Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘সব গয়না নিন, স্বামীকে ছাড়ুন!’ ১০ মাসের সন্তান কোলে স্ত্রীর করুণ আর্তি, এক্সপ্রেসওয়েতে তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬
‘সব গয়না নিন, স্বামীকে ছাড়ুন!’ ১০ মাসের সন্তান কোলে স্ত্রীর করুণ আর্তি, এক্সপ্রেসওয়েতে তাণ্ডব
ছবি সংগৃহীত

বেঙ্গালুরু: মাঝরাস্তায় একটি গাড়িকে ঘিরে ধরেছে একদল উন্মত্ত যুবক। গাড়ির বডিতে সজোরে লাথি মারছেন কেউ, কেউ আবার জানলার কাচ ভেঙে চালককে বাইরে টেনে বের করার জন্য চিৎকার করছেন। সঙ্গে চলছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। এরই মধ্যে এক জন হেঁচকা টানে গাড়ির দরজা খুলে ফেলতেই দেখা গেল ভেতরকার এক হাড়হিম করা দৃশ্য। 


গাড়ির ভেতরে তখন আতঙ্কে কান্নায় ভেঙে পড়েছেন চালকের স্ত্রী, আর তাঁর কোলে লেপ্টে রয়েছে মাত্র ১০ মাসের এক অবোধ শিশু। স্বামীকে বাঁচাতে হামলাকারীদের সামনে হাতজোড় করে ওই গৃহবধূ কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছেন, ‘‘ওকে মারবেন না, প্লিজ ছেড়ে দিন! আমার গায়ে যত সোনার গয়না আছে সব আপনারা খুলে নিয়ে নিন, তাও আমাদের প্রাণভিক্ষা দিন!’’ সিলিভ্যালির বুক চিরে যাওয়া হাইওয়েতে রবিবারের রাতে ঘটে যাওয়া এই বর্বরতার ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।


পুলিশ জানিয়েছে, শিউরে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের ওপর। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ স্ত্রী ও ১০ মাসের সন্তানকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন সাগর কুমার নামে এক ব্যক্তি। এক্সপ্রেসওয়ের ওপর তখন তীব্র যানজট ছিল। সেই জ্যামের মধ্যেই সাগরের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়ির পিছনে হালকাভাবে ধাক্কা মারে। ব্যস, এই সামান্য ভুলেই যেন আকাশ ভেঙে পড়ে। সামনের গাড়িটি থেকে নেমে আসে ন’জন উন্মত্ত যুবক। কোনও কথা শোনার আগেই তারা সাগরের গাড়িটিকে ঘিরে ফেলে তাণ্ডব শুরু করে এবং সাগরকে কলার ধরে বাইরে টেনে বের করে বেধড়ক মারধর করতে থাকে।


আক্রান্ত চালক সাগর কুমার পরে সংবাদমাধ্যম এনডিটিভি-কে নিজের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, ‘‘ওরা কোনও মানুষের পর্যায়ে পড়ে না। ওরা আমাকে, আমার স্ত্রীকে এমনকি আমাদের ১০ মাসের সন্তানকেও রেয়াত করেনি, মারধর করেছে। আমার স্ত্রী জোড়হাত করে হামলাকারীদের কাছে ক্ষমা চেয়েছিল। বলেছিল, সব সোনার গয়না দিয়ে দিচ্ছি, তাও আমাদের ছেড়ে দিন। কিন্তু ওদের মনে দয়া হয়নি।’’ এই নৃশংস হামলায় গুরুতর জখম হয়েছেন সাগর। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শরীরিক ক্ষত সারলেও, চোখের সামনে ঘটে যাওয়া সেই রাতের চরম ট্রমায় এখনও সিঁটিয়ে রয়েছে গোটা পরিবার।

বারুইপুর এনকাউন্টারে নয়া মোড়! এবার মাঠে নামল সিআইডি


হাইওয়ের মতো সুরক্ষিত জায়গায় এমন মধ্যযুগীয় বর্বরতার খবর ছড়াতেই নড়েচড়ে বসেছে কর্ণাটক পুলিশ। সাগরের লিখিত অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি মামলা রুজু করে তদন্তে নামে তারা। এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ এবং ভাইরাল হওয়া মোবাইল ভিডিও ক্লিপ খতিয়ে দেখে ইতিমধ্যেই তিন জন মূল অভিযুক্তকে সনাক্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ছয় অভিযুক্তের খোঁজে আশেপাশের সমস্ত এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। তবে বেঙ্গালুরুর মতো মেগাসিটির এক্সপ্রেসওয়েতে সপরিবারে এক নাগরিকের ওপর এমন নৃশংস হামলা, হাইওয়ের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার ওপর এক মস্ত বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।

বিষয় : CRIMEUPDATE SHOCKINGNEWS banglaluruhorror expresswayattack highwaysafety

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬


‘সব গয়না নিন, স্বামীকে ছাড়ুন!’ ১০ মাসের সন্তান কোলে স্ত্রীর করুণ আর্তি, এক্সপ্রেসওয়েতে তাণ্ডব

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
বেঙ্গালুরু: মাঝরাস্তায় একটি গাড়িকে ঘিরে ধরেছে একদল উন্মত্ত যুবক। গাড়ির বডিতে সজোরে লাথি মারছেন কেউ, কেউ আবার জানলার কাচ ভেঙে চালককে বাইরে টেনে বের করার জন্য চিৎকার করছেন। সঙ্গে চলছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। এরই মধ্যে এক জন হেঁচকা টানে গাড়ির দরজা খুলে ফেলতেই দেখা গেল ভেতরকার এক হাড়হিম করা দৃশ্য। গাড়ির ভেতরে তখন আতঙ্কে কান্নায় ভেঙে পড়েছেন চালকের স্ত্রী, আর তাঁর কোলে লেপ্টে রয়েছে মাত্র ১০ মাসের এক অবোধ শিশু। স্বামীকে বাঁচাতে হামলাকারীদের সামনে হাতজোড় করে ওই গৃহবধূ কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছেন, ‘‘ওকে মারবেন না, প্লিজ ছেড়ে দিন! আমার গায়ে যত সোনার গয়না আছে সব আপনারা খুলে নিয়ে নিন, তাও আমাদের প্রাণভিক্ষা দিন!’’ সিলিভ্যালির বুক চিরে যাওয়া হাইওয়েতে রবিবারের রাতে ঘটে যাওয়া এই বর্বরতার ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।পুলিশ জানিয়েছে, শিউরে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের ওপর। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ স্ত্রী ও ১০ মাসের সন্তানকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন সাগর কুমার নামে এক ব্যক্তি। এক্সপ্রেসওয়ের ওপর তখন তীব্র যানজট ছিল। সেই জ্যামের মধ্যেই সাগরের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়ির পিছনে হালকাভাবে ধাক্কা মারে। ব্যস, এই সামান্য ভুলেই যেন আকাশ ভেঙে পড়ে। সামনের গাড়িটি থেকে নেমে আসে ন’জন উন্মত্ত যুবক। কোনও কথা শোনার আগেই তারা সাগরের গাড়িটিকে ঘিরে ফেলে তাণ্ডব শুরু করে এবং সাগরকে কলার ধরে বাইরে টেনে বের করে বেধড়ক মারধর করতে থাকে।আক্রান্ত চালক সাগর কুমার পরে সংবাদমাধ্যম এনডিটিভি-কে নিজের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, ‘‘ওরা কোনও মানুষের পর্যায়ে পড়ে না। ওরা আমাকে, আমার স্ত্রীকে এমনকি আমাদের ১০ মাসের সন্তানকেও রেয়াত করেনি, মারধর করেছে। আমার স্ত্রী জোড়হাত করে হামলাকারীদের কাছে ক্ষমা চেয়েছিল। বলেছিল, সব সোনার গয়না দিয়ে দিচ্ছি, তাও আমাদের ছেড়ে দিন। কিন্তু ওদের মনে দয়া হয়নি।’’ এই নৃশংস হামলায় গুরুতর জখম হয়েছেন সাগর। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শরীরিক ক্ষত সারলেও, চোখের সামনে ঘটে যাওয়া সেই রাতের চরম ট্রমায় এখনও সিঁটিয়ে রয়েছে গোটা পরিবার।বারুইপুর এনকাউন্টারে নয়া মোড়! এবার মাঠে নামল সিআইডিহাইওয়ের মতো সুরক্ষিত জায়গায় এমন মধ্যযুগীয় বর্বরতার খবর ছড়াতেই নড়েচড়ে বসেছে কর্ণাটক পুলিশ। সাগরের লিখিত অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি মামলা রুজু করে তদন্তে নামে তারা। এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ এবং ভাইরাল হওয়া মোবাইল ভিডিও ক্লিপ খতিয়ে দেখে ইতিমধ্যেই তিন জন মূল অভিযুক্তকে সনাক্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ছয় অভিযুক্তের খোঁজে আশেপাশের সমস্ত এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। তবে বেঙ্গালুরুর মতো মেগাসিটির এক্সপ্রেসওয়েতে সপরিবারে এক নাগরিকের ওপর এমন নৃশংস হামলা, হাইওয়ের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার ওপর এক মস্ত বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার