Hidden Stories (বাংলা)
সর্বশেষ

চিনের হুনান প্রদেশে বহুতলে ভয়াবহ আগুন, উদ্ধার অভিযানের মাঝেই মিলল ৫ জনের দেহ; তদন্তে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬
চিনের হুনান প্রদেশে বহুতলে ভয়াবহ আগুন, উদ্ধার অভিযানের মাঝেই মিলল ৫ জনের দেহ; তদন্তে প্রশাসন
ছবি সংগৃহীত

চিনের হুনান প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত পাঁচজন। গুরুতর জখম হয়েছেন আরও একজন। সোমবার সেন্ট্রাল চিনের ঝেংঝুর এলাকার একটি বহুতল আবাসনে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে ঘটে যায় বড় বিপর্যয়।


সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, উদ্ধারকারীরা দ্রুত আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত একজনের চিকিৎসা চলছে এবং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। কী কারণে বহুতলে আগুন লাগে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।


উল্লেখযোগ্যভাবে, এই ঘটনার মাত্র একদিন আগেই একই হুনান প্রদেশে আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার শিয়াংশি তুজিয়া ও মিয়াও স্বায়ত্তশাসিত অঞ্চলের লুক্সি কাউন্টির একটি বাড়িতে আচমকা আগুন লাগে। সেই ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়। দমকলের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাণহানি এড়ানো যায়নি। একই প্রদেশে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুই অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে চিন প্রশাসন।

বিষয় : China FIREACCIDENT hunan buildingfire firetragedy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৬ জুলাই ২০২৬


চিনের হুনান প্রদেশে বহুতলে ভয়াবহ আগুন, উদ্ধার অভিযানের মাঝেই মিলল ৫ জনের দেহ; তদন্তে প্রশাসন

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image
চিনের হুনান প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত পাঁচজন। গুরুতর জখম হয়েছেন আরও একজন। সোমবার সেন্ট্রাল চিনের ঝেংঝুর এলাকার একটি বহুতল আবাসনে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে ঘটে যায় বড় বিপর্যয়।সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, উদ্ধারকারীরা দ্রুত আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত একজনের চিকিৎসা চলছে এবং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। কী কারণে বহুতলে আগুন লাগে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।উল্লেখযোগ্যভাবে, এই ঘটনার মাত্র একদিন আগেই একই হুনান প্রদেশে আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার শিয়াংশি তুজিয়া ও মিয়াও স্বায়ত্তশাসিত অঞ্চলের লুক্সি কাউন্টির একটি বাড়িতে আচমকা আগুন লাগে। সেই ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়। দমকলের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাণহানি এড়ানো যায়নি। একই প্রদেশে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুই অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে চিন প্রশাসন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার