Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘ডিজে’ মন্তব্যে ফাঁসছেন অভিষেক? এবার ভবানীভবনে তলব বিজেপি বিধায়ককে, নয়া চাঞ্চল্য রাজ্যে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬
‘ডিজে’ মন্তব্যে ফাঁসছেন অভিষেক? এবার ভবানীভবনে তলব বিজেপি বিধায়ককে, নয়া চাঞ্চল্য রাজ্যে
ছবি সংগৃহীত

কলকাতা: বিতর্কিত ‘ডিজে’ মন্তব্য মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। এই হাইপ্রোফাইল মামলার তদন্তে এবার সরাসরি এন্ট্রি নিলেন এক বিজেপি বিধায়ক। গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে সাক্ষী হিসাবে বয়ান রেকর্ড করার জন্য তড়িঘড়ি তলব করেছে সিআইডি (CID)। বৃহস্পতিবার বেলা ১২টায় তাঁকে কলকাতার ভবানীভবন সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, নির্বাচনের ফল প্রকাশের রাতে বিকর্ণবাবুর ওপর হওয়া একটি হামলার ঘটনার সঙ্গে অভিষেকের এই ‘ডিজে’ মন্তব্যের সরাসরি যোগসূত্র থাকতে পারে, আর সেই কারণেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড করতে চান তদন্তকারীরা।


তদন্তের গভীরে গিয়ে জানা যাচ্ছে, বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের করা একটি এফআইআর-এর ভিত্তিতেই অভিষেকের এই ‘ডিজে’ মন্তব্যের তদন্ত করছে সিআইডি। রাজীববাবুর অভিযোগ ছিল, অভিষেকের ওই বক্তব্য অত্যন্ত উস্কানিমূলক। সিআইডি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন গণনাকেন্দ্র থেকে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে গোসাবা ফেরার পথে ক্যানিংয়ে তৃণমূল কার্যালয়ের সামনে আক্রান্ত হন বিধায়ক বিকর্ণ নস্কর। বিধায়কের দাবি, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের উপস্থিতিতেই তাঁর ওপর দলবল নিয়ে চড়াও হয় শাসকদল এবং সেই সময় ‘অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল। এই হামলার ঘটনায় ক্যানিং থানাতেও অভিযোগ দায়ের করেছিলেন বিকর্ণবাবু, যা এবার অভিষেকের মামলার প্রধান অস্ত্র হতে চলেছে।

'অপরাধ দমনে পুলিশের হাত আর কাঁপবে না' — দিলীপ ঘোষ


বিজেপি বিধায়কের এই বিস্ফোরক অভিযোগ অবশ্য পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। তিনি দাবি করেন, ফল প্রকাশের রাতে বিকর্ণবাবু এবং তাঁর অনুগামীরা যখন তাঁর কার্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন বিজেপি কর্মীরাই অত্যন্ত আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। তা নিয়েই দুই পক্ষের কর্মীদের মধ্যে সামান্য বচসা হয়েছিল মাত্র, কোনও হামলার ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল। পরেশরামবাবুর অভিযোগ, একটি অতি সাধারণ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ব্যবহার করতেই বিকর্ণবাবু থানায় এফআইআর করেছেন এবং সেই মামলায় তিনি ইতিমধ্যেই জামিনও নিয়েছেন।


উল্লেখ্য, এই ডিজে মন্তব্য মামলা নিয়ে উচ্চ আদালত থেকে নিম্ন আদালত— সর্বত্রই বেশ চাপে রয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) সংগ্রহ করার জন্য ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে সিআইডি। কিন্তু আইনি রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে গিয়েও কোনও স্বস্তি পাননি অভিষেক, উপরন্তু দু’বার হাজিরাও এড়িয়েছেন তিনি। বুধবার বিধাননগর নিম্ন আদালতে অভিষেকের অনুপস্থিতির পর সিআইডি স্পষ্ট জানিয়েছে যে তিনি তদন্তে অসহযোগিতা করছেন। আগামী ১৮ জুলাই ফের তাঁকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার দিন ধার্য করেছে আদালত। এই টানাপড়েনের মাঝেই সিআইডি-র এই বিজেপি বিধায়ককে তলবের চাল অভিষেকের আইনি বিপদ আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিষয় : Abhisheik Banerjee TrinamoolCongress CIDINVESTIGATION djcommentcase BIKARNANASKAR

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬


‘ডিজে’ মন্তব্যে ফাঁসছেন অভিষেক? এবার ভবানীভবনে তলব বিজেপি বিধায়ককে, নয়া চাঞ্চল্য রাজ্যে

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
কলকাতা: বিতর্কিত ‘ডিজে’ মন্তব্য মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। এই হাইপ্রোফাইল মামলার তদন্তে এবার সরাসরি এন্ট্রি নিলেন এক বিজেপি বিধায়ক। গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে সাক্ষী হিসাবে বয়ান রেকর্ড করার জন্য তড়িঘড়ি তলব করেছে সিআইডি (CID)। বৃহস্পতিবার বেলা ১২টায় তাঁকে কলকাতার ভবানীভবন সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, নির্বাচনের ফল প্রকাশের রাতে বিকর্ণবাবুর ওপর হওয়া একটি হামলার ঘটনার সঙ্গে অভিষেকের এই ‘ডিজে’ মন্তব্যের সরাসরি যোগসূত্র থাকতে পারে, আর সেই কারণেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড করতে চান তদন্তকারীরা।তদন্তের গভীরে গিয়ে জানা যাচ্ছে, বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের করা একটি এফআইআর-এর ভিত্তিতেই অভিষেকের এই ‘ডিজে’ মন্তব্যের তদন্ত করছে সিআইডি। রাজীববাবুর অভিযোগ ছিল, অভিষেকের ওই বক্তব্য অত্যন্ত উস্কানিমূলক। সিআইডি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন গণনাকেন্দ্র থেকে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে গোসাবা ফেরার পথে ক্যানিংয়ে তৃণমূল কার্যালয়ের সামনে আক্রান্ত হন বিধায়ক বিকর্ণ নস্কর। বিধায়কের দাবি, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের উপস্থিতিতেই তাঁর ওপর দলবল নিয়ে চড়াও হয় শাসকদল এবং সেই সময় ‘অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল। এই হামলার ঘটনায় ক্যানিং থানাতেও অভিযোগ দায়ের করেছিলেন বিকর্ণবাবু, যা এবার অভিষেকের মামলার প্রধান অস্ত্র হতে চলেছে।'অপরাধ দমনে পুলিশের হাত আর কাঁপবে না' — দিলীপ ঘোষবিজেপি বিধায়কের এই বিস্ফোরক অভিযোগ অবশ্য পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। তিনি দাবি করেন, ফল প্রকাশের রাতে বিকর্ণবাবু এবং তাঁর অনুগামীরা যখন তাঁর কার্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন বিজেপি কর্মীরাই অত্যন্ত আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। তা নিয়েই দুই পক্ষের কর্মীদের মধ্যে সামান্য বচসা হয়েছিল মাত্র, কোনও হামলার ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল। পরেশরামবাবুর অভিযোগ, একটি অতি সাধারণ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ব্যবহার করতেই বিকর্ণবাবু থানায় এফআইআর করেছেন এবং সেই মামলায় তিনি ইতিমধ্যেই জামিনও নিয়েছেন।উল্লেখ্য, এই ডিজে মন্তব্য মামলা নিয়ে উচ্চ আদালত থেকে নিম্ন আদালত— সর্বত্রই বেশ চাপে রয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) সংগ্রহ করার জন্য ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে সিআইডি। কিন্তু আইনি রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে গিয়েও কোনও স্বস্তি পাননি অভিষেক, উপরন্তু দু’বার হাজিরাও এড়িয়েছেন তিনি। বুধবার বিধাননগর নিম্ন আদালতে অভিষেকের অনুপস্থিতির পর সিআইডি স্পষ্ট জানিয়েছে যে তিনি তদন্তে অসহযোগিতা করছেন। আগামী ১৮ জুলাই ফের তাঁকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার দিন ধার্য করেছে আদালত। এই টানাপড়েনের মাঝেই সিআইডি-র এই বিজেপি বিধায়ককে তলবের চাল অভিষেকের আইনি বিপদ আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার