Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অবিশ্বাস্য মিরাকেল: ১২ বছরের আড়াল ভেঙে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে ঘরে মায়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬
অবিশ্বাস্য মিরাকেল: ১২ বছরের আড়াল ভেঙে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে ঘরে মায়া
এক যুগ পর সোনার পদক নিয়ে ঘরে ফিরল কোচবিহারের মূক ও বধির মেয়ে। ছবি-সংগৃহীত

কোচবিহার: রূপকথার গল্পকেও হার মানাল বাস্তবের এক লড়াই। দীর্ঘ ১২ বছর ধরে নিখোঁজ থাকার পর অবশেষে নিজের টিনের চালের ঘরে ফিরলেন কোচবিহারের বক্সিরহাট থানার বালাকুঠি গ্রামের মায়া বর্মন। দীর্ঘ এই সময়সীমা শুধু তাঁর ফিরে আসার গল্প নয়, এটি এক মূক ও বধির তরুণীর শূন্য থেকে বিশ্বজয়ের অবিশ্বাস্য লড়াইয়ের আখ্যান। যে মেয়েটি পেট চালানোর তাগিদে বাড়ি ছেড়ে হারিয়ে গিয়েছিল, সেই মেয়েই আজ সোনার পদকজয়ী অলিম্পিয়ান।

সালটা ২০১৪। চরম অভাবের সংসার, বাবা খেতমজুর। জন্ম থেকেই কানে শুনতে না পারা ও কথা বলতে না পারা মায়া সংসারের প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে গিয়ে ভুলবশত ট্রেনে উঠে পড়েছিলেন। সেখান থেকে উত্তর দিনাজপুরে পৌঁছে সম্পূর্ণ অচেনা পরিবেশে অসহায় অবস্থায় ঘুরছিলেন তিনি। পুলিশ তাঁকে উদ্ধার করলেও মূক ও বধির হওয়ায় নিজের পরিচয় জানাতে পারেননি মায়া। শেষমেশ সরকারি শিশু কল্যাণ কমিটির হস্তক্ষেপে ঠাঁই হয় হাওড়ার বাগনানের একটি সরকারি হোমে। এরপর কেটে গিয়েছে এক যুগ। কিশোরী মায়া হোমের আশ্রয়েই বড় হয়ে উঠেছেন, আর এই দীর্ঘ সময় ধরে তাঁর পরিবার তাঁকে ফিরে পাওয়ার সব আশা প্রায় ছেড়েই দিয়েছিল।

কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। গত দুই সপ্তাহ আগে বক্সিরহাট থানার ওসির ফোন কলে আচমকাই অন্ধকারে আলোর রেখা দেখা দেয়। পুলিশ জানায়, মায়ার খোঁজ পাওয়া গেছে। খবর পাওয়া মাত্রই বাবা মনোজ বর্মন স্থানীয় এক স্কুলশিক্ষককে সঙ্গে নিয়ে মেয়েকে আনতে ছোটেন সেই হোমে। সেখানে পৌঁছে যেন চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়! হোম কর্তৃপক্ষ মায়ার কৃতিত্বের একে একে যে পদকগুলো তুলে ধরলেন, তা দেখে অবাক বাবা। জানা যায়, হোমে থাকা কালীনই মায়া ভলিবলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। শুধু রাজ্য বা জাতীয় স্তরেই নয়, ২০২৩ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশ্যাল অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করে তিনি জিতে নিয়েছেন স্বর্ণপদক। আজ সেই মায়া যখন তাঁর গ্রামে ফিরেছেন, তখন তাঁকে ঘিরে এলাকাবাসীর উৎসাহের শেষ নেই। ১২ বছরের দীর্ঘ আড়াল ও সংগ্রামের শেষে একরাশ পদক আর জয়ের আনন্দ নিয়ে মেয়ের ঘরে ফেরা কোচবিহারের এই পরিবারে এক নতুন সকাল নিয়ে এসেছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : HiddenStoriesNews COOCHBEHARNEWS InspirationalStory SpecialOlympics GoldMedalist MissingGirlFound WestBengalStories

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১২ জুলাই ২০২৬


অবিশ্বাস্য মিরাকেল: ১২ বছরের আড়াল ভেঙে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে ঘরে মায়া

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image
কোচবিহার: রূপকথার গল্পকেও হার মানাল বাস্তবের এক লড়াই। দীর্ঘ ১২ বছর ধরে নিখোঁজ থাকার পর অবশেষে নিজের টিনের চালের ঘরে ফিরলেন কোচবিহারের বক্সিরহাট থানার বালাকুঠি গ্রামের মায়া বর্মন। দীর্ঘ এই সময়সীমা শুধু তাঁর ফিরে আসার গল্প নয়, এটি এক মূক ও বধির তরুণীর শূন্য থেকে বিশ্বজয়ের অবিশ্বাস্য লড়াইয়ের আখ্যান। যে মেয়েটি পেট চালানোর তাগিদে বাড়ি ছেড়ে হারিয়ে গিয়েছিল, সেই মেয়েই আজ সোনার পদকজয়ী অলিম্পিয়ান।সালটা ২০১৪। চরম অভাবের সংসার, বাবা খেতমজুর। জন্ম থেকেই কানে শুনতে না পারা ও কথা বলতে না পারা মায়া সংসারের প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে গিয়ে ভুলবশত ট্রেনে উঠে পড়েছিলেন। সেখান থেকে উত্তর দিনাজপুরে পৌঁছে সম্পূর্ণ অচেনা পরিবেশে অসহায় অবস্থায় ঘুরছিলেন তিনি। পুলিশ তাঁকে উদ্ধার করলেও মূক ও বধির হওয়ায় নিজের পরিচয় জানাতে পারেননি মায়া। শেষমেশ সরকারি শিশু কল্যাণ কমিটির হস্তক্ষেপে ঠাঁই হয় হাওড়ার বাগনানের একটি সরকারি হোমে। এরপর কেটে গিয়েছে এক যুগ। কিশোরী মায়া হোমের আশ্রয়েই বড় হয়ে উঠেছেন, আর এই দীর্ঘ সময় ধরে তাঁর পরিবার তাঁকে ফিরে পাওয়ার সব আশা প্রায় ছেড়েই দিয়েছিল।কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। গত দুই সপ্তাহ আগে বক্সিরহাট থানার ওসির ফোন কলে আচমকাই অন্ধকারে আলোর রেখা দেখা দেয়। পুলিশ জানায়, মায়ার খোঁজ পাওয়া গেছে। খবর পাওয়া মাত্রই বাবা মনোজ বর্মন স্থানীয় এক স্কুলশিক্ষককে সঙ্গে নিয়ে মেয়েকে আনতে ছোটেন সেই হোমে। সেখানে পৌঁছে যেন চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়! হোম কর্তৃপক্ষ মায়ার কৃতিত্বের একে একে যে পদকগুলো তুলে ধরলেন, তা দেখে অবাক বাবা। জানা যায়, হোমে থাকা কালীনই মায়া ভলিবলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। শুধু রাজ্য বা জাতীয় স্তরেই নয়, ২০২৩ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশ্যাল অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করে তিনি জিতে নিয়েছেন স্বর্ণপদক। আজ সেই মায়া যখন তাঁর গ্রামে ফিরেছেন, তখন তাঁকে ঘিরে এলাকাবাসীর উৎসাহের শেষ নেই। ১২ বছরের দীর্ঘ আড়াল ও সংগ্রামের শেষে একরাশ পদক আর জয়ের আনন্দ নিয়ে মেয়ের ঘরে ফেরা কোচবিহারের এই পরিবারে এক নতুন সকাল নিয়ে এসেছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার