Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আকাশ ফুঁড়ে নামবে দুর্যোগ! সাগরে ঘনিয়ে এল গভীর নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি অরেঞ্জ অ্যালার্ট!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬
আকাশ ফুঁড়ে নামবে দুর্যোগ! সাগরে ঘনিয়ে এল গভীর নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি অরেঞ্জ অ্যালার্ট!
ছবি--প্রতীকী

কলকাতা: তপ্ত আবহাওয়া কাটিয়ে এবার রাজ্যজুড়ে বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরে সাগরে দানা বাঁধছে গভীর নিম্নচাপ। 


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ তারিখ অর্থাৎ শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। আর শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ধেয়ে আসবে বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি। সাগরের এই রুদ্ররূপের কারণে ইতিমধ্যেই জারি করা হয়েছে ফিশারম্যান অ্যালার্ট। ৩ তারিখ থেকে পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

চেনা সাপ লুডোর অচেনা ইতিহাস!


আপাতত বৃহস্পতি ও শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আসল দুর্যোগ শুরু হবে সপ্তাহান্তে। আলিপুর জানাচ্ছে, শনিবার থেকে সোমবারের মধ্যে তিলোত্তমায় ঝড়বৃষ্টির দাপট চরমে পৌঁছাবে, যার মধ্যে রবিবার ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি বেশ উদ্বেগজনক হতে পারে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, রবিবারের দিন কলকাতায় প্রায় ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার সঙ্গে বইবে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। ফলে উইকএন্ডের সমস্ত পরিকল্পনা যে জলে ভেসে যেতে চলেছে, তা বলাই বাহুল্য।


কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি হয়েছে কড়া সতর্কতা। শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে রবিবার পরিস্থিতি আরও জটিল হবে, কারণ ওই দিন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির কারণে কমলা বা 'অরেঞ্জ' সতর্কতা জারি করা হয়েছে। একই দিনে কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া ও বাঁকুড়াতেও থাকবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, যা আগামী সোমবার পর্যন্ত বজায় থাকবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গ যখন আশঙ্কায় কাঁপছে, তখন সম্পূর্ণ বিপরীত ছবি উত্তরবঙ্গে। সেখানে বৃহস্পতিবার সামান্য ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও শুক্রবার থেকে বৃষ্টি কমবে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

বিষয় : WestBengalRain SOUTHBENGALRAIN MonsoonUpdate WeatherForecast depessionalert

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬


আকাশ ফুঁড়ে নামবে দুর্যোগ! সাগরে ঘনিয়ে এল গভীর নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি অরেঞ্জ অ্যালার্ট!

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image
কলকাতা: তপ্ত আবহাওয়া কাটিয়ে এবার রাজ্যজুড়ে বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরে সাগরে দানা বাঁধছে গভীর নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ তারিখ অর্থাৎ শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। আর শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ধেয়ে আসবে বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি। সাগরের এই রুদ্ররূপের কারণে ইতিমধ্যেই জারি করা হয়েছে ফিশারম্যান অ্যালার্ট। ৩ তারিখ থেকে পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।চেনা সাপ লুডোর অচেনা ইতিহাস! আপাতত বৃহস্পতি ও শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আসল দুর্যোগ শুরু হবে সপ্তাহান্তে। আলিপুর জানাচ্ছে, শনিবার থেকে সোমবারের মধ্যে তিলোত্তমায় ঝড়বৃষ্টির দাপট চরমে পৌঁছাবে, যার মধ্যে রবিবার ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি বেশ উদ্বেগজনক হতে পারে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, রবিবারের দিন কলকাতায় প্রায় ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার সঙ্গে বইবে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। ফলে উইকএন্ডের সমস্ত পরিকল্পনা যে জলে ভেসে যেতে চলেছে, তা বলাই বাহুল্য।কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি হয়েছে কড়া সতর্কতা। শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে রবিবার পরিস্থিতি আরও জটিল হবে, কারণ ওই দিন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির কারণে কমলা বা 'অরেঞ্জ' সতর্কতা জারি করা হয়েছে। একই দিনে কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া ও বাঁকুড়াতেও থাকবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, যা আগামী সোমবার পর্যন্ত বজায় থাকবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গ যখন আশঙ্কায় কাঁপছে, তখন সম্পূর্ণ বিপরীত ছবি উত্তরবঙ্গে। সেখানে বৃহস্পতিবার সামান্য ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও শুক্রবার থেকে বৃষ্টি কমবে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার