্পল নেওয়ার প্রক্রিয়া এগোনোর কথা ছিল। কিন্তু হাই কোর্টে বিষয়টি বিচারাধীন থাকায় আপাতত অপেক্ষা করার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

বিষয় : Abhisheik Banerjee WestBengalPolitics CalcuttaHighCourt courtcase CIDInvestig ation

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


আজ কি কণ্ঠস্বরের নমুনা দেবেন অভিষেক? নজর বিকেল ৪টের হাই কোর্ট শুনানিতে

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
ডিজে বাজানো নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় এবার নতুন মোড়। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ ঘিরে তৈরি হয়েছে জটিলতা। নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কথা থাকলেও, সেই প্রক্রিয়া আদৌ হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।সূত্রের খবর, মামলাটি ইতিমধ্যেই হাই কোর্টে পৌঁছেছে। মঙ্গলবার বিকেল ৪টেয় এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে কলকাতা হাই কোর্টে। সেই শুনানির ফলাফলের উপরই নির্ভর করছে আজই কণ্ঠস্বর পরীক্ষা হবে কি না। এর আগে বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তভার নেয় সিআইডি। তদন্তের অংশ হিসেবে আদালতে আবেদন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল সংগ্রহের জন্য। পরবর্তীতে নিম্ন আদালত সেই অনুমতি দেয়।সীমান্ত টপকে ভারতে প্রবেশ! মুর্শিদাবাদে ধৃত ৪ বাংলাদেশি, গ্রেফতার ভারতীয় যুবকও তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এখন দুই আদালতের নির্দেশের মধ্যে তৈরি হয়েছে টানাপোড়েন। একদিকে নিম্ন আদালতের নির্দেশ কার্যকর করার প্রস্তুতি, অন্যদিকে হাই কোর্টে চলা শুনানি—এই দুইয়ের মাঝেই আটকে রয়েছে পুরো প্রক্রিয়া। অন্যদিকে সিআইডি সূত্রে জানা গিয়েছে, আদালতের অনুমতি অনুযায়ীই ভয়েস স্যাম্পল নেওয়ার প্রক্রিয়া এগোনোর কথা ছিল। কিন্তু হাই কোর্টে বিষয়টি বিচারাধীন থাকায় আপাতত অপেক্ষা করার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার