Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দয়া নয়, মাতৃত্বকালীন ছুটি সাংবিধানিক অধিকার, রায় জম্মু-কাশ্মীর হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬
দয়া নয়, মাতৃত্বকালীন ছুটি সাংবিধানিক অধিকার, রায় জম্মু-কাশ্মীর হাইকোর্টের
ছবি--প্রতীকী

শ্রীনগর: মাতৃত্বকালীন ছুটি কোনো সরকারি দয়া বা অনুগ্রহ নয়, এটি একজন মহিলার অবিচ্ছেদ্য সাংবিধানিক অধিকার। সম্প্রতি জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে সাফ জানিয়ে দিল যে, প্রশাসনিক নির্দেশের অজুহাতে মাতৃত্বকালীন ছুটিতে থাকা কোনো কর্মীর বেতন বা ভাতা বন্ধ রাখা সম্পূর্ণ অসাংবিধানিক। এই রায় সরকারি ও চুক্তিভিত্তিক মহিলা কর্মীদের অধিকারের লড়াইয়ে এক বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


ঘটনার সূত্রপাত একদল মহিলা চিকিৎসককে কেন্দ্র করে, যারা একটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন। মামলাকারীদের অভিযোগ, মাতৃত্বকালীন ছুটির সুবিধা দিলেও প্রশাসন তাঁদের ওই সময়ের বেতন ও ভাতা প্রদান করতে অস্বীকার করেছিল। প্রশাসনের দাবি ছিল, আবেদনকারীরা যেহেতু স্থায়ী কর্মী নন এবং চুক্তিভিত্তিক, তাই বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির অধিকার তাঁদের নেই। উল্টোদিকে, ২০২৫ সালের একটি সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছিল যে, মাতৃত্বকালীন ছুটির সময় সংশ্লিষ্ট চিকিৎসকরা ‘আউট অফ অ্যাসাইনমেন্ট’ থাকবেন, যার জেরে তাঁদের আর্থিক সুবিধা বন্ধ করে দেওয়া হয়।


বিচারপতি রাজনেশ ওসওয়ালের বেঞ্চে এই মামলার শুনানির সময় চিকিৎসকদের আইনজীবী জানান, ২০২৪ সালের সরকারি নির্দেশিকাতেই স্পষ্ট বলা ছিল যে, সিনিয়র রেসিডেন্ট ও টিউটররা মাতৃত্বকালীন ছুটির সমস্ত সুবিধা পাবেন, যার মধ্যে পূর্ণ বেতন অন্তর্ভুক্ত। উভয়পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত প্রশাসনের এই যুক্তি খারিজ করে দেয়। বিচারপতির পর্যবেক্ষণ, মাতৃত্বকালীন ছুটিকে কোনোভাবেই খয়রাতি বা দয়ার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি নারীর মর্যাদার সঙ্গে সরাসরি যুক্ত এক মৌলিক অধিকার। আদালত স্পষ্টভাবে জানায়, ছুটির অধিকারের সঙ্গেই পূর্ণ বেতন ও ভাতাও পাওয়ার অধিকার যুক্ত থাকে। কোনো প্রশাসনিক নির্দেশ দিয়ে এই সাংবিধানিক অধিকার খর্ব করা আইনত সিদ্ধ নয়।


আদালত শুধুমাত্র গত বছরের অক্টোবর মাসে জারি করা বিতর্কিত সরকারি নির্দেশটি বাতিলই করেনি, বরং জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছে যে, আবেদনকারী মহিলা চিকিৎসকদের মাতৃত্বকালীন ছুটির পুরো সময়ের বকেয়া বেতন ও সমস্ত ভাতা দ্রুত মিটিয়ে দিতে হবে। এই রায় কেবল সংশ্লিষ্ট চিকিৎসকদের জন্যই নয়, বরং সারা দেশের কর্মরত মহিলাদের অধিকার রক্ষার প্রশ্নে এক বলিষ্ঠ বার্তা দিল বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

বিষয় : highcourtverdict maternityleaverights contituitionalright

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১২ জুলাই ২০২৬


দয়া নয়, মাতৃত্বকালীন ছুটি সাংবিধানিক অধিকার, রায় জম্মু-কাশ্মীর হাইকোর্টের

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image
শ্রীনগর: মাতৃত্বকালীন ছুটি কোনো সরকারি দয়া বা অনুগ্রহ নয়, এটি একজন মহিলার অবিচ্ছেদ্য সাংবিধানিক অধিকার। সম্প্রতি জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে সাফ জানিয়ে দিল যে, প্রশাসনিক নির্দেশের অজুহাতে মাতৃত্বকালীন ছুটিতে থাকা কোনো কর্মীর বেতন বা ভাতা বন্ধ রাখা সম্পূর্ণ অসাংবিধানিক। এই রায় সরকারি ও চুক্তিভিত্তিক মহিলা কর্মীদের অধিকারের লড়াইয়ে এক বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।ঘটনার সূত্রপাত একদল মহিলা চিকিৎসককে কেন্দ্র করে, যারা একটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন। মামলাকারীদের অভিযোগ, মাতৃত্বকালীন ছুটির সুবিধা দিলেও প্রশাসন তাঁদের ওই সময়ের বেতন ও ভাতা প্রদান করতে অস্বীকার করেছিল। প্রশাসনের দাবি ছিল, আবেদনকারীরা যেহেতু স্থায়ী কর্মী নন এবং চুক্তিভিত্তিক, তাই বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির অধিকার তাঁদের নেই। উল্টোদিকে, ২০২৫ সালের একটি সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছিল যে, মাতৃত্বকালীন ছুটির সময় সংশ্লিষ্ট চিকিৎসকরা ‘আউট অফ অ্যাসাইনমেন্ট’ থাকবেন, যার জেরে তাঁদের আর্থিক সুবিধা বন্ধ করে দেওয়া হয়।বিচারপতি রাজনেশ ওসওয়ালের বেঞ্চে এই মামলার শুনানির সময় চিকিৎসকদের আইনজীবী জানান, ২০২৪ সালের সরকারি নির্দেশিকাতেই স্পষ্ট বলা ছিল যে, সিনিয়র রেসিডেন্ট ও টিউটররা মাতৃত্বকালীন ছুটির সমস্ত সুবিধা পাবেন, যার মধ্যে পূর্ণ বেতন অন্তর্ভুক্ত। উভয়পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত প্রশাসনের এই যুক্তি খারিজ করে দেয়। বিচারপতির পর্যবেক্ষণ, মাতৃত্বকালীন ছুটিকে কোনোভাবেই খয়রাতি বা দয়ার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি নারীর মর্যাদার সঙ্গে সরাসরি যুক্ত এক মৌলিক অধিকার। আদালত স্পষ্টভাবে জানায়, ছুটির অধিকারের সঙ্গেই পূর্ণ বেতন ও ভাতাও পাওয়ার অধিকার যুক্ত থাকে। কোনো প্রশাসনিক নির্দেশ দিয়ে এই সাংবিধানিক অধিকার খর্ব করা আইনত সিদ্ধ নয়।আদালত শুধুমাত্র গত বছরের অক্টোবর মাসে জারি করা বিতর্কিত সরকারি নির্দেশটি বাতিলই করেনি, বরং জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছে যে, আবেদনকারী মহিলা চিকিৎসকদের মাতৃত্বকালীন ছুটির পুরো সময়ের বকেয়া বেতন ও সমস্ত ভাতা দ্রুত মিটিয়ে দিতে হবে। এই রায় কেবল সংশ্লিষ্ট চিকিৎসকদের জন্যই নয়, বরং সারা দেশের কর্মরত মহিলাদের অধিকার রক্ষার প্রশ্নে এক বলিষ্ঠ বার্তা দিল বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার