Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কথা মতো খুলল জুটমিল, কাজে ফেরার আশায় ভিড় শ্রমিকদের; ১৬ জুলাই থেকে শুরু হবে নিয়মিত উৎপাদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬
কথা মতো খুলল জুটমিল, কাজে ফেরার আশায় ভিড় শ্রমিকদের; ১৬ জুলাই থেকে শুরু হবে নিয়মিত উৎপাদন
ছবি সংগৃহীত

ব্যারাকপুর শিল্পাঞ্চলের চটকল শ্রমিকদের জন্য আরও এক সুখবর। কথা মতোই ১ জুলাই থেকে খুলে গেল কাঁকিনাড়া জুটমিল। শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে বুধবার সকাল থেকেই মিলের গেট খুলে দেওয়া হয়। ভোর ৬টা থেকেই কাজে ফেরার আশায় মিলের সামনে ভিড় জমান বহু শ্রমিক।

ডাঃ বিধানচন্দ্র রায়ের আদর্শ আজও বাংলার পথপ্রদর্শক: বিধানসভার স্পিকার রথীন বসু

তবে মিল খুললেও এখনই শুরু হচ্ছে না নিয়মিত উৎপাদন। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সেই কারণে মিল কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানিয়েছে, ১৫ জুলাই পর্যন্ত মেনটেন্যান্সের কাজ চলবে। সবকিছু ঠিক থাকলে ১৬ জুলাই থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন এবং পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হবে। দীর্ঘদিন কর্মহীন থাকার পর মিল খোলার খবরে খুশি শ্রমিকরাও। তাঁদের বক্তব্য, আরও ১৫ দিন অপেক্ষা করতে আপত্তি নেই, তবে মিল যেন স্থায়ীভাবে চালু থাকে এবং নিয়মিত কাজের সুযোগ মেলে।


প্রসঙ্গত, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর কাঁচামালের অভাবের কারণ দেখিয়ে কাঁকিনাড়া জুটমিল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগে বন্ধ হয়েছিল জগদ্দল জুটমিলও। রাজ্যে সরকার পরিবর্তনের পর ধীরে ধীরে খুলছে একের পর এক বন্ধ চটকল। কয়েকদিন আগেই শ্রমমন্ত্রী অর্জুন সিং জানিয়েছিলেন, জগদ্দলের অ্যালায়েন্স জুটমিলে কাজ শুরু হয়েছে। পাশাপাশি ঘোষণা করেছিলেন, ১ জুলাই খুলবে কাঁকিনাড়া জুটমিল এবং ৩ জুলাই থেকে চালু হবে নৈহাটি জুটমিলও।

বিষয় : arjunsingh KANKINARAJUTEMILL INDUSTRY

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০১ জুলাই ২০২৬


কথা মতো খুলল জুটমিল, কাজে ফেরার আশায় ভিড় শ্রমিকদের; ১৬ জুলাই থেকে শুরু হবে নিয়মিত উৎপাদন

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image
ব্যারাকপুর শিল্পাঞ্চলের চটকল শ্রমিকদের জন্য আরও এক সুখবর। কথা মতোই ১ জুলাই থেকে খুলে গেল কাঁকিনাড়া জুটমিল। শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে বুধবার সকাল থেকেই মিলের গেট খুলে দেওয়া হয়। ভোর ৬টা থেকেই কাজে ফেরার আশায় মিলের সামনে ভিড় জমান বহু শ্রমিক।ডাঃ বিধানচন্দ্র রায়ের আদর্শ আজও বাংলার পথপ্রদর্শক: বিধানসভার স্পিকার রথীন বসু তবে মিল খুললেও এখনই শুরু হচ্ছে না নিয়মিত উৎপাদন। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সেই কারণে মিল কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানিয়েছে, ১৫ জুলাই পর্যন্ত মেনটেন্যান্সের কাজ চলবে। সবকিছু ঠিক থাকলে ১৬ জুলাই থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন এবং পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হবে। দীর্ঘদিন কর্মহীন থাকার পর মিল খোলার খবরে খুশি শ্রমিকরাও। তাঁদের বক্তব্য, আরও ১৫ দিন অপেক্ষা করতে আপত্তি নেই, তবে মিল যেন স্থায়ীভাবে চালু থাকে এবং নিয়মিত কাজের সুযোগ মেলে।প্রসঙ্গত, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর কাঁচামালের অভাবের কারণ দেখিয়ে কাঁকিনাড়া জুটমিল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগে বন্ধ হয়েছিল জগদ্দল জুটমিলও। রাজ্যে সরকার পরিবর্তনের পর ধীরে ধীরে খুলছে একের পর এক বন্ধ চটকল। কয়েকদিন আগেই শ্রমমন্ত্রী অর্জুন সিং জানিয়েছিলেন, জগদ্দলের অ্যালায়েন্স জুটমিলে কাজ শুরু হয়েছে। পাশাপাশি ঘোষণা করেছিলেন, ১ জুলাই খুলবে কাঁকিনাড়া জুটমিল এবং ৩ জুলাই থেকে চালু হবে নৈহাটি জুটমিলও।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার