Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বজ্রপাত নাকি ন্যাপথা লিক? বিস্ফোরণের কারণ ঘিরে রহস্য বাড়ছে হলদিয়া কাণ্ডে

বজ্রপাত নাকি ন্যাপথা লিক? বিস্ফোরণের কারণ ঘিরে রহস্য বাড়ছে হলদিয়া কাণ্ডে
ছবি সংগৃহীত

হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোরে আচমকাই ন্যাপথা পাইপলাইনে বিস্ফোরণ ঘটে, যার জেরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। ঘটনায় অন্তত ২০ জন জখম হয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।


দমকল ও প্রশাসনের একাধিক ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাপথা একটি অত্যন্ত দাহ্য হাইড্রোকার্বন, যার কারণে সামান্য লিক বা বিস্ফোরণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে। এই ধরনের পদার্থ ব্যবহারের ক্ষেত্রে উচ্চ ঝুঁকি থেকেই যায় বলেও তাদের দাবি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে কর্তৃপক্ষের একাংশের অনুমান, ন্যাপথা চুরির চেষ্টা চলাকালীন এই বিস্ফোরণ ঘটতে পারে। যদিও এই দাবি এখনও নিশ্চিত নয় এবং তদন্ত চলছে।


অন্যদিকে স্থানীয়দের একাংশের দাবি, সোমবার রাতের প্রবল বজ্রপাতের কারণেও এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর জখমদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন ও হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ যৌথভাবে।

বিষয় : FIREACCIDENT Explosion haladiapetrochemicals

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


বজ্রপাত নাকি ন্যাপথা লিক? বিস্ফোরণের কারণ ঘিরে রহস্য বাড়ছে হলদিয়া কাণ্ডে

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোরে আচমকাই ন্যাপথা পাইপলাইনে বিস্ফোরণ ঘটে, যার জেরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। ঘটনায় অন্তত ২০ জন জখম হয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।দমকল ও প্রশাসনের একাধিক ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাপথা একটি অত্যন্ত দাহ্য হাইড্রোকার্বন, যার কারণে সামান্য লিক বা বিস্ফোরণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে। এই ধরনের পদার্থ ব্যবহারের ক্ষেত্রে উচ্চ ঝুঁকি থেকেই যায় বলেও তাদের দাবি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে কর্তৃপক্ষের একাংশের অনুমান, ন্যাপথা চুরির চেষ্টা চলাকালীন এই বিস্ফোরণ ঘটতে পারে। যদিও এই দাবি এখনও নিশ্চিত নয় এবং তদন্ত চলছে।অন্যদিকে স্থানীয়দের একাংশের দাবি, সোমবার রাতের প্রবল বজ্রপাতের কারণেও এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর জখমদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন ও হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ যৌথভাবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার