Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হাতুড়ে ডাক্তার থেকে স্বাস্থ্যসাথী! সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ববি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬
 হাতুড়ে ডাক্তার থেকে স্বাস্থ্যসাথী! সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ববি
ছবি--প্রতীকী

সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক। এবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। অভিযোগপত্রে শুধু অভিষেক নন, তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, স্থানীয় বিধায়ক, পঞ্চায়েত সদস্য এবং সেবাশ্রয় শিবিরে যুক্ত কয়েকজন চিকিৎসকের নামও উল্লেখ করা হয়েছে বলে দাবি অভিযোগকারীর।


অভিজিৎ দাসের অভিযোগ, সেবাশ্রয় শিবিরে আধুনিক চিকিৎসার নামে হাতুড়ে ও হোমিওপ্যাথি চিকিৎসকদের দিয়ে রোগী দেখা হতো। অনেকেরই প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ছিল না বলেও দাবি তাঁর। অভিযোগের সমর্থনে একটি প্রেসক্রিপশনের কপিও জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেখানে রোগীর নাম ও বয়স থাকলেও রোগের বিবরণ বা চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই। শুধু লেখা রয়েছে, 'Referred to Hospital'।


হাতুড়ে চিকিৎসক, স্বাস্থ্যসাথী প্রকল্পে অনিয়ম, অভিষেকের বিরুদ্ধে সরব ববি দাস


 এখানেই শেষ নয়। অভিযোগকারীর দাবি, সেবাশ্রয় শিবিরে ভিড় বাড়ানোর জন্য বহু মানুষকে জোর করে নিয়ে আসা হতো। পাশাপাশি ইউএসজি মেশিন ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি অনুমতি নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। ওষুধের মান, মেয়াদ এবং চিকিৎসা পরিষেবার গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা।


এর মধ্যেই সামনে এসেছে এক চিকিৎসকের বিস্ফোরক দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক, যিনি নিজেকে সেবাশ্রয় শিবিরের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন, তাঁর অভিযোগ—শিবিরে চিকিৎসা বিনামূল্যে হলেও ঘুরপথে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা ব্যবহার করে বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি করানো হতো। 


এমআরআই বা সিটি স্ক্যানের পরামর্শ দিয়ে রোগীদের হাসপাতালে ভর্তি করানো হতো এবং দীর্ঘদিন ভর্তি রেখে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে মোটা অঙ্কের বিল তোলা হতো বলে তাঁর দাবি।এই সমস্ত অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ দাস। অভিযোগের কপি পাঠানো হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছেও।

বিষয় : Abhisheik Banerjee WestBengalPolitics BJPWestBengal diamondharbour SEBASHRAY

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০১ জুলাই ২০২৬


হাতুড়ে ডাক্তার থেকে স্বাস্থ্যসাথী! সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ববি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image
সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক। এবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। অভিযোগপত্রে শুধু অভিষেক নন, তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, স্থানীয় বিধায়ক, পঞ্চায়েত সদস্য এবং সেবাশ্রয় শিবিরে যুক্ত কয়েকজন চিকিৎসকের নামও উল্লেখ করা হয়েছে বলে দাবি অভিযোগকারীর।অভিজিৎ দাসের অভিযোগ, সেবাশ্রয় শিবিরে আধুনিক চিকিৎসার নামে হাতুড়ে ও হোমিওপ্যাথি চিকিৎসকদের দিয়ে রোগী দেখা হতো। অনেকেরই প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ছিল না বলেও দাবি তাঁর। অভিযোগের সমর্থনে একটি প্রেসক্রিপশনের কপিও জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেখানে রোগীর নাম ও বয়স থাকলেও রোগের বিবরণ বা চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই। শুধু লেখা রয়েছে, 'Referred to Hospital'।হাতুড়ে চিকিৎসক, স্বাস্থ্যসাথী প্রকল্পে অনিয়ম, অভিষেকের বিরুদ্ধে সরব ববি দাস  এখানেই শেষ নয়। অভিযোগকারীর দাবি, সেবাশ্রয় শিবিরে ভিড় বাড়ানোর জন্য বহু মানুষকে জোর করে নিয়ে আসা হতো। পাশাপাশি ইউএসজি মেশিন ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি অনুমতি নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। ওষুধের মান, মেয়াদ এবং চিকিৎসা পরিষেবার গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা।এর মধ্যেই সামনে এসেছে এক চিকিৎসকের বিস্ফোরক দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক, যিনি নিজেকে সেবাশ্রয় শিবিরের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন, তাঁর অভিযোগ—শিবিরে চিকিৎসা বিনামূল্যে হলেও ঘুরপথে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা ব্যবহার করে বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি করানো হতো। এমআরআই বা সিটি স্ক্যানের পরামর্শ দিয়ে রোগীদের হাসপাতালে ভর্তি করানো হতো এবং দীর্ঘদিন ভর্তি রেখে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে মোটা অঙ্কের বিল তোলা হতো বলে তাঁর দাবি।এই সমস্ত অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ দাস। অভিযোগের কপি পাঠানো হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছেও।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার