Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মোদি-শুভেন্দুর শ্রদ্ধাবার্তা, ইকো পার্ক থেকে বিজেপি সদর দফতর - দিনভর একাধিক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬
মোদি-শুভেন্দুর শ্রদ্ধাবার্তা, ইকো পার্ক থেকে বিজেপি সদর দফতর - দিনভর একাধিক কর্মসূচি
ছবিঃ সংগৃহীত

‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি সরকার ও দলীয় সংগঠনগুলি। এই উপলক্ষে বিকেলে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফর ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করা হয়েছে। এদিন এক্স হ্যান্ডেলে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বার্তায় লেখেন, “ভারতবর্ষের ঐক্য, অখণ্ডতা এবং আত্মমর্যাদা রক্ষায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান চিরকাল দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে। যাঁরা গৌরবে ভূষিত এবং কীর্তিতে অমর, তাঁদের দেহের ক্ষয় হয়, কিন্তু কাজ এবং আদর্শ যুগ যুগ মানুষের মধ্যে বেঁচে থাকে।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এক্স হ্যান্ডেলে লেখেন, “দেশের ঐক্য, অখণ্ডতা এবং জনসেবার প্রতি তাঁর অটল নিষ্ঠা এবং আত্মবলিদান আমাদের চিরকাল প্রেরণা জোগাবে।” পরে তিনি রেড রোডে আয়োজিত বিশেষ কর্মসূচিতেও যোগ দেন। এদিকে, ইকো পার্কে শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী দিলীপ ঘোষ। মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য সদর দফতরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মধ্যমগ্রামে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য। বিজেপির রাজ্য কার্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য দাবি করেন, বামফ্রন্ট এবং তৃণমূল সরকারের আমলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দীর্ঘদিন অবহেলা করা হয়েছে। তাঁর অভিযোগ, একসময় স্কুলে শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করতেও বাধা দেওয়া হতো। তিনি বলেন, “এখন শ্যামাপ্রসাদের আদর্শের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি কখনও প্রতিহিংসার রাজনীতি করেননি, বিজেপিও সেই পথেই বিশ্বাস করে।”

সূত্রের খবর, সোমবার বিকেল ৩টা ৫০ মিনিট নাগাদ কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উচ্চতার মূর্তির শিলান্যাস, ভবানীপুরে তাঁর পৈতৃক বাড়িতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।

বিষয় : Suvendu Adhikary Amit Shah Dilip Ghosh

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৬ জুলাই ২০২৬


মোদি-শুভেন্দুর শ্রদ্ধাবার্তা, ইকো পার্ক থেকে বিজেপি সদর দফতর - দিনভর একাধিক কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image
‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি সরকার ও দলীয় সংগঠনগুলি। এই উপলক্ষে বিকেলে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফর ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করা হয়েছে। এদিন এক্স হ্যান্ডেলে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বার্তায় লেখেন, “ভারতবর্ষের ঐক্য, অখণ্ডতা এবং আত্মমর্যাদা রক্ষায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান চিরকাল দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে। যাঁরা গৌরবে ভূষিত এবং কীর্তিতে অমর, তাঁদের দেহের ক্ষয় হয়, কিন্তু কাজ এবং আদর্শ যুগ যুগ মানুষের মধ্যে বেঁচে থাকে।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এক্স হ্যান্ডেলে লেখেন, “দেশের ঐক্য, অখণ্ডতা এবং জনসেবার প্রতি তাঁর অটল নিষ্ঠা এবং আত্মবলিদান আমাদের চিরকাল প্রেরণা জোগাবে।” পরে তিনি রেড রোডে আয়োজিত বিশেষ কর্মসূচিতেও যোগ দেন। এদিকে, ইকো পার্কে শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী দিলীপ ঘোষ। মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য সদর দফতরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মধ্যমগ্রামে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য। বিজেপির রাজ্য কার্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য দাবি করেন, বামফ্রন্ট এবং তৃণমূল সরকারের আমলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দীর্ঘদিন অবহেলা করা হয়েছে। তাঁর অভিযোগ, একসময় স্কুলে শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করতেও বাধা দেওয়া হতো। তিনি বলেন, “এখন শ্যামাপ্রসাদের আদর্শের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি কখনও প্রতিহিংসার রাজনীতি করেননি, বিজেপিও সেই পথেই বিশ্বাস করে।”সূত্রের খবর, সোমবার বিকেল ৩টা ৫০ মিনিট নাগাদ কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উচ্চতার মূর্তির শিলান্যাস, ভবানীপুরে তাঁর পৈতৃক বাড়িতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার