Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘আমার ঘরটার মতোই শূন্য হলো ওদের কোলও, কেন ঘটবে এমন ঘটনা?’, বারুইপুর কাণ্ডে বিচার চেয়ে সরব আরজি করের নির্যাতিতার মা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬
‘আমার ঘরটার মতোই শূন্য হলো ওদের কোলও, কেন ঘটবে এমন ঘটনা?’, বারুইপুর কাণ্ডে বিচার চেয়ে সরব আরজি করের নির্যাতিতার মা
ছবি--প্রতীকী

পানিহাটি: বারুইপুরে ষষ্ঠ শ্রেণীর নাবালিকাকে পাশবিক অত্যাচার ও নৃশংস খুনের ঘটনায় এবার তীব্র ক্ষোভ ও বেদনা প্রকাশ করলেন আরজি করের নির্যাতিতা তরুণীর মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। সোমবার পানিহাটিতে নিজের কার্যালয়ে বসে এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা করে তিনি সাফ জানান, এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং রাজ্যে সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকার এই ঘটনায় অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করে পরিবারকে দ্রুত বিচার দেবেই।


বিনীত গোয়েল সহ তিন আধিকারিক এখনও তদন্তের স্ক্যানারে, 'আর জি কর ফাইলস' এ নতুন মোড়


 শনিবার বন্ধুর জন্মদিনের উপহার কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর, রবিবার বারুইপুরের ধপধপি ও সূর্যপুর স্টেশনের মাঝামাঝি একটি পুকুর থেকে ওই ১১ বছরের নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, যৌন হেনস্থা ও মাথায় ভারী বস্তুর আঘাতের পর অচেতন অবস্থায় তাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।


নিজের মেয়ের মর্মান্তিক স্মৃতি উসকে দিয়ে আবেগঘন কণ্ঠে রত্না দেবনাথ বলেন, “১৩ বছরের একটা বাচ্চার সঙ্গে যা হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। আমাদের সরকার মাত্র দু’মাস হলো ক্ষমতায় এসেছে। আমি বলব সরকারকে এবার অত্যন্ত শক্ত হাতে এই ধরনের অপরাধ দমন করতে হবে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কেন ঘটবে?” তিনি আরও যোগ করেন, “আমি জানি বারুইপুরের ওই মেয়েটা বিচার পাবে। তবে এটাও ঠিক যে, বিচার পেলেও বাবা-মা তো আর তাদের সন্তানকে ফিরে পাবেন না। আমার ঘরটা যেভাবে আজ শূন্য হয়ে গিয়েছে, ঠিক একইভাবে ওই পরিবারটার কোলও শূন্য হয়ে গেল।”


নিজের মেয়ের বিচারের অগ্রগতি প্রসঙ্গে বিজেপি বিধায়ক জানান, পূর্বতন সরকারের আমলে সমস্ত তথ্যপ্রমাণ নষ্ট করে দেওয়ার কারণেই সিবিআই তদন্তের অগ্রগতিতে কিছুটা সময় লাগছে, তবে নতুন সরকারের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বারুইপুরের ঘটনায় দোষীদের ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ বা মৃত্যুদণ্ডের আশ্বাস দিয়েছেন এবং পুলিশের বিশেষ দল দ্রুততার সঙ্গে মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। রত্না দেবনাথের কথায়, রাজ্যের নতুন জমানায় কোনো অপরাধীই ছাড় পাবে না এবং বারুইপুরের নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে বদ্ধপরিকর প্রশাসন।

বিষয় : ratnadebnath WOMENSAFETY baruipurincident rgkarjustice justiceforbaruipur

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৬ জুলাই ২০২৬


‘আমার ঘরটার মতোই শূন্য হলো ওদের কোলও, কেন ঘটবে এমন ঘটনা?’, বারুইপুর কাণ্ডে বিচার চেয়ে সরব আরজি করের নির্যাতিতার মা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image
পানিহাটি: বারুইপুরে ষষ্ঠ শ্রেণীর নাবালিকাকে পাশবিক অত্যাচার ও নৃশংস খুনের ঘটনায় এবার তীব্র ক্ষোভ ও বেদনা প্রকাশ করলেন আরজি করের নির্যাতিতা তরুণীর মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। সোমবার পানিহাটিতে নিজের কার্যালয়ে বসে এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা করে তিনি সাফ জানান, এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং রাজ্যে সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকার এই ঘটনায় অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করে পরিবারকে দ্রুত বিচার দেবেই।বিনীত গোয়েল সহ তিন আধিকারিক এখনও তদন্তের স্ক্যানারে, 'আর জি কর ফাইলস' এ নতুন মোড় শনিবার বন্ধুর জন্মদিনের উপহার কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর, রবিবার বারুইপুরের ধপধপি ও সূর্যপুর স্টেশনের মাঝামাঝি একটি পুকুর থেকে ওই ১১ বছরের নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, যৌন হেনস্থা ও মাথায় ভারী বস্তুর আঘাতের পর অচেতন অবস্থায় তাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।নিজের মেয়ের মর্মান্তিক স্মৃতি উসকে দিয়ে আবেগঘন কণ্ঠে রত্না দেবনাথ বলেন, “১৩ বছরের একটা বাচ্চার সঙ্গে যা হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। আমাদের সরকার মাত্র দু’মাস হলো ক্ষমতায় এসেছে। আমি বলব সরকারকে এবার অত্যন্ত শক্ত হাতে এই ধরনের অপরাধ দমন করতে হবে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কেন ঘটবে?” তিনি আরও যোগ করেন, “আমি জানি বারুইপুরের ওই মেয়েটা বিচার পাবে। তবে এটাও ঠিক যে, বিচার পেলেও বাবা-মা তো আর তাদের সন্তানকে ফিরে পাবেন না। আমার ঘরটা যেভাবে আজ শূন্য হয়ে গিয়েছে, ঠিক একইভাবে ওই পরিবারটার কোলও শূন্য হয়ে গেল।”নিজের মেয়ের বিচারের অগ্রগতি প্রসঙ্গে বিজেপি বিধায়ক জানান, পূর্বতন সরকারের আমলে সমস্ত তথ্যপ্রমাণ নষ্ট করে দেওয়ার কারণেই সিবিআই তদন্তের অগ্রগতিতে কিছুটা সময় লাগছে, তবে নতুন সরকারের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বারুইপুরের ঘটনায় দোষীদের ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ বা মৃত্যুদণ্ডের আশ্বাস দিয়েছেন এবং পুলিশের বিশেষ দল দ্রুততার সঙ্গে মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। রত্না দেবনাথের কথায়, রাজ্যের নতুন জমানায় কোনো অপরাধীই ছাড় পাবে না এবং বারুইপুরের নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে বদ্ধপরিকর প্রশাসন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার