ভারত-জাপান সম্পর্ককে আরও মজবুত করতে তিন দিনের সফরে ভারতে এলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বুধবার নয়াদিল্লিতে পৌঁছন তিনি। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। এই সফরের অন্যতম আকর্ষণ, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে হরিয়ানার খারখোদায় মারুতি সুজুকির নতুন অত্যাধুনিক গাড়ি কারখানার উদ্বোধন।
জানা গিয়েছে, ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতেই ভারতে এসেছেন তাকাইচি। সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, প্রযুক্তি সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।
তিলোত্তমার আসল স্যাম্পেল গায়েব! ল্যাবের সেই অন্ধকার রাতে কার নির্দেশে চলল অপারেশন?
অন্যদিকে, হরিয়ানার খারখোদায় তৈরি হওয়া মারুতি সুজুকির নতুন কারখানাকে ভারতের অটোমোবাইল শিল্পের অন্যতম বড় প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। প্রায় ৮০০ একর জমির উপর গড়ে ওঠা এই কারখানায় থাকবে অত্যাধুনিক ইন্টিগ্রেটেড সাপ্লায়ার পার্ক, যা উৎপাদন প্রক্রিয়াকে আরও দ্রুত ও দক্ষ করে তুলবে। সংস্থার পরিকল্পনা, প্রকল্পটি পুরোপুরি চালু হলে বছরে প্রায় ১০ লক্ষ গাড়ি উৎপাদন করা হবে। এটি হবে ভারতে মারুতি সুজুকির চতুর্থ কারখানা। এর আগে গুরুগ্রাম, মানেসার এবং গুজরাটে সংস্থার উৎপাদন কেন্দ্র রয়েছে।
মারুতি সুজুকি এই প্রকল্পে মোট প্রায় ৩৫ হাজার কোটি বিনিয়োগের পরিকল্পনা করেছে। সংস্থার দাবি, খারখোদা প্রকল্প সম্পূর্ণ চালু হলে প্রায় ২১ হাজারেরও বেশি সরাসরি কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি হাজার হাজার পরোক্ষ কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। শিল্প মহলের মতে, এই প্রকল্প শুধু মারুতি সুজুকির উৎপাদন ক্ষমতাই বাড়াবে না, বরং হরিয়ানাকে দেশের অন্যতম বড় অটোমোবাইল উৎপাদন কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করে তুলবে।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন