Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আজ কি ভিজবে কলকাতা? মৌসুমি অক্ষরেখা সক্রিয়, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬
আজ কি ভিজবে কলকাতা? মৌসুমি অক্ষরেখা সক্রিয়, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?
ছবি সংগৃহীত

গত সপ্তাহের পর চলতি সপ্তাহেও ভিজতে চলেছে বাংলা। সোমবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।


আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ এবং বিহারের উপর দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুই আবহাওয়াগত কারণের জেরেই আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। শহরে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের বেশিরভাগ সময়ই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে।


অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই পাহাড়ি এলাকায় ধস নেমেছে এবং একাধিক নদীর জলস্তর বেড়েছে। কিছু জায়গায় নদীর জল প্রায় বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। যদিও সোমবার বিকেলের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কারণে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় উত্তরবঙ্গের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

বিষয় : WeatherUpdate Monsoon

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৩ জুলাই ২০২৬


আজ কি ভিজবে কলকাতা? মৌসুমি অক্ষরেখা সক্রিয়, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image
গত সপ্তাহের পর চলতি সপ্তাহেও ভিজতে চলেছে বাংলা। সোমবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ এবং বিহারের উপর দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুই আবহাওয়াগত কারণের জেরেই আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। শহরে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের বেশিরভাগ সময়ই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে।অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই পাহাড়ি এলাকায় ধস নেমেছে এবং একাধিক নদীর জলস্তর বেড়েছে। কিছু জায়গায় নদীর জল প্রায় বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। যদিও সোমবার বিকেলের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কারণে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় উত্তরবঙ্গের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার