বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরেই রবিবার রাতভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হয়েছে ভারী বৃষ্টিপাত। সোমবারও পরিস্থিতির বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহজুড়েই বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দুপুরের পর গভীর নিম্নচাপটি ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। শহরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং জল জমার ছবি সামনে এসেছে। একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ায় যান চলাচলেও প্রভাব পড়েছে। জল জমার কারণে সকাল থেকেই ধীরগতিতে চলছে যানবাহন।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সপ্তাহের বাকি দিনগুলিতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন