Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলায় বিনিয়োগের জোয়ার! ডানকুনিতে ৬০০ কোটির লগ্নি, লাক্স কোজির কারখানা সম্প্রসারণে শুভেন্দু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬
বাংলায় বিনিয়োগের জোয়ার! ডানকুনিতে ৬০০ কোটির লগ্নি, লাক্স কোজির কারখানা সম্প্রসারণে শুভেন্দু
ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গে শিল্পে নতুন বিনিয়োগের বার্তা। অন্তর্বাস ও পোশাক প্রস্তুতকারী সংস্থা লাক্স কোজি ইন্ডাস্ট্রিজ রাজ্যে ৬০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছে। হুগলির ডানকুনিতে প্রায় ১২ লক্ষ বর্গফুট এলাকায় তাদের কারখানার সম্প্রসারণ করা হবে। শনিবার সংস্থার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তৃণমূলে বড় ধাক্কা! বিজেপিতে যোগ তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদের


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পরিবহনমন্ত্রী অর্জুন সিং। লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডির হাত ধরে দ্বিতীয় ইউনিটের শিলান্যাসের সূচনা হয়। 


প্রদীপ প্রজ্জ্বলন এবং অতিথিদের সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই বাংলায় শিল্পায়নের নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন শিল্পমন্ত্রী তাপস রায়। তাঁর দাবি, দীর্ঘদিনের শিল্পখরা কাটিয়ে পশ্চিমবঙ্গে আবার শিল্পের জোয়ার ফিরবে। তিনি বলেন, বহু শিল্পপতি একসময় বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু নতুন সরকার তাঁদের ফের রাজ্যে বিনিয়োগের জন্য উৎসাহিত করছে। প্রয়োজনে শিল্পপতিদের সঙ্গে সরাসরি কথা বলে বাংলায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।


শিল্পমন্ত্রীর আরও দাবি, নতুন শিল্প স্থাপনের ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং কাজের সন্ধানে রাজ্যের বাইরে যেতে বাধ্য হওয়া বহু পরিযায়ী শ্রমিক এবার রাজ্যেই কাজের সুযোগ পাবেন। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে শিল্প ও বিনিয়োগের বিকল্প নেই। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রসারের পাশাপাশি শ্রমিকদের জন্য আরও বেশি কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে বলেও তিনি দাবি করেন।


 তাঁর কথায়, দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা শিল্পের দরজা ফের খুলে দেওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে বর্তমান সরকার। লাক্স কোজির এই ৬০০ কোটি টাকার বিনিয়োগকে রাজ্যের শিল্পক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ডানকুনিতে সংস্থার দ্বিতীয় ইউনিট চালু হলে সরাসরি ও পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশা করা হচ্ছে।

বিষয় : WestBengalPolitics SuvenduAdhikari industrialgrowth DANKUNI bengalindustry luxcozi

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১১ জুলাই ২০২৬


বাংলায় বিনিয়োগের জোয়ার! ডানকুনিতে ৬০০ কোটির লগ্নি, লাক্স কোজির কারখানা সম্প্রসারণে শুভেন্দু

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গে শিল্পে নতুন বিনিয়োগের বার্তা। অন্তর্বাস ও পোশাক প্রস্তুতকারী সংস্থা লাক্স কোজি ইন্ডাস্ট্রিজ রাজ্যে ৬০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছে। হুগলির ডানকুনিতে প্রায় ১২ লক্ষ বর্গফুট এলাকায় তাদের কারখানার সম্প্রসারণ করা হবে। শনিবার সংস্থার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।তৃণমূলে বড় ধাক্কা! বিজেপিতে যোগ তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদেরঅনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পরিবহনমন্ত্রী অর্জুন সিং। লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডির হাত ধরে দ্বিতীয় ইউনিটের শিলান্যাসের সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন এবং অতিথিদের সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই বাংলায় শিল্পায়নের নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন শিল্পমন্ত্রী তাপস রায়। তাঁর দাবি, দীর্ঘদিনের শিল্পখরা কাটিয়ে পশ্চিমবঙ্গে আবার শিল্পের জোয়ার ফিরবে। তিনি বলেন, বহু শিল্পপতি একসময় বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু নতুন সরকার তাঁদের ফের রাজ্যে বিনিয়োগের জন্য উৎসাহিত করছে। প্রয়োজনে শিল্পপতিদের সঙ্গে সরাসরি কথা বলে বাংলায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।শিল্পমন্ত্রীর আরও দাবি, নতুন শিল্প স্থাপনের ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং কাজের সন্ধানে রাজ্যের বাইরে যেতে বাধ্য হওয়া বহু পরিযায়ী শ্রমিক এবার রাজ্যেই কাজের সুযোগ পাবেন। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে শিল্প ও বিনিয়োগের বিকল্প নেই। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রসারের পাশাপাশি শ্রমিকদের জন্য আরও বেশি কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে বলেও তিনি দাবি করেন। তাঁর কথায়, দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা শিল্পের দরজা ফের খুলে দেওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে বর্তমান সরকার। লাক্স কোজির এই ৬০০ কোটি টাকার বিনিয়োগকে রাজ্যের শিল্পক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ডানকুনিতে সংস্থার দ্বিতীয় ইউনিট চালু হলে সরাসরি ও পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশা করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার